Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭৪ হাজার অ্যান্ড্রয়েড টিভি–বক্সে ম্যালওয়্যার পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
৭৪ হাজার অ্যান্ড্রয়েড টিভি–বক্সে ম্যালওয়্যার পাওয়া গেছে
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশন সেটআপ বক্সে ক্ষতিকর প্রোগ্রাম (ব্যাকডোর ম্যালওয়্যার) সংক্রমণের খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। এই ম্যালওয়্যার সংক্রমণের ফলে অ্যাপে ঢুকে যন্ত্রের দখল নিতে পারে হ্যাকাররা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিউম্যান সিকিউরিটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ও একটি ট্যাবলেটে এই ম্যালওয়্যারের সংক্রমণ খুঁজে পেয়েছে। হিউম্যান সিকিউরিটি আটটি মডেলের অ্যান্ড্রয়েড যন্ত্রে এই ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে। এদের মধ্যে সাতটি টেলিভিশন সেটআপ বক্স রয়েছে। এই সাতটি টেলিভিশন সেটআপ বক্সের মডেলও তারা উল্লেখ করেছে। এগুলো হলো—টি ৯৫, টি ৯৫ জেড, টি ৯৫ ম্যাক্স, এক্স ৮৮, কিউ ৯, এক্স ১২ প্লাস এবং এমএক্সকিউ প্রো ফাইভজি। এই সাতটি মডেলের টেলিভিশন সেটআপ বক্স ছাড়াও জে–৫–ডব্লিউ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে। হিউম্যান সিকিউরিটি ছাড়াও সাইবার নিরাপত্তা গবেষক ড্যানিয়েল মিলিসিক টি ৯৫ মডেলের অ্যান্ড্রয়েড টিভি বক্সে ব্যাকডোর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন।

প্রতিষ্ঠানটি বলছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সেটআপ বক্সের মাধ্যমে যন্ত্রকে ওয়েবে যুক্ত করে সাইবার হামলা চালানো হচ্ছে। অন্তত ৭৪ হাজার অ্যান্ড্রয়েড যন্ত্র এই ম্যালওয়ারে আক্রান্ত হয়েছে বলে অনুমান করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডের আরও ২০০টি ভিন্ন মডেলের যন্ত্রে এই ম্যালওয়্যার সংক্রমণ হতে পারে এমন শঙ্কা করছে। এসব অ্যান্ড্রয়েড যন্ত্র সাধারণত বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হয়।

হিউম্যান সিকিউরিটি বলছে, এসব অ্যান্ড্রয়েড টেলিভিশন সেটআপ বক্স কোনো ব্র্যান্ডের নাম ছাড়াই সস্তায় অনলাইনে বিক্রি হয়। এসব সেটআপ বক্স চীনে প্রস্তুত করে বাজারজাত করা হচ্ছে। তবে ব্যাকডোর ম্যালওয়ার চীনেই এসব যন্ত্রে যোগ করা হচ্ছে কি না, এ বিষয়ে প্রতিষ্ঠানটি নিশ্চিত হতে পারেনি। এর আগে ২০১৬ সালে ট্রিয়াডা ম্যালওয়ারসহ এই ব্যাকডোর শনাক্ত করে ক্যাসপারস্কি।

এছাড়া বিজ্ঞাপন জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত টিভি বক্স অ্যাপসহ অ্যান্ড্রয়েড ও আইওএসের ৩৯টি অ্যাপের সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি। এদের মধ্যে গুগল হিউম্যান সিকিউরিটির শনাক্ত করা ২০টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল প্লে স্টোর থেকে। একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর দাবি, দুটি চীনভিত্তিক হ্যাকিং দল এই ব্যাকডোর ম্যালওয়্যার সংক্রমণের সঙ্গে জড়িত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু ১৬ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু ১৬ জানুয়ারি

আসছে শাওমির হারকিউলিস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না চায়না মোবাইল

শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩
প্রযুক্তি সংবাদ

শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক
প্রযুক্তি সংবাদ

আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে: পলক

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি সংবাদ

ফাইভজি কাভারেজে আসবে ১০০ কোটিরও বেশি মানুষ

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

করোনা সংক্রমণ ঠেকাতে পশুরহাট অনলাইনে করার তাগিদ আইসিটি প্রতিমন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে
প্রযুক্তি পরামর্শ

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ অক্টোবর ২০২৩

৭৪ হাজার অ্যান্ড্রয়েড টিভি–বক্সে ম্যালওয়্যার পাওয়া গেছে

Techzoom.TV |
TechzoomTV