Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২ হাজারে চার ক্যামেরার ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ মে ২০২০
১২ হাজারে চার ক্যামেরার ফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বরাবরই প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীর সুবিধার দিকে নজর দিয়ে সেরা সব ফিচারে তাদের পণ্যগুলো বাজারে নিয়ে আসছে। সম্প্রতি এই ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্মার্টফোন বাজারে প্রবেশ করে এবং নিয়ে আসে ‘কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং’ রিয়েলমি ৫আই। কোয়াড ক্যামেরায় চমৎকার সব ছবি তোলা এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির জন্য স্মার্টফোনটি বিশ্বব্যাপী সাড়া ফেলে। ট্রেন্ডসেটিং রিয়েলমি ৫আই এখন অ্যাকুয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন এ দুই রঙে ১২ হাজার ৯৯০টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

শক্তিশালী কোয়াড ক্যামেরা এখন আপনার পকেটেই

বর্তমানের তরুণ সৃষ্টিশীল প্রজন্ম জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য খুঁজে বেড়ান, অদেখার মাঝে খোঁজেন নান্দনিকতা। তাদের এই চাহিদাকে পূরণের লক্ষ্যে ‘ডেয়ার টু লিপ’ চেতনায় উদ্বুদ্ধ রিয়েলমি সব সময় তাদের স্মার্টফোনগুলোয় সেরা ফিচারের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন তৈরি করে আসছে। মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনায় রিয়েলমি ৫আই এর কোয়াড ক্যামেরা সেটআপে রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১৯° আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স।

ক্যামেরায় থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়ায় অনায়াশেই তুলে রাখতে পারবেন আপনার প্রতিদিনের মুহূর্তগুলো। উন্নত অ্যালগরিদম এবং নাইটস্কেপ ২.০ এর সুবিধায় রাতের অন্ধকারেও চমৎকার ডিটেইলস এর ছবি তুলতে পারবেন। তাছাড়া ডেপথ সেন্সরের অসাধারণ ক্ষমতা লক্ষ্যবস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের দূরত্ব হিসেব করে প্রফেশনাল পোর্টেট-এর মতো বোকেহ ইফেক্ট তৈরি করবে। ন্যুনতম ৪সেমি ম্যাক্রো ক্যামেরায় ক্ষুদ্র যেকোন বস্তুর দৃষ্টিনন্দন ছবিই তুলতে পারবেন। ৮টি পৃথক বিউটি ইফেক্টের সহায়তায় ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনার সেলফি অভিজ্ঞতাকে করবে আরো আনন্দদায়ক। উপরন্তু, ৫আই এ ব্যবহৃত ক্রোমাবুস্ট আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরো সমুন্নত করবে।

প্রধান ক্যামেরা আরো উন্নত ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশনের (ইআইএস) ব্যবহারে যেকোনো অবস্থানে ৪কে রেজ্যুলেশনে করতে পারবেন আরো স্থিতিশীল ভিডিও। এছাড়াও ২৪০ ও ৭২০ ফ্রেমে স্লো-মো ভিডিও তো থাকছেই। ৬.৫ ইঞ্চির বিশাল স্ক্রিনে খুব সহজেই ভিডিও এডিটিং এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর স্পিড, ফিল্টার, টেক্সট, সাউন্ড ইফেক্টস এর কাজ করে সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

ব্যাটারি কিং দিবে ভাবনাহীনভাবে সারাদিনের ব্যাটারি ব্যাকাপ আজকের স্মার্টফোনগুলিতে বড় স্ক্রিনের পাশাপাশি হাই পারফর্মিং প্রসেসরের সমন্বয়ে প্রচুর ব্যাটারি খরচ হয়, ফলে অনেক সময় দিনে একাধিকবার ফোন চার্জ দেয়া লাগে। তবে, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়েরের বিশাল ব্যাটারি ব্যাকাপ থাকায় রিয়েলমি ৫আই ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। তাছাড়া, বাড়তি নিরাপত্তার জন্য ব্যাটারিতে থাকছে একটি ফোর-সেল সিকিউরিটি সিস্টেম। পুরোপুরি চার্জে স্মার্টফোনটি ৩০ দিন স্ট্যান্ডবাই থাকতে পারে। এছাড়া একবার সম্পূর্ন চার্জে ৪৯ ঘন্টার ফোন কথা বলা, ১৯ ঘন্টার বেশি ইউটিউব দেখা অথবা টানা ৯ ঘন্টার বেশি পাবজি খেলা যাবে।

শক্তিশালী ১১ ন্যানোমিটারের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ২.০ গিগাহার্টজ গতিতে যেকোনও কাজ সম্পাদন করতে পারে। ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি ৩য় জেনারেশন কোয়ালকম এআই ইঞ্জিনে পাওয়া যাবে স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স এবং প্রতিদিনের প্রযুক্তিগত সকল কাজে দিবে অনবদ্য পারফর্মেন্স।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও
নির্বাচিত

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ক্রোমে নতুন প্রাইভেসি ফিচার আনছে গুগল

‘আইফোন ১২’ কেমন হবে?
নির্বাচিত

ফ্রান্সে ‘আইফোন-১২’ বিক্রি বন্ধের নির্দেশ, কারণ কী

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়
নির্বাচিত

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার
নির্বাচিত

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার

স্মার্টফোন হ্যাকসঃ ৫ টি সমস্যার সহজ সমাধান !
কিভাবে করবেন

স্মার্টফোন হ্যাকসঃ ৫ টি সমস্যার সহজ সমাধান !

Load More

ট্রেন্ডিং টপিক

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix