Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে বসেই পুলিশের যেসব সেবা পাবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
ঘরে বসেই পুলিশের যেসব সেবা পাবেন
Share on FacebookShare on Twitter

গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করতে বেশ কিছু ই-সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। দেশের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আরেক ধাপ এগিয়ে পদক্ষেপ নিলো সংস্থাটি।

এবার ঘরে বসেই তাদের সেবা ভোগ করবে বাংলাদেশ। চলুন জেনে নেই ই-সেবাগুলো:

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯
পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো ৯৯৯ জরুরি সেবা। ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এ সেবা।

মোবাইল অ্যাপ
‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপটি গতবছর চালু করা হয়। সেখানে নাম প্রকাশ না করেও অভিযোগ বা মতামত জানানো যায়। এছাড়া সেখানে সব থানার সঙ্গে যোগাযোগের নম্বরও আছে।

হ্যালো সিটি অ্যাপ
‘সিটি’ মানে হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিট। তাদেরকে তথ্য দেয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, ‘জঙ্গিবাদ/উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা/ বিস্ফোরক/ অস্ত্র/মাদক, আন্তঃদেশীয় অপরাধ/জালিয়াতি, মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সর্ম্পকে নিজের পরিচয় গোপন রেখে পুলিশকে তথ্য প্রদান করা যাবে।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ
পুলিশ সদর দফতরে স্থাপিত ‘আইজিপি’স কমপ্লেন সেল’ ২৪ ঘণ্টাই চালু থাকে। পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়। সরাসরি, কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে তথ্য জানানো যায়। এছাড়া ০১৭৬৯-৬৯৩৫৩৫ ও ০১৭৬৯-৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd এই ই-মেলেও অভিযোগ জানানো যায়।

ভিকটিম সাপোর্ট সেন্টার
নির্যাতনের শিকার নারী ও শিশুদের আশ্রয় বা থাকার জন্য ঢাকার তেজগাঁও থানা চত্বরে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১০টি বেসরকারি সংস্থা সেখানে আইনি সহায়তাসহ অন্যান্য কাজ করছে।

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
এ বছরের জানুয়ারি থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্টিফিকেট দেয়া শুরু করেছে পুলিশ। ঐ সময় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এখন থেকে জনগণ ঘরে বসেই অনলাইন ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা পাবেন। ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে পরে তা সংশ্লিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে হবে। ফরম পেতে যেতে হবে এই ঠিকানায়- http://pcc.police.gov.bd/en/

প্রবাসী সহায়তা সেল
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে কোনো সমস্যার সমাধানে পুলিশের সাহায্য চাইতে পারেন। এ জন্য পুলিশ সদরদপ্তরে ‘প্রবাসী সহায়তা সেল’ চালু আছে। ফোনে (+৮৮ ০১৭৬৯ ৬৯০০১৯) কিংবা ইমেলে expatriatehelp@police.gov.bd যোগাযোগ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অভিবাসীদের জন্য ডিজিটাল লেনদেন সেবা
সোশ্যাল মিডিয়া

অভিবাসীদের জন্য ডিজিটাল লেনদেন সেবা

সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা
সোশ্যাল মিডিয়া

সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
প্রযুক্তি সংবাদ

ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁদ তৈরি করছে হ্যাকাররা

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত
প্রযুক্তি সংবাদ

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা
প্রযুক্তি সংবাদ

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা

ফেইসবুকে মোট সময় কাটানোর অর্ধেকই আসে ভিডিও থেকে
নির্বাচিত

সর্বোচ্চ ফিশিং হামলার শিকার হয়েছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩
প্রযুক্তি বাজার

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’
প্রযুক্তি বাজার

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের...

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ফেব্রুয়ারি ২০২০

ঘরে বসেই পুলিশের যেসব সেবা পাবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix