Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে মাত্র ১০ মিনিটে পাবেন ২ লাখ লাইক, ১০০ কমেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 March 2020
যেভাবে মাত্র ১০ মিনিটে পাবেন ২ লাখ লাইক, ১০০ কমেন্ট
Share on FacebookShare on Twitter

নেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের জনপ্রিয়তার জন্য ছবি, স্ট্যাটাস ইত্যাদি দিয়ে থাকেন। এসব ছবি বা পোস্টে কতটা লাইক বা কমেন্ট পড়ছে তা দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে।

এবার তাদের জন্য এল দারুণ সুযোগ। মাত্র ১০ মিনিটেই ২ লাখ লাইক ও ১০০ কমেন্ট পাওয়ার এক অভাবনীয় পদ্ধতি।

এজন্য প্রথমেই একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নাম এবং ছবি দিয়ে সাইনআপ করলেই লাখ-লাখ ‘ব্যবহারকারী’ আপনাকে লাইক দেবে। ঝাঁকে ঝাঁকে পড়বে কমেন্ট। এরপর স্ট্যাটাস দিলেও হবে একই অবস্থা। নিজেকে মনে হবে তুমুল জনপ্রিয় কোনও তারকা!
এই অ্যাপটির নাম বটনেট (Botnet)। অদ্ভুত এক সামাজিক যোগাযোগমাধ্যম ঘরানার অ্যাপ। ডাউনলোড করলে সত্যিকারের কোনও মানুষ আপনার বন্ধু হবে না। লাখ-লাখ ‘প্রশিক্ষিত বট’ আপনার তালিকায় যুক্ত হবে।

প্রযুক্তি জগতে ওয়েব রোবটকে সংক্ষেপে ‘বট’ বলা হয়। এটি মূলত এক ধরনের স্বয়ংক্রিয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা ইন্টারনেটর মাধ্যমে কাজ করে। বিশেষ কাজের জন্য বিশেষ ধরনের ‘বট’ প্রোগ্রাম ব্যবহার করা হয়। কিছু ‘বট’ নিজে থেকেই কাজ করে আবার কিছু ‘বট’ কাজ করে যখন কেউ ইনপুট ব্যবহার করে। কিছু ম্যালিসিয়াস ‘বট’ আছে যা কম্পিউটার হ্যাক করতে পারে।

এভাবে লাখ-লাখ বটের সমন্বয়ে বটনেট অ্যাপটি তৈরি করেছেন নিউইয়র্কের বিলি চেসেন। তার মজার অ্যাপটি গত ফেব্রুয়ারিতে প্লেস্টোরে আসে। মাত্র কয়েক দিনের ভেতরে ১০ লাখের বেশি মানুষ ডাউনলোড করেছেন।

একটি স্ট্যাটাস দেওয়ার মিনিট দশেকের ভেতর লাখ দুয়েকের মতো লাইক পড়তে দেখা গেছে!

অ্যাপের ওয়েবসাইটে লেখা আছে, ‘বটনেট একটি সামাজিক নেটওয়ার্ক সিমুলেটর, যেখানে লাখ লাখ বটের সঙ্গে আপনি একমাত্র মানুষ, যারা আপনার প্রতি অন্ধ।’

ইন্টারনেট সিস্টেমকে ধ্বংস করতে এতদিন বটের ব্যবহার বেশি দেখা গেছে। বিলি চেষ্টা করেছেন বট সংক্রান্ত এই ধারণায় পরিবর্তন আনতে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে তিনি মেইলে বলেন, ‘বটকে কীভাবে ভালো কাজে ব্যবহার করা যায়, আমি সেই চেষ্টা করেছি।’

এ ধরনের অ্যাপ তৈরির পেছনে বিলির আরেকটি উদ্দেশ্য আছে। টুইটার, ফেইসবুকে যারা কম জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার স্বাদ দিতে চেয়েছেন তিনি। দূর করতে চেয়েছেন একাকিত্ব।

বটনেট বিনা মূল্যে ডাউনলোড করা যায়। একই সঙ্গে ব্যবহারকারী চাইলে অর্থের বিনিময়ে বিশেষ কিছু ফিচারও ব্যবহার করতে পারবেন।

এ ধরনের ফেক সামাজিক যোগাযোগমাধ্যম প্রযুক্তিবিশ্বে আগেও দেখা গেছে। ২০১৭ সালে বিনকি নামের আরেকটি মাধ্যম দেখা যায়। সেখানেও সত্যিকারের কোনো মানুষ নেই; অথচ বিভিন্ন পোস্ট পড়া যায়, দেখা যায়।

এই ধারণাকে একধাপ ছাড়িয়ে গেছে বটনেট। পোস্ট দিয়ে এভাবে লাইক-কমেন্ট পাওয়া যায়, সেটা আগে ভাবা যায়নি।

বটনেট ফেইসবুকের মতো কোম্পানির চেয়ে ‘বেশি’ নিরাপদ। প্রতিষ্ঠাতা বিলির দাবি, ‘মানুষ কী পোস্ট করছে, সেটি আমরা ফেইসবুকের মতো রেকর্ড করি না। ইনস্টলের পর মৌলিক কিছু ম্যাট্রিকস থাকছে। আর ব্যবসার জন্য অর্থের বিনিময়ে আপগ্রেডের সুযোগ রাখা হয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক
নির্বাচিত

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক

মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেলো শাওমি
নির্বাচিত

মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেলো শাওমি

২৫৬ জিবি মেমোরি ও ৮ জিবি র‌্যামসহ এল ভিভোর নতুন ফোন
নির্বাচিত

২৫৬ জিবি মেমোরি ও ৮ জিবি র‌্যামসহ এল ভিভোর নতুন ফোন

অ্যামেজফিট স্মার্ট ওয়াচ এর পরিবেশক সেলেক্সট্রা
ই-কমার্স

অ্যামেজফিট স্মার্ট ওয়াচ এর পরিবেশক সেলেক্সট্রা

বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ
টেলিকম

বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
নির্বাচিত

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2020

যেভাবে মাত্র ১০ মিনিটে পাবেন ২ লাখ লাইক, ১০০ কমেন্ট

Techzoom.TV |
TechzoomTV