Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিএস৫ ‘ডুয়ালসেন্স’ কন্ট্রোলার নিয়ে কাজ করছে সনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 April 2020
পিএস৫ ‘ডুয়ালসেন্স’ কন্ট্রোলার নিয়ে কাজ করছে সনি
Share on FacebookShare on Twitter

সন্তান সারা দিন ভিডিও গেইমে বুঁদ হয়ে বসে থাকে, একদম বাইরে যেতে চায় না বলে আক্ষেপ ছিল যেসব অভিভাবকের, করোনা মহামারীতে তারাই সম্ভবত এই বিনোদনকে দেখছেন আশ্রয় হিসেবে। এরই মধ্যে সনি খবর দিলো নতুন গেইমিং ডিভাইসের।

মঙ্গলবার নিজেদের নতুন প্লেস্টেশন ৫ কন্ট্রোলারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে গেইম কনসোল নির্মাতা জাপানি এই জায়ান্ট। গেইম ডেভেলপারদের কাছে ‘ডুয়ালসেন্স’ নামের কন্ট্রেলারটি পাঠানোও শুরু হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

গেইম ডেভেলপাররা যাতে নতুন কন্ট্রোলারের ফিচার দেখে নিজেদের গেইম সাজাতে পারে, সে লক্ষ্যেই কন্ট্রোলারটি তাদের কাছে পাঠাচ্ছে সনি। নতুন ডুয়ালসেন্স কন্ট্রোলারে থ্রিডি অডিও এবং কম্পনের মতো আরও উন্নত স্পর্শ বা স্পর্শ সংশ্লিষ্ট প্রতিক্রিয়ার সংবেদনশীল অনুভূতি জুড়ে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নতুন কন্ট্রোলারে আরও যোগ করা হয়েছে ‘বিল্ট-ইন মাইক্রোফোন’, ফলে চাইলেই সহজেই বন্ধুদের সঙ্গে কথা বলা সম্ভব হবে। তবে, নির্ভরযোগ্য কথোপকথনের জন্য হেডফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে সনি। আরও রয়েছে স্ক্রিনশট তুলে তা শেয়ার করার জন্য ‘শেয়ার বাটন’, ভিডিও ধারণ এবং লাইভস্ট্রিমের জন্য ‘ক্রিয়েট বাটন’। পরবর্তীতে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সনি।

কালো এবং সাদা দুটি রংয়ের নকশায় বাজারে আসবে কন্ট্রোলারটি। সনি বলছে, “কয়েক বছর ধরে শত শত মকআপ তৈরি করে দেখার পর” ওই নকশা ঠিক করা হয়েছে।

এদিকে, সনি ইন্টার‌অ্যাকটিভ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী জিম রায়ান বলেছেন, “ডুয়ালসেন্স, আগের কন্ট্রোলারের সেবা ও সুবিধা থেকে অনেকটাই আলাদা, ঠিক যেমনটা আমরা পিএস৫-এর প্রজন্ম পরিবর্তনের ক্ষেত্রে চেয়েছিলাম। নতুন কন্ট্রোলারটিতে পিএস৫ এর মতো অভিনব ফিচার থাকায় গেইমের অভিজ্ঞতা স্রেফ পাল্টে দেবে।”

নতুন পিএস৫ কনসোলটি যে এ বছরের ছুটির মৌসুমে বাজারে আসতে পারে, সে আভাস আবারও মিললো মঙ্গলবারের ওই ব্লগপোস্টের মাধ্যমে। তবে, জেফরিস গ্রুপ ও ডিএফসি ইন্টিলিজেন্সের মতো অনেক বিশ্লেষক প্রতিষ্ঠানই অনুমান করছে শেষ অব্দি পেছাতে পারে প্লেস্টেশন ৫ আসার তারিখ। মার্চের ২৭ তারিখ এক ইমেইলে ডিএফসি লিখেছে, “২০২১ সাল নাগাদ পেছানোর আশঙ্কা রয়েছে এটির”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইথিক্যাল হাকিং শিখতে গেলে যে বিষয় গুলো মানতে হবে
কিভাবে করবেন

ইথিক্যাল হাকিং শিখতে গেলে যে বিষয় গুলো মানতে হবে

টেসলার ব্যাটারি তৈরিতে ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক
প্রযুক্তি সংবাদ

টেসলার ব্যাটারি তৈরিতে ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক

আকর্ষণ হারাবে স্যামসাং গ্যালাক্সি এস৩০ সিরিজ?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বিশ্ববাজারে পুনরায় শীর্ষস্থানে স্যামসাং

বিকাশের নতুন যত সেবা
নির্বাচিত

বিকাশে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে

মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি অ্যাপলের
নির্বাচিত

মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি অ্যাপলের

মার্কেটে টিকে থাকতেই ভিসতা এসেছে: ভিসতা চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

মার্কেটে টিকে থাকতেই ভিসতা এসেছে: ভিসতা চেয়ারম্যান

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2020

পিএস৫ ‘ডুয়ালসেন্স’ কন্ট্রোলার নিয়ে কাজ করছে সনি

Techzoom.TV |
TechzoomTV