Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দশ দিনে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ মার্চ ২০২০
দশ দিনে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি
Share on FacebookShare on Twitter

ঘরবন্দী? স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ, ক্লাসরুমের হইচই বন্ধ। এই সময়ে কিন্তু ১০ দিনে প্রোগ্রামিং শেখার একটা চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন। সেই পথ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোগ্রামিং শেখানোর প্রতিষ্ঠান প্রোগ্রামিং হিরোর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝংকার মাহবুব।

প্রথম দিন: পাইথনের প্রাথমিক বিষয়

প্রোগ্রামিংয়ের দুনিয়ায় সবকিছুই পরিবর্তন হতে পারে। যেমন ফেসবুকে এখন লগ–ইন করে যা দেখবেন, একটু পর লগ–ইন করলে ভিন্ন জিনিস দেখা যাবে। এই যে একই জিনিসের ভিন্ন ভিন্ন মান থাকতে পারে, সেটাকে ভাবতে পারেন ‘ভ্যারিয়েবল’ হিসেবে। বিষয়টা অনেকটা বিদ্যা+আলয় = বিদ্যালয় বা হিম+আলয়=হিমালয় এর মতো। ভ্যারি+এবল = ভ্যারিয়েবল। অর্থাৎ ভ্যারি করতে পারে বা পরিবর্তন হতে পারে, এমন জিনিসগুলোই ভ্যারিয়েবল। তাই পাইথন শেখার প্রথম দিন শিখবেন ভ্যারিয়েবল, আউটপুট, ইনপুট আর কন্ডিশনাল (if-else)।

দ্বিতীয় দিন: প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন

প্রোগ্রামিংয়ের প্রথম দুই রত্ন হচ্ছে ভ্যারিয়েবল আর কন্ডিশনাল। তারপর আসে বিস্কুটের প্যাকেট। মানে একটা বিস্কুটের প্যাকেটের মধ্যে যেভাবে ২০-৩০টা বিস্কুট থাকে, সেই একইভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে কীভাবে লিস্ট বা অ্যারে দিয়ে একাধিক মান রাখা যায়, সেটা শিখতে পারেন দ্বিতীয় দিনে। এ ছাড়া শিখবেন লুপ চালানো (for লুপ আর while লুপ) এবং ফাংশন।

তৃতীয় দিন: সমস্যার সমাধান

প্রোগ্রামিংয়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, প্রোগ্রামিং দিয়ে টুকিটাকি জিনিসগুলো করে ফেলা। যেমন, তাপমাত্রাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা। কোনো একটা অঙ্কের মধ্যে সব সংখ্যার যোগফল বের করা। কোনো একটা সংখ্যা মূলদ সংখ্যা কি না তা যাচাই করা। একটা লিস্টের মধ্যে একই সংখ্যা একাধিকবার থাকলে, সেগুলোকে লিস্ট থেকে বের করে দেওয়া।

চতুর্থ দিন: ক্যালকুলেটর

প্রোগ্রামিং দিয়ে ছোট একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলা যায়। কিংবা একটা tic-tac-toe গেম বানিয়ে ফেলা যায়। হয়তো এই একটা জিনিস বানাতে এক দিন বা দুই দিন লেগে যাবে। কিন্তু সেটা করে ফেলার যে আনন্দ, সেটা পরীক্ষায় ১০০–তে ১০০ পাওয়ার চাইতে বেশি।

পঞ্চম দিন: ডেটা স্ট্রাকচার

একটা প্রোগ্রামিং মানে সেখানে অনেক ডেটা। যেমন ফেসবুকের কথাই ধরুন। সেখানে আপনার স্ট্যাটাসগুলা এক ধরনের ডেটা। স্ট্যাটাসে কে কে কমেন্ট করেছে, সেটাও একটা ডেটা। এই রকম আরও কিছু ডেটা রাখার সিস্টেম আছে। সেগুলোকে বলে ‘ডেটা স্ট্রাকচার’। তাই পঞ্চম দিনে আপনার কাজ হবে কয়েকটা প্রাথমিক ডেটা স্ট্রাকচার, যেমন Stack, Queue, Dictionary সম্পর্কে ধারণা নিয়ে ফেলা।

ষষ্ঠ দিন: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

দুনিয়াতে যা কিছুই দেখি সেটাই একটা জিনিস বা বস্তু। এমনকি আপনি নিজেও একটা জিনিস। এই জিনিসগুলোর একাধিক বৈশিষ্ট্য থাকে। যেমন আপনার উচ্চতা, নাম, শখ, পছন্দের অভিনয়শিল্পী…এমন অনেক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকে একসঙ্গে প্রকাশ করে Object হিসেবে। তাই ষষ্ঠ দিনে আপনার কাজ হলো Object, Class কীভাবে লেখে, ক্লাসের মধ্যে Method and constructor কীভাবে লেখে সেগুলো শিখে নেওয়া। তারপর OOP নামক একটা বিষয় আছে। সেটাও একটু দেখে নিতে পারেন। কী আর আছে জীবনে!

সপ্তম দিন: অ্যালগরিদম

ফোনের চার্জার হারিয়ে গেলে আপনি কী করেন? খাটের কোনায়, ব্যাকপ্যাকে, টেবিলের নিচে খুঁজতে থাকেন। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সার্চ করার কিছু সিস্টেম বা অ্যালগরিদম আছে। আবার সাজানোর জন্য কিছু সিস্টেম বা অ্যালগরিদম আছে। সেগুলো দেখার কাজ করা যেতে পারে সপ্তম দিনে। যেমন Linear search, Binary search, Bubble sort, Selection Sort সেগুলো একটু দেখে রাখতে পারেন।

অষ্টম দিনে: ডেটাবেজ

আপনি ইউটিউবে ছয় মাস আগে যে ভিডিও দেখেছেন, এখনো সেই ভিডিও দেখতে পারেন। কারণ, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা হয় ডেটাবেজে। তাই অষ্টম দিনে আপনার কাজ হচ্ছে ডেটাবেজ সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া। টেবিল, কলাম, রো সম্পর্কে জানা। কীভাবে টেবিলে নতুন ডেটা যোগ করতে হয় বা আপডেট করতে হয় সেই জিনিসগুলো জানবেন এই দিনে।

নবম দিন: মেশিন লার্নিং

যদিও মেশিন লার্নিং অনেক বড় একটা বিষয়। তারপরও কিছু আইডিয়া নিয়ে রাখা ভালো। কয়েকটা ভিডিও দেখতে পারেন। মেশিন লার্নিং কী জিনিস, এটা দিয়ে কী করা যায় বা ভবিষ্যতে কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে—আপাতত একটু ধারণা নিয়ে রাখলেন। ভবিষ্যতে বন্ধুদের সঙ্গে আলাপ করার জন্য হোক, কিংবা পুরোদস্তুর প্রোগ্রামিং শেখাই হোক, সব ক্ষেত্রেই কাজে লাগবে।

দশম দিন: সারকথা

গত নয় দিনে যা যা শিখেছেন, সংক্ষেপে তা লিখে ফেলুন। চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন। যদি মনে হয় আর সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে পোস্টটি ‘অনলি মি’ করে রাখুন। নিজের মতো করে সবটা লিখতে গিয়ে পুরো ব্যাপারটার একটা ‘রিভিশন’ হয়ে যাবে।

ইমেইল: Jhankar.mahbub@gmail.com

কোথা থেকে শিখব

ইউটিউবে ‘পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল’ লিখে সার্চ করলেই অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে প্রোগ্রামিং শেখার বিভিন্ন অ্যাপ আছে। যেমন প্রোগ্রামিং হিরো (Programing Hero) নামের অ্যাপটিও ইনস্টল করতে পারেন। ইন্টারনেট ছাড়াও, অফলাইনে বসে পাইথন বা ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক বিষয়গুলো শিখে ফেলতে পারেন। মোবাইলেও চর্চা করার সুযোগ আছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুম অ্যাপে সুরক্ষিত থাকবেন যেভাবে
কিভাবে করবেন

জুম অ্যাপে সুরক্ষিত থাকবেন যেভাবে

ডিএসএলআর হবে ওয়েবক্যাম!
কিভাবে করবেন

ডিএসএলআর হবে ওয়েবক্যাম!

মোবাইলের ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ সেটিংস
কিভাবে করবেন

মোবাইলের ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ সেটিংস

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
কিভাবে করবেন

সাবধান! ২০২০ তে এক সেকেন্ডেরও কম সময়ে হ্যাক হয়েছে এই পাসওয়ার্ডগুলি

যে নিয়ম মানলে হ্যাক হবে না ফেসবুক
কিভাবে করবেন

ফেসবুক আইডি হ্যাক থেকে রক্ষার উপায়

ওয়ালটন এসি কেন কিনবেন?
কিভাবে করবেন

ইনভার্টার নাকি নন-ইনভার্টার কোন এসি কিনবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix