Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন যেভাবে বেশি দিন ব্যবহার করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ জুলাই ২০২০
দুর্দান্ত ক্যামেরায় নতুন ফোন আনছে শাওমি
Share on FacebookShare on Twitter

প্রতি বছর ফোন পরিবর্তন করা অনেকেরই পছন্দের একটি কাজ। এমন মানুষের সংখ্যা অবশ্য হাতেগোনা। অধিকাংশ মানুষ ‘প্রিয়’ ডিভাইসটির সর্বোচ্চ ব্যবহার করতে চান। আপনি যদি এই দলের হন, তাহলে লেখাটি আপনার জন্য।

অ্যাপ আপডেট স্কিপ করবেন না: ফোনের গতি ঠিক রাখতে অ্যাপের আপডেট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফোনের আয়ু ঠিক রাখতেও এটি কাজে দেয়। তাই অ্যাপ আপডেট চাইলে এড়িয়ে যাবেন না। পাশাপাশি অপারেটিং সেটিংসও আপডেট রাখবেন। এতে আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

আপডেটগুলো খুব একটা সময় নেয় না। যতটা নেয়, তার চেয়ে বেশি আপনাকে দেয়। আপনার ফোনের কোনো ত্রুটি থাকলে অপারেটিং সিস্টেমের আপডেটের সময় ঠিকও হয়। একই সঙ্গে ফোনের সার্বিক পারফর্ম্যান্স ঠিক রাখে।

অ্যান্ড্রয়েড এবং আইফোনে অটোমেটিক আপডেট পাওয়া যায়। সেটি পেতে হলে ডিফল্ট সেটিংস সচল রাখতে হয়। অ্যান্ড্রয়েডে অটোআপডেট সচল করতে হলে প্লেস্টোরের সেটিংস অপশনে যেতে হবে। এখানে ‘Auto-update apps’ অপশন পাবেন। আইফোন ব্যবহারকারীরা Settings > iTunes & App Store অনুসরণ করবেন। তারপর ‘App Updates’ স্লাইড করে ‘On’ পজিশনে আনুন।

অ্যাপ ডিলিট: ফোনে অতিরিক্ত অ্যাপ রাখবেন না। নিয়মিত ডিলিট করবেন। তাতে আপনার ফোনের কার্যক্ষমতা যেমন বাড়বে, তেমনি আয়ুও বাড়বে। অব্যবহৃত অ্যাপ ডিলিট করতে ‘Delete unused apps’ অ্যাপটি ব্যবহার করতে পারেন।

ফোন কেসের ব্যবহার: ফোনে সব সময় আলাদা কেস ব্যবহার করা উচিত। তাতে হাত থেকে পড়ে গেলেও নষ্ট হওয়ার ভয় কম থাকবে।

স্ক্রিন এবং পোর্ট পরিষ্কার: ফোন পরিষ্কার রাখা খুবই জরুরি। কেস ব্যবহার করলেও নিয়মিত খুলে পরিষ্কার করবেন। ক্যাবল, মাইক্রোফোনের জন্য যে পোর্ট ব্যবহার করেন, সেটিও পরিষ্কার করবেন। এর পাশাপাশি স্ক্রিনও পরিষ্কার রাখবেন। তাতে ফোনের ভেতরে কম ময়লা জমবে। ফোন ভালো থাকবে।

পরিমিত ব্যবহার: ফোনের অতিরিক্ত ব্যবহার কমাতে হবে। ফোন যেন গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারি যত কম গরম হবে, ফোনের আয়ু তত বাড়বে।

ফোন কখনোই সরাসরি সূর্যের আলোর নিচে রাখবেন না।

ব্যাটারি পরিবর্তন: ব্যাটারি কোনো কারণে নষ্ট হয়ে গেলে ফোন পাল্টানোর দরকার নেই। আলাদা ব্যাটারি কিনতে পারেন।

বজ্রপাতের সময় ফোন চার্জ: বজ্রপাত হলে পাওয়ার কর্ডের কারণে ফোনের ক্ষতি হতে পারে । তাই বজ্রপাতের সময় ফোন চার্জে না দিয়ে অপেক্ষা করতে হবে।

ভাইব্রেশন: সারাক্ষণ ফোন ভাইব্রেশনে দিয়ে রাখলে ব্যাটারি দ্রুত খরচ হয়। ফোনের আয়ু কমে যায়। তাই প্রয়োজন হলে ফোন সাইলেন্ট রাখা ভালো।

যখন চার্জে দেবেন: ফোনের চার্জ শূন্যে আসার আগেই প্লাগইন করা উচিত। ফোন যখন ৩০ থেকে ৪০ শতাংশ চার্জে আসবে, তখনই চার্জে দেবেন। ১০০ শতাংশ চার্জ দেয়ার সময় না থাকলে ৮০ শতাংশ পর্যন্ত করতে পারেন। অর্থাৎ নিয়মটা হলো ফোনে সব সময় ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ রাখতে হবে। এতে বেশি দিন ব্যবহার করা যাবে।

চার্জের সময় ফোনের কভার/কেস খুলে রাখলে ভালো হয়। এতে ফোন কম গরম হয়।

Tags: নতুন ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে

তেল-গ্যাসের পরিবর্তে বাতাসে চলার ‘গাড়ি’, বাজারে আসছে
অটোমোবাইল

তেল-গ্যাসের পরিবর্তে বাতাসে চলার ‘গাড়ি’, বাজারে আসছে

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল
নির্বাচিত

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল

রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা

পাবজি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করল কিশোর
গেম

পাবজি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করল কিশোর

নকিয়া ও এরিকসনে অর্থায়নে ব্রাজিলকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

নকিয়া ও এরিকসনে অর্থায়নে ব্রাজিলকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র

Load More

ট্রেন্ডিং টপিক

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix