Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল স্লো হলে কি করবেন? ফাস্ট করার ৭ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 July 2020
মোবাইল স্লো হলে কি করবেন? ফাস্ট করার ৭ উপায়

মোবাইল স্লো হলে কি করবেন

Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে সঙ্গে অনেক ফাস্ট এবং আপডেটেড স্মার্টফোনও স্লো হয়ে যায়। ধীরে এ সুপার ফাস্ট ফোনটিরও কার্যক্ষমতা কমতে থাকে।

বর্তমান সময়ে স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা স্লো হয়ে যাওয়া। কেনার সময় যথেস্ট দ্রুতগতির ফোন কেনা হলেও একটা সময় পরে ফোনটি স্লো হয়ে যায়। এতে করে ফোনে ঠিকমতো কাজ করা যায় না। স্মার্টফোনের গতি ধীর হয়ে পড়লে কী করবেন?

অপারেটিং সিস্টেম আপডেট
স্মার্টফোন স্লো হওয়ার প্রধান এবং অন্যতম কারণ অপারেটিং সিস্টেম সব সময় আপডেট না থাকা। ওএস আপডেট রাখা খুবই জরুরি। কেননা অপারেটিং সিস্টেমের আপডেটে বিভিন্ন ধরনের বাগ এবং ল্যাগ ফিক্স করে হালনাগাদ সংস্করণ বাজারে ছাড়ে। তাই অপারেটিং সিস্টেম আপডেট এলেই সঙ্গে সঙ্গেই আপডেট করে ফেলতে হবে। অপারেটিং সিস্টেম এ ফোনে থাকা অ্যাপে দুটি সঠিক আপডেট থাকলে আপনার ফোন স্লো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।

অ্যাপস আপডেট রাখা
অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আপডেট না রাখলে ফোনের গতি মন্থর হওয়ার কারণ হতে পারে এ অ্যাপসগুলোই। যে কোনো অ্যাপসের নতুন আপডেট এলে সেই অ্যাপসটি আপনার কাছে অনুমতি চাইবে। আপনার কাজ শুধু সেটাকে অনুমতি দেয়া। অবশ্য সে জন্য আপনাকে কিছু পরিমাণ ডাটা খরচ করতে হবে।

ফ্যাক্টরি ডাটা রিসেট
যদি আপনার স্মার্ট ফোনটির গতি অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েডের সব ডাটার ব্যাকআপ নিয়ে রাখবেন। কেননা, ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সব ডাটা মুছে যায়। এরপর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সবকিছু নতুনভাবে সেট-আপ করুন।

মেমরি স্টোরেজ ফুল
স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ, ছবি, গান, ভিডিও রাখার কারণে অনেক সময়েই আপনার ফোনের মেমরি ভর্তি হয়ে যায়। তার ফলেই আপনার ফোনটি স্লো চলে। কারণ র‌্যাম যথেষ্ট মেমরি স্পেস দিতে পারে না। এর থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ, গান, ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল ডিলিট করুন।

অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট
প্রয়োজন নেই বা সামান্য প্রয়োজনীয় হয়তো মাসে একবার ব্যবহার করেন এমন অনেক অ্যাপ ইন্সটল করেন স্মার্টফোনে। অযথা এমন অ্যাপ ইন্সটল করার কারণে ফোনের জায়গা দখল করে রাখে ফলে ফোন স্লো হয়ে যায়। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন এ অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন। আবার পরে প্রয়োজন পড়লে ইন্সটল করে নিতে পারেন। কেননা, অতিরিক্ত অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি কমিয়ে দেবে।

Animation মুড অফ
এটা বেশ কাজে দেয় আপনার অ্যান্ড্রয়েডকে ফাস্ট করেত। এই জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। তারপর about phone এ যান। এখন বিল্ড নাম্বারে ৭ বার প্রেস করুন। আপনি দেখতে পাবেন আপনাকে একজন ডেভলপার বলে অভিনন্দন জানানো হয়েছে। এখন আপনি আবার মেইন সেটিংসে ফিরে আসুন আর ডেভলপার অপশনে প্রেস করে ভেতরে প্রবেশ করুন এবং সেই সাথে খুঁজে বের করুন animation scale অপশন। ৩টি অপশন পাবেন এই ক্ষেত্রে। সব গুলো অফ করে দিন। এখন দেখবেন আপনার ফোনটি আগের চেয়ে বেশ স্মুথ হয়েছে। তবে আপনার ফোনটি যদি সুপার স্লো না হয়ে থাকে তাহলে এটি অফ করার দরকার নেই।

ব্যাটারি পরিবর্তন
স্মার্টফোনের ব্যাটারি অনেক দিনের পুরনো হলে অনেক সময়ে ফোন স্লো কাজ করে। ফোন অহেতুক গরম হয়ে যায়। এর থেকে স্মার্টফোনটিকে বাঁচাতে সময় থাকতেই ব্যাটারি বদলাতে হবে। কেননা অতিমাত্রায় গরম হয়ে যাওয়ায় যে কোনো সময় স্মার্টফোনটি ব্লাস্ট করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি২৭: ১২ জিবি র‌্যামের ৫জি ফোন
নির্বাচিত

ভিভো ভি২৭: ১২ জিবি র‌্যামের ৫জি ফোন

স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ: কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম১২
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ: কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম১২

আসেছ হুয়াওয়ে ওয়াই৯এস স্মার্টফোন
নির্বাচিত

আসেছ হুয়াওয়ে ওয়াই৯এস স্মার্টফোন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা রোধে অপরিহার্য ‘এনইআইআর’: নজরদারি নিয়ে ভুল ভাঙছেন বিশেষজ্ঞরা

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি
নির্বাচিত

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি

ঈদ উপলক্ষে ইভ্যালি নিয়ে এলো ‘বিগ ব্যাং-৪’
ই-কমার্স

ঈদ উপলক্ষে ইভ্যালি নিয়ে এলো ‘বিগ ব্যাং-৪’

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2020

মোবাইল স্লো হলে কি করবেন? ফাস্ট করার ৭ উপায়

Techzoom.TV |
TechzoomTV