Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাল থেকে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 21 January 2026
রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সব ধরনের মোবাইল ফোনের দোকান ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংক্রান্ত জটিলতা নিরসনে হাইকোর্টের দেওয়া এক আদেশের পর ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালত এনইআইআর সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে আগামী এক মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাধ্যতামূলকভাবে এনইআইআর চালু করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা এই রিটটি দায়ের করেন। গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম সচল হওয়ার পর সাধারণ গ্রাহক ও খুচরা ব্যবসায়ীরা যে বিভ্রান্তি ও কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তার আইনি প্রতিকার চেয়ে এই আবেদন করা হয়।

ব্যবসায়ী নেতারা আদালতের এই সময়সীমা বেঁধে দেওয়া এবং রুল জারি করাকে তাদের নৈতিক বিজয় হিসেবে দেখছেন। এমবিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বিষয়টি এখন আদালতের পর্যবেক্ষণে রয়েছে এবং সমস্যা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছে, তাই সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তারা কাল থেকেই সব দোকান খুলে দেবেন।

গত কয়েক সপ্তাহ ধরে দোকানপাট বন্ধ থাকায় ল্যাপটপ, স্মার্টফোন এবং এক্সেসরিজ কেনাবেচায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা এখন কাটতে শুরু করেছে। বিশেষ করে যারা এনইআইআর-এর কারণে হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা আদালতের এই সিদ্ধান্তে কিছুটা সময় পাওয়ার আশা করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বরিশাল মোবাইল মার্কেটবৈধ মোবাইল মার্কেটমোবাইল মার্কেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন
নির্বাচিত

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে
প্রযুক্তি সংবাদ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
টেলিকম

৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে, জিটিই নিষিদ্ধ করার পথে জার্মানি

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
প্রযুক্তি সংবাদ

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার
প্রযুক্তি বাজার

আবারও শক্তিশালী ট্যাব নিয়ে এলো অনার

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
নির্বাচিত

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 January 2026

কাল থেকে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

Techzoom.TV |
TechzoomTV