Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 September 2026
কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
Share on FacebookShare on Twitter

নিয়মিত ব্যবহারের ফলে কম্পিউটারে নানা ধরনের সফটওয়্যার, ছবি, ভিডিও, গেম এবং মেমোরি দখলকারী অস্থায়ী ফাইল জমা হতে থাকে। ধীরে ধীরে এসব ফাইলে হার্ডডিস্ক পূর্ণ হয়ে গেলে পিসির সার্বিক গতি কমে যায়। এলোমেলোভাবে বিভিন্ন ফোল্ডারে খোঁজাখুঁজি না করে পরিকল্পিত উপায়ে এগোলে খুব সহজেই স্টোরেজ খালি করে কম্পিউটারের পারফরম্যান্স বাড়িয়ে নেওয়া সম্ভব। উইন্ডোজের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই এই মেমোরি পরিষ্কারের কাজ শুরু করা যায়।

স্টোরেজ সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ অপসারণ
কম্পিউটারের প্রধান ড্রাইভের ঠিক কী পরিমাণ জায়গা খালি আছে এবং কোনো খাতে কতটুকু মেমোরি ব্যবহৃত হচ্ছে, তা উইন্ডোজের সিস্টেম সেটিংসের স্টোরেজ অপশন থেকে জানা যায়। সেখানে থাকা ইনস্টলকৃত অ্যাপের তালিকায় গিয়ে আকার অনুযায়ী সাজালে দেখা যায় কোন প্রোগ্রামটি সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে। অদরকারি কোনো ভারী সফটওয়্যার থাকলে তা সরাসরি আনইনস্টল করে ফেলা যায়।

এছাড়া টেম্পোরারি বা অস্থায়ী ফাইল বিভাগে গিয়ে পুরোনো থাম্বনেইল ও ক্যাশ ফাইল মুছে ফেলা সম্ভব। তবে রিসাইকেল বিন কিংবা ডাউনলোড ফোল্ডার খালি করার আগে প্রয়োজনীয় কোনো তথ্য আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া ভালো।

সিস্টেমের মেমোরি দখলকারী ফিচার নিয়ন্ত্রণ
উইন্ডোজের কিছু অপারেটিং ফিচারও অজান্তে ড্রাইভের অনেকটা অংশ দখল করে রাখে। যেমন কম্পিউটারের হাইবারনেশন সুবিধা প্রয়োজন না হলে তা বন্ধ করে দেওয়া যায়। এর জন্য কমান্ড প্রম্পট সুবিধায় প্রশাসনিক অনুমতি নিয়ে একটি নির্দিষ্ট কমান্ড চালনার মাধ্যমে হাইবারনেশন ফাইল মুছে ফেলা সম্ভব।

পাশাপাশি ব্যাকআপের জন্য থাকা সিস্টেম রিস্টোর পয়েন্টের নির্দিষ্ট সীমানা কমিয়ে দেওয়া অথবা পুরোনো পয়েন্টগুলো মুছে ফেললেও ড্রাইভের বেশ খানিকটা মেমোরি মুক্ত হয়।

বিশ্লেষণকারী টুল ও আধুনিক কৌশল
কখনো কখনো উইন্ডোজের নিজস্ব ড্যাশবোর্ড দিয়ে সব ফোল্ডারের বিস্তারিত হিসাব পাওয়া যায় না। এ ক্ষেত্রে ‘ট্রি-সাইজ ফ্রি’-এর মতো ফাইল বিশ্লেষণকারী সফটওয়্যার ব্যবহার করে সি ড্রাইভের সবচেয়ে বড় ফোল্ডারগুলো সহজে চিহ্নিত করা সম্ভব।

আবার একই ফাইলের একাধিক অনুলিপি বা ডুপ্লিকেট ফাইল খুঁজে বাদ দিতে ‘ডুপ-গুরু’ নামের অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এছাড়া বড় আকারের পুরোনো ফাইল, ছবি কিংবা ভিডিও পিসিতে না রেখে ক্লাউড স্টোরেজ কিংবা এক্সটার্নাল ড্রাইভে স্থানান্তর করা যায়।

নিয়মিত সময় বাঁচাতে উইন্ডোজের ‘স্টোরেজ সেন্স’ ফিচারটি চালিয়ে রাখলে সিস্টেম নিজেই নির্দিষ্ট সময় পরপর অপ্রয়োজনীয় মেমোরি পরিষ্কার করে নেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ফিচারের টেকনোর নতুন ফোন স্পার্ক ২০ প্রো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের টেকনোর নতুন ফোন স্পার্ক ২০ প্রো

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
নির্বাচিত

টিকটক চালান? ভিউ বাড়াতে মেনে চলুন এই ১০টি কৌশল

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
নির্বাচিত

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে
নির্বাচিত

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার
নির্বাচিত

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার
নির্বাচিত

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

বাংলাদেশে ৯ নভেম্বর লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ...

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2026

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix