Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের স্টোরেজ বিড়ম্বনায় করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
স্মার্টফোনের স্টোরেজ বিড়ম্বনায় করণীয়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায়ই স্টোরেজ স্বল্পতা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। ব্যাপারটা কিছুটা এমন যে, ছবি তোলার জন্য স্মার্টফোন হাতে নিয়ে ক্যামেরা অ্যাপ ওপেন করে শাটার বাটনে ট্যাপ করতেই ফোনের ডিসপ্লেতে ভেসে আসে ‘স্টোরেজ ফুল’।

প্রয়োজনের সময় স্মার্টফোনে স্টোরেজের এমন সমস্যা জীবন ওষ্ঠাগত করতে পারে। এখনকার বেশির ভাগ স্মার্টফোনে ন্যূনতম ৩২ জিবি স্টোরেজ থাকলেও এ সমস্যা থেকে রেহাই মিলছে না। স্টোরেজ ক্লিন না করে কীভাবে এ সমস্যা সমাধান মিলবে?

ক্যাশড ডেটা ক্লিয়ার

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম চলার সময় কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অপারেটিং সিস্টেমকে মসৃণভাবে চলতে সাহায্য করে। কিন্তু কিছু সময় পরে এ ফাইলগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। প্রয়োজন শেষ হলেও ফোনে এ ফাইলগুলো সেভ হয়ে থাকে।

নিয়মিত অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ফাইল ডিলিট করলে অনেকটা ফ্রি স্টোরেজ পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ডেটা ডিলিট করতে সেটিংস থেকে স্টোরেজ অপশনে গিয়ে সেখানে ‘Cached Data’ লেখার ওপরে ট্যাপ করে ডিলিট করতে হবে। সপ্তাহে অন্তত একবার অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ক্লিক করা উচিত।

থার্ড পার্টি অ্যাপ

স্টিস্টেম সেটিংস থেকে ক্যাশ ডেটা ডিলিট করার পরও স্মার্টফোনে অনেক টেম্পোরারি ফাইল থেকে যায়। অতিরিক্ত টেম্পোরারি ফাইল ডিলিট করতে থার্ড পার্ট অ্যাপের সাহায্য নিতে পারেন। এজন্য অ্যান্ড্রয়েড ফোনে Droid Optimizer অ্যাপ ব্যবহার করতে পারেন।

প্লেস্টোর থেকে বিনামূল্যে এ অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যাপটি ওপেন করে ক্লিনআপ সিলেক্ট করে জাংক ফাইন্ডার স্ক্যান করতে হবে। স্ক্যান শেষ হলে বিভিন্ন বিভাগে ফোনের ‘জাঙ্ক ফাইল’ দেখা যাবে। যে ফাইল ডিলিট করতে চান সিলেক্ট করে ডান দিকে নিচে ডিলিট আইকন সিলেক্ট করুন।

তবে প্লেস্টোরে অনেক মেমোরি ক্লিন করার অ্যাপ রয়েছে যা ফোনের ব্যাটারি নষ্ট করে ও ম্যালওয়্যার নিয়ে আসে। তাই অন্য মেমোরি ক্লিন করার অ্যাপ ব্যবহারের আগে রিভিউ পড়ে তারপর ডাউনলোড করতে হবে।

গুগল ফটোস ব্যবহার

বর্তমান সময়ে যে কোনো স্মার্টফোন ব্যাবহারকারীকে যদি প্রশ্ন করা হয়, তার ফোনের সবচেয়ে বেশি স্টোরেজ দখল করেছে কী জিনিস? সহজ উত্তর আসবে ফটো। স্মার্টফোনে সব থেকে বেশি স্টোরেজ নিয়ে থাকে ছবি ও ভিডিও।

তবে খুব সহজেই গুগল ফটোসের কল্যাণে ফোনের ছবি ও ভিডিও ব্যাকআপ নিয়ে তা ফোন থেকে ডিলিট করে দেয়া সম্ভব। প্লেস্টোর থেকে গুগল ফটোস অ্যাপ ইন্সটল করে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এবার বাঁ দিকে ওপরে অপশনে সেটিংস থেকে ‘Backup & Sync’ সিলেক্ট করতে হবে। অরিজিনাল কোয়ালিটির ছবি ব্যাক আপ নিতে চাইলে ১৫ জিবি স্টোরেজ বিনামূল্যে পাওয়া যাবে গুগল থেকে।

হোয়াটসঅ্যাপ সেটিংস পরিবর্তন

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। সেখানে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট হয়। এসব ছবি ও ভিডিও না চাইলেও নিজের অজান্তে ফোনের স্টোরেজে ডাউনলোড হয়। আগে থেকে সতর্ক হলে স্মার্টফোনে স্টোরেজ ফুল হওয়া বন্ধ করা যেতে পারে। হোয়াটসআপে অটোমেটিক মিডিয়া ডাউনলোডের অপশন বন্ধ করে এ সমস্যা সমাধান করা যায়।

শুরুতেই হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে মেনি বাটন সিলেক্ট করে সেটিংসে যেতে হবে। এরপর ডাটা অ্যান্ড স্টোরেজ থেকে মিডিয়া অটো ডাউনলোড বন্ধ করে দিলেই আর কোনো ছবি ভিডিও নিজে থেকে ফোনে সেভ হবে না। যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান সেই ছবি বা ভিডিওর ওপরে ট্যাপ করলে ডাউনলড শুরু হয়ে যাবে।

উল্লেখ্য, ওপরের উপায়গুলো ছাড়াও ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা খুব কম ব্যবহার করি। স্মার্টফোনে থাকা অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত অ্যাপগুলো আনইন্সটল করে দিলেই ফোনের স্টোরেজের ওপর প্রভাব কম পড়ে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা
নির্বাচিত

ফোনে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা

১০০ ওয়াটের ডুয়াল পোর্ট চার্জার আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

১০০ ওয়াটের ডুয়াল পোর্ট চার্জার আনছে ওয়ানপ্লাস

অ্যাপলের গাড়ি ২০২৫-২০২৭ সালের আগে নয়: কুয়ো
অটোমোবাইল

অ্যাপলের গাড়ি ২০২৫-২০২৭ সালের আগে নয়: কুয়ো

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি
ই-কমার্স

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!
নির্বাচিত

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

টেলিকম

যেদিন থেকে যুক্ত হবে অব্যবহৃত ডাটা-টকটাইম

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix