Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার পাবজি’র পিসি সংস্করণে এলো ‘বট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মে ২০২০
এবার পাবজি’র পিসি সংস্করণে এলো ‘বট’
Share on FacebookShare on Twitter

এবার ‘বট’ জুড়ে দেওয়া হয়েছে প্লেয়ারআননোওন’স ব্যাটেলগ্রাউন্ডস গেইমের পিসি সংস্করণে। নতুন খেলোয়াড়দেরকে শুরুর দিকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই কাজটি করেছে পাবজি কর্তৃপক্ষ।

নতুন আপডেট ৭.২-এর অংশ হিসেবে পিসি সংস্করণে ‘বট’ যোগ হয়েছে গেইমটিতে। তবে, অনেক গেইমারই বিষয়টি নিয়ে খুশি হতে পারেননি বলে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এতোদিন শুধু পাবজি মোবাইল সংস্করণে বট ছিলো, পিসি সংস্করণে ছিলো না। পিসি সংস্করণে ‘মানুষ গেইমারের’ বিপরীতেই নামতে হতো গেইমারকে।

আদতে বট হচ্ছে কম্পিউটার সৃষ্ট খেলোয়াড় যা মূলত গেইমারের সামনে আসে এবং সহজেই পরাজিত হয়। পাবজি গেইমের ক্ষেত্রে অনেক সময়ই বটের কাছে মেলে অনেক ধরনের লুট। শুরুর দিকের আনাড়ি পাবজি গেইমারদের খেলা শেখাতে বেশ ভালো ভূমিকা রাখতে পারে বট। তবে, পাকা খেলোয়াড়দের অনেক সময় বিপদে ফেলে দেয় এটি, অযাচিত শব্দ করে অবস্থান তথ্য ফাঁস করে দেয়। এ ছাড়াও পাকা খেলোয়াড়রা বটের সঙ্গে খেলে মজা পান না।

এদিকে আবার নতুন গেইমার পাবজি ময়দানে নেমেই পুরোনো গেইমারের সামনে পড়লে টিকতে পারেন না। ফলে খেলা ছেড়ে দেন অনেকে, অনেকে আবার খেলা শিখতে অনেক সময় পার করে দেন। নতুন ও পুরোনো গেইমারদের এই বিভেদকে সমস্যা হিসেবে দেখছেন পাবজি গেইমের ডেভেলপাররা। ওই বিভেদ ঘুচাতেই মূলত বট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ব্লগ পোস্টে গেইম ডেভেলপাররা লিখেছেন, “আমরা প্রায়ই দেখি নতুন খেলোয়াড় দক্ষতা না থাকার কারণে দ্রুত মারা পড়ছেন- অনেক সময় কোনো ক্ষতি সাধন করারও সুযোগ পান না তারা। বিষয়টি নিয়ে আপনারা আমাদের বলেছিলেন এবং একই সময়ে এই দক্ষতা সমস্যা আরও বড় হচ্ছিল। আমরা এখন এটি নিয়ে কথা বলতে ও এই সমস্যা সমাধানে সহায়তায় আমাদের পরিকল্পনা জানাতে প্রস্তুত”।

গত সপ্তাহ থেকেই পরীক্ষামূলক সার্ভারে বট দিয়ে দেওয়া হয়েছিল। বুধবার থেকে গেইমের একটি অংশে পরিণত করা হয়েছে একে, ফলে সব গেইমার এখন বটের দেখা পাচ্ছেন। সাধারণ পর্বগুলোতে বটের দেখা মিলবে, আস্তে আস্তে গেইমারের দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বট কমতে শুরু করবে।

এ ধরনের বট সীমিত পরিসরে দৌঁড়াতে, সাঁতার কাটতে, লুট করতে এবং প্যারাশুট ব্যবহার করতে পারবে। বটের সঙ্গে লড়াই হলেও তা গোণা হবে, ফলে ‘সার্ভাইভাল বা ওয়েপন মাস্টারি’ অর্জন করতে সমস্যা হবে না গেইমারের। এক কথায় বলতে গেলে, নতুন গেইমারের লেভেল বাড়াতে সাহায্য করবে বট।

পাবজি ডেভেলপারদের বট নিয়ে সম্ভবত দীর্ঘদিন কাজ করার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে নিজেদের পোস্টে ডেভেলপাররা জানিয়েছেন, “আমরা সময়ের সঙ্গে সঙ্গে বট-এ ভারসাম্য, বুদ্ধিমত্তা এবং ক্রিয়াকলাপ যোগ করতে থাকব।

বট জুড়ে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বহু গেইমার। স্ট্রিমার স্প্রিইইইজি বটের সঙ্গে খেলার এক ভিডিও শেয়ার করেন, ওই ভিডিওর মন্তব্য অংশে অনেকেই আপডেটটিকে “কৌতুক” এবং “পাবজির জন্য সবচেয়ে দুঃখজনক দিন” বলে আখ্যা দিয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ হাজার টাকা বাজেটের সেরা ৫টি মোবাইল
নির্বাচিত

১৫ হাজার টাকা বাজেটের সেরা ৫টি মোবাইল

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

চীনা প্রযুক্তি পন্য ব্যবহার বন্ধের নির্দেশ ভারতে
নির্বাচিত

চীনা প্রযুক্তি পন্য ব্যবহার বন্ধের নির্দেশ ভারতে

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের
বিবিধ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix