Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমবারের মতো ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনল ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মার্চ ২০২৪
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমবারের মতো ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনল ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন লাইনআপে যুক্ত করেছে যুগান্তকারী নতুন ফিচার ‘ম্যাগচার্জ’। সম্প্রতি মালয়েশিয়ার এফ-ওয়ান ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এক বৈশ্বিক আয়োজনে নতুন নোট ৪০ সিরিজ লঞ্চ করে ব্র্যান্ডটি। সেই আয়োজনেই অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনেটিক চার্জিং ফিচারের যাত্রা শুরুর কথা জানায় ইনফিনিক্স।

ম্যাগচার্জ-এর মতো চার্জিং সিস্টেম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এই প্রথম। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে এই চার্জিং প্রযুক্তি। ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করতে নোট ৪০ সিরিজের সাথে আছে ইনফিনিক্সের ম্যাগকিট। এই কিটে ফোনের ব্যাককাভার হিসেবে দেওয়া হয়েছে ম্যাগকেস। সাথে আরও আছে ম্যাগনেটিক চার্জিং প্যাড ম্যাগপ্যাড এবং ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক ম্যাগপাওয়ার।

ইনফিনিক্সের নতুন নোট ৪০ সিরিজের নোট ৪০, নোট ৪০ প্রো, নোট ৪০ প্রো ৫জি এবং অত্যাধুনিক নোট ৪০ প্রো+ ৫জি স্মার্টফোনগুলোতে পাওয়া যাবে এই ম্যাগচার্জ ফিচারটি। এবারের এই সিরিজটিতে দেওয়া হয়েছে ইনফিনিক্সের অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ প্রযুক্তি, ১০০ ওয়াট পর্যন্ত মাল্টি-স্পিড ফাস্টচার্জ, এবং ২০ ওয়াটের ওয়্যারলেস ম্যাগচার্জ। এছাড়াও বিভিন্ন ধরনের চার্জিং মোড ব্যবহার করতে একটি কাস্টম চিপ দেওয়া হয়েছে এই সিরিজের ফোনগুলোতে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য নোট ৪০ সিরিজে আছে ১২০ হার্জের প্রাণবন্ত থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। প্রধান ক্যামেরা হিসেবে সিরিজটিতে আছে ওআইএস সাপোর্টসহ শক্তিশালী ১০৮ মেগাপিক্সেলের সুপার-জুম ক্যামেরা সিস্টেম। এছাড়াও ফোনের পেছনের অংশ থেকে বিশেষ ধরনের লাইটিংয়ের জন্য এতে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ হ্যালো লাইটিংয়ের মতো এআই প্রযুক্তি।

ইনফিনিক্সের নতুন এই স্মার্টফোন সিরিজ নিয়ে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিরেক্টর উইকি নিইয়ে বলেন, “ইনফিনিক্স নোট ৪০ সিরিজ বাজারে আনার মাধ্যমে চার্জিং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। চার্জিংয়ের অভিজ্ঞতাকেই বদলে দেবে এই সিরিজ। এছাড়াও, আমাদের নিজস্ব চিপ চিতা এক্স১ এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে অলরাউন্ড ফাস্টচার্জ। এখন এতে আছে মাল্টি-স্পিড চার্জিং এবং এক্সট্রিম টেম্পারেচার চার্জিংয়ের মতো ফিচার।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্ভাবনী ম্যাগচার্জ অ্যাক্সেসরি কিট ফোন ব্যবহারকারীদের দেবে নিরবচ্ছিন্ন চার্জিং ইকোসিস্টেম। এসব অগ্রগতির ফলে ব্যবহারকারীরা সারাদিন, যেকোনো পরিস্থিতি ও আবহাওয়ায় পাওয়ারড-আপ থাকতে পারবেন।”

গত বছর অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তিসহ নোট ৩০ সিরিজ বাংলাদেশের বাজারে নিয়ে আসে ইনফিনিক্স। এই সিরিজটিতে আছে ৬৮ ওয়াটের ওয়্যারড চার্জিং এং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। এছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে মাদারবোর্ডে সরাসরি চার্জ নেওয়ার জন্য এতে আছে বাইপাস চার্জিং এবং আইফোন সেভার হিসেবে পরিচিত ওয়্যারলেস রিভার্স চার্জিং প্রযুক্তি।

চার্জিং, লুক ও পারফরম্যান্সে অভূতপূর্ব আপডেট নিয়ে এখন বাংলাদেশের বাজারে আসার অপেক্ষায় আছে নোট ৪০ সিরিজ। নতুন এই নোট সিরিজের জন্য শুরু হয়ে গেছে প্রি-বুকিংও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!
নির্বাচিত

একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা!

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইন্টেল
নির্বাচিত

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইন্টেল

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস
ই-কমার্স

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস

বাইকের মাইলেজ কীভাবে বাড়বে জানাল বাজাজ
অটোমোবাইল

বাইকের মাইলেজ কীভাবে বাড়বে জানাল বাজাজ

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন বাজারজাতে নতুন রেকর্ড করবে

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

এনআইডি ছাড়া কেনা যাবে দুটি সিম

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
প্রযুক্তি সংবাদ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মার্চ ২০২৪

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমবারের মতো ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনল ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV