Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন। ওয়াক্সজ্যাম্বো সিরিজের ল্যাপটপটির মডেল ডব্লিউডব্লিউজিএল৭১০এইচ (ডডএখ৭১০ঐ)। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া এর ৬ গিগাবাইট জিফোর্স জিটিএক্স ৩০৬০ গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র‌্যাম, ১ টেরাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার। সাশ্রয়ী মূল্যের মাল্টিটাস্কিং সুবিধা এবং উন্নত ফিচারসমৃদ্ধ ওই ল্যাপটপটি ইতোমধ্যেই গেমারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার প্রোডাক্টের সিইও প্রকৌশলী লিয়াকত আলী জানান, যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ওয়ালটনের এই দশম জেনারেশন প্রসেসরের ল্যাপটপ। এছাড়াও গ্রাফিক্সের ভারী কাজ এবং ছবি বা ভিডিও এডিটিংয়ের জন্য আদর্শ এই ল্যাপটপ। দেশের সকল ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে উচ্চমানের এই ল্যাপটপ। দাম ১৮৯,৯৫০ টাকা।

এদিকে ‘কোটি টাকার শিক্ষাবৃত্তি’ প্রকল্পের আওতায় ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি, ডেক্সটপ কিংবা অল-ইন-ওয়ান কম্পিউটার কিনলেই ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত শিক্ষাবৃত্তি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

জানা গেছে, ওয়াক্সজ্যাম্বো সিরিজের নতুন ওই গেমিং ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইি র ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় গেমারদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। এর কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। যা চোখকে আরাম দেবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এই ল্যাপটপের উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের দশম প্রজন্মের ২.২০ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১০৮৭০এইচ ৬-কোর প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় গেম, সফটওয়ার, ডকুমেন্ট, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য আছে এনভিএমই পিসিআইই এম.টু ১ টেরাবাইট সলিড স্টেট ড্রাইভ।

শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ মডেলের ৬ গিগাবাইট জিডিডিআর৬ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০। ফলে গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা মিলবে। ছবি বা ভিডিও এডিটিং কাজের গ্রাফিক্যাল কালার ও মানও হবে অনেক বেশি।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার অ্যাটলাস থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৩ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৮ ঘন্টারও বেশি সময় পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ।
ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে মাল্টি কালারের আরজিবি লাইট সমৃদ্ধ ফুল সাইজ কি-বোর্ড। যা ব্যবহারকারী পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। আরজিবি লাইটের বিশেষ সুবিধা হচ্ছে কম আলোতেও কাজ করা বা গেম খেলার সময় স্বচ্ছন্দে কিবোর্ড ব্যবহার করা যায়।

স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ৩টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট ও পাওয়ারড পোর্ট, ১টি থান্ডারবোল্ড ৩ পোর্ট, ১টি মিনি ডিসপ্লে পোর্ট, এইচডিএমআই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ল্যান ইত্যাদি।

ফুল মেটাল হাউজিংয়ের আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৯ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৭.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ১৯.৮ মিমি।

ওয়াক্সজ্যাম্বো সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Tags: ওয়ালটনগেমিং ল্যাপটপনতুন ল্যাপটপবেষ্ট ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্যোক্তার মেধা ও জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ
নির্বাচিত

উদ্যোক্তার মেধা ও জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে
নির্বাচিত

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’
নির্বাচিত

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট
প্রযুক্তি বাজার

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে
প্রযুক্তি সংবাদ

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল
অটোমোবাইল

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
প্রযুক্তি বাজার

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix