Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
Share on FacebookShare on Twitter

কিন্তু সেটা অনলাইনভিত্তিক ‘তিনপাত্তি গোল্ড’ নামে গেম খেলার চিপ বা ভার্চুয়াল মুদ্রা কেনাবেচার অবৈধ টাকা লেনদেনে ব্যবহার হচ্ছে। গুলশানের ম্যাচিং ফেব্রিকস ও শাড়ি হাউজের তথ্য দিয়ে খোলা bkash মার্চেন্ট হিসাবটি অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহার করেছেন দিনাজপুরে তন্ময় নামে এক ব্যক্তি।

এমন প্রতিষ্ঠানের তালিকা বেশ দীর্ঘ। মার্চেন্ট হিসাব খোলা হলেও ওইসব প্রতিষ্ঠানের হয় অস্তিত্ব নেই, না হয় লেনদেনে ব্যবহার হয় না। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাজল হেয়ার অ্যান্ড জেন্টস পার্লারের মার্চেন্ট হিসাবটির পরিচালনাকারী আবু তাহের কাজল। ওই হিসাব নম্বরে ফোন করলে আবু তাহের কাজলের স্ত্রী পরিচয় দিয়ে এক নারী জানান, তাদের কোনো পার্লারের ব্যবসাপ্রতিষ্ঠান নেই। রাজধানীর খিলগাঁওয়ে জ¦ালানি তেলের দোকান রয়েছে তাদের। গেমস খেলার চিপস বিক্রির টাকা লেনদেন বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

বিপণিবিতানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের সেবা দিতেই মূলত বিকাশ মার্চেন্ট হিসাব খোলার সুযোগ দিয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে নামমাত্র মাশুল নিয়ে থাকে বিকাশ। অন্যদিকে এজেন্ট হিসাবে ক্যাশআউটে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা মাশুল নেয়। মূলত বিকাশের এ মাশুলের টাকা মেরে দিতেই অনেক এজেন্ট ক্যাশআউট করছে মার্চেন্ট হিসাবে যা বিকাশের বিধিবহির্ভূত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনলাইন গেমের ভার্চুয়াল মুদ্রা কেনাবেচায় বিকাশের ব্যবহার ছাড়াও একজনের নামে খোলা মার্চেন্ট হিসাব আরেকজন ব্যবহার করছে। ব্যবসায়িক লেনদেনে ব্যবহার না করে বিকাশ এজেন্টরা মার্চেন্ট হিসাব ব্যবহার করছে। এজেন্ট হিসাবে বিধিবহির্ভূতভাবে উচ্চহারে ৮৫ শতাংশের বেশি এম-টু-এ (মার্চেন্ট টু এজেন্ট) অর্থ স্থানান্তর ও মার্চেন্ট হিসাব থেকে দূরবর্তী বিভিন্ন জেলার এজেন্ট হিসাবে অর্থ স্থানান্তর করার তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। এজেন্টদের লেনদেন বিকাশ কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করে এবং মার্চেন্ট হিসাব নম্বরটি এজেন্টদের ব্যবহারের সুযোগ নেই বলে দাবি করেছে বিকাশ কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অনলাইন জুয়াসহ বিভিন্ন অবৈধ লেনদেন সহজ করে দিয়েছে। অনলাইন জুয়া বাংলাদেশে ব্যাপক আকারে শুরু হওয়ার পর থেকে জুয়ার অ্যাপসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের সঙ্গে আমাদের দেশের এমএফএস প্রতিষ্ঠানগুলোর নম্বর যুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে জুয়া খেলতে প্রয়োজনীয় ভার্চুয়াল মুদ্রা যা চিপস, গোল্ড কয়েনসহ বিভিন্ন নামে পরিচিত এগুলো কেনা একেবারেই সহজ হয়ে গেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ (সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিক্স ম্যানেজমেন্ট) বলেন, দেশে অনলাইন জুয়ার বিস্তারের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম ব্যবহার হচ্ছে। ফলে এসব প্রতিষ্ঠান তাদের দায় কোনোভাবেই এড়াতে পারে না। তাদের এজেন্টরা যে লেনদেনের জন্য এজেন্টশিপ নিয়েছে তা না করে জুয়ার অ্যাপসের লেনদেন করছে। জুয়ার বিভিন্ন অ্যাপসে টাকা লেনদেনে যদি এমএফএস ব্যবহার না হয় তাহলে বাংলাদেশে অনলাইন জুয়া খেলা একেবারেই কমে যাবে। অনলাইন জুয়ার ভার্চুয়াল মুদ্রা কিনতে সবচেয়ে বেশি যেসব প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার হচ্ছে এগুলো ভালোভাবে মনিটরিং করতে ওইসব প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন সিআইডির এ কর্মকর্তা।

এর আগে সিআইডির তদন্তে উঠে আসে বিকাশসহ অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানের এজেন্টদের ‘ডিজিটাল হুন্ডি’ কারবারে জড়িয়ে পড়ার তথ্য। এ ছাড়া কর্মকর্তা পরিচয়ে গ্র্রাহককে ফোন করে নানা কৌশলে পিন নম্বর নিয়ে হিসাব থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। সম্প্রতি বিভিন্ন ভিডিও গেমের ভার্চুয়াল মুদ্রা, অনলাইন জুয়ার টাকা লেনদেনে এমএফএস এজেন্টদের জড়িয়ে পড়া উদ্বেগ বাড়াচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনটিতে মূলত এজেন্টদের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরায় আবদুল মান্নানের ‘মোল্লা জেনারেল স্টোর’-এর নামে খোলা বিকাশের মার্চেন্ট হিসাবটি মো. মনিরের বিকাশ এজেন্ট পয়েন্ট এম আর লন্ড্রিতে ব্যবহার হচ্ছে। সেখানে কোনো ধরনের পণ্য বিক্রি না করে এজেন্ট পয়েন্টে ক্যাশআউট করতে আসা গ্রাহকের টাকা মার্চেন্ট হিসাবে নিয়ে বিধিবহির্ভূতভাবে লেনদেন করছে। একইভাবে চট্টগ্রামের কোতোয়ালি রিয়াজউদ্দিন বাজারে আবদুল লতিফের ‘টু স্টার পোলট্রি অ্যান্ড সেলস সেন্টার’-এর নামে খোলা মার্চেন্ট হিসাবটি তার পাশের বিকাশ এজেন্ট পয়েন্ট ‘বায়েজিদ কুলিং কর্নার অ্যান্ড টেলিকমে’, ঢাকার আশুলিয়ার মোল্লা ডেকোরেটর অ্যান্ড টেলিকমের নামে খোলা বিকাশ মার্চেন্ট হিসাবটি বিকাশের এজেন্ট মো. রাজু আহাম্মেদ লেনদেন করেছেন। এসব বিকাশ এজেন্ট পয়েন্টে কোনো গ্রাহক ক্যাশআউট করতে এলে তার টাকা এজেন্ট হিসাবে ক্যাশআউট না করে মার্চেন্ট হিসাবে পেমেন্টের মাধ্যমে গ্রহণ করে। পরে যখন কোনো বিকাশ গ্রাহক টাকা পাঠানোর জন্য এসব বিকাশ এজেন্ট পয়েন্টে যান তখন বিকাশ এজেন্টরা মার্চেন্ট হিসাবের টাকা গ্রাহকের দেওয়া এজেন্ট নম্বরে মার্চেন্ট টু এজেন্ট (এম-টু-এ) স্থানান্তর করে। এ প্রক্রিয়ায় এজেন্ট হিসাব থেকে বিকাশ কর্তৃপক্ষ নির্ধারিত মাশুল পায় না।

বিকাশ এজেন্টদের এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে রাজধানীর রমনা থানার ইস্কাটন গার্ডেন রোডের এক বিকাশ এজেন্ট বলেন, ‘মার্চেন্ট হিসাবে ক্যাশআউটে লাভ বেশি হয়। এ জন্য অনেক এজেন্ট মার্চেন্ট হিসাবে লেনদেন করেন।’

প্রতিবেদনের শেষভাগে অবৈধ লেনদেন ঠেকাতে সংশ্লিষ্ট বিকাশ মার্চেন্ট হিসাবের নিবন্ধন বাতিল, ডেইলি সেলস অফিসারের (ডিএসও) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এজেন্টশিপ ও ডিস্ট্রিবিউশনশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ পেমেন্টেবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুলাইয়ে হারমনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে হারমনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি
ই-কমার্স

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

অসাধারণ ক্যামেরা নিয়ে এল গুগল পিক্সেল ১০এ

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

পছন্দ শপ থেকে আইপ্যাড কিনে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

পছন্দ শপ থেকে আইপ্যাড কিনে প্রতারণার অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা
ই-কমার্স

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০২২

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix