Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 January 2025
ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়
Share on FacebookShare on Twitter

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের বেশিরভাগের ফোনে এই অ্যাপ রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এটি। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসিয়াল কাজের জন্যও এটি ব্যবহৃত হয়। কিন্তু ভুলবশত গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ মেসেজ বা চ্যাট ডিলিট হয়ে গেলে ব্যবহারকারীদের জন্য বড় সমস্যা পড়তে হয়। যা প্রায় সময়ই হয়ে থাকে। তবে চিন্তার কিছু নেই, কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট রিকভার করার দুটি কার্যকর উপায় রয়েছে। এর মধ্যে ক্লাউড ব্যাকআপ এবং লোকাল ব্যাকআপ পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহার করে আপনি সহজেই মুছে যাওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ চ্যাট হারালে করণীয়?
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিজেই ফোনের ইন্টারনাল স্টোরেজে স্বয়ংক্রিয়ভাবে লোকাল ব্যাকআপ তৈরি করে। ফলে, গুগল ড্রাইভ ছাড়াও ফোনের লোকাল ব্যাকআপ ফাইল ব্যবহার করে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করা সম্ভব।

এই পদ্ধতিতে চ্যাট রিস্টোর করতে গেলে প্রথমে ফোনের ফাইল ম্যানেজার অ্যাপে ঢুকতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ ফোল্ডারের Databases সাব-ফোল্ডারে যেতে হবে, যেখানে msgstore-YYYY-MM-DD.1.db.crypt14 নামের ব্যাকআপ ফাইল পাওয়া যাবে। এখানে YYYY-MM-DD মানে সর্বশেষ ব্যাকআপ নেওয়ার তারিখ।

এখন, এই ফাইলটির নাম পরিবর্তন করে msgstore.db.crypt14 করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। ইনস্টলেশন চলাকালীন Restore অপশন সিলেক্ট করলেই আগের সমস্ত চ্যাট ফিরিয়ে আনা সম্ভব হবে।

গুগল ড্রাইভ ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধার করার উপায়
বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গুগল ড্রাইভে চ্যাটের ব্যাকআপ রাখার অপশন চালু করে রাখেন। তবে গুগল ড্রাইভ থেকে চ্যাট রিস্টোর করতে গেলে কিছু শর্ত মানতে হবে।

প্রথমত, রিকভার করার জন্য অবশ্যই সেই একই হোয়াটসঅ্যাপ নম্বর এবং গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, যেখানে ব্যাকআপ সংরক্ষিত রয়েছে। এরপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে।

ইনস্টলেশন শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে লগ-ইন করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এবারে Restore অপশন নির্বাচন করলেই গুগল ড্রাইভে সংরক্ষিত সমস্ত চ্যাট এবং মেসেজ পুনরুদ্ধার হয়ে যাবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সিস্টেম এতটাই উন্নত যে, মেসেজ ডিলিট হয়ে গেলেও লোকাল ব্যাকআপ বা গুগল ড্রাইভের সাহায্যে সহজেই রিকভার করা যায়। তবে, চ্যাট পুনরুদ্ধারের জন্য নিয়মিত ব্যাকআপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মেসেজ ভুলবশত ডিলিট হয়ে যায়, তবে এই দুই গোপন পদ্ধতির মাধ্যমে আপনি মিনিটের মধ্যে হারানো মেসেজ ফিরিয়ে আনতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

ফেসবুক টুইটারে নজরদারি করবে সরকার

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার
নির্বাচিত

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার

১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী ফোন আনছে রিয়েলমি

বাড়িতে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

বাড়িতে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করবেন যেভাবে

আইফোন ১৫ ব্যবহারে যে ভুল করলেই বিপদ
নির্বাচিত

আইফোন ১৫ ব্যবহারে যে ভুল করলেই বিপদ

ভারতে ১oo কোটির বিনিয়োগ করবে টিকটক
নির্বাচিত

ভারতে ১oo কোটির বিনিয়োগ করবে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2025

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix