Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ ১০-এর আইকন পরিবর্তন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 March 2021
উইন্ডোজ ১০-এর আইকন পরিবর্তন করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ফাইল এক্সপ্লোরারের জন্য নতুন আইকন প্যাক যোগ করতে যাচ্ছে মাইক্রোসফট। এর ফলে উইন্ডোজ ১০-এর বাহ্যিক চেহারায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। খবর গ্যাজেটস ৩৬০।

সম্প্রতি উইন্ডোজ ইনসাইডারের কাছে প্রিভিউ বিল্ড ২১৩৪৩ (আরএস-প্রিরিলিজ) ছাড়ার ঘোষণা দেয় মাইক্রোসফট। এ বেটা বিল্ডের মাধ্যমে মাইক্রোসফট ফাইল এক্সপ্লোরারের রিসাইকেল বিন, ডকুমেন্টস ফোল্ডার, ডিস্ক ড্রাইভসহ বিভিন্ন আইকনের পরীক্ষামূলক প্রচার চালাবে। এর আগে গত বছর মাইক্রোসফট তাদের ক্যালকুলেটর, ই-মেইলসহ বেশকিছু অ্যাপের আইকন পরিবর্তন করেছিল এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তন অব্যাহত রাখবে বলে জানা গেছে। তবে নতুন এ আপডেট কবে সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে, সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। এক ব্লগ পোস্টে আপডেটের ব্যাপারে জানায় মাইক্রোসফট।

প্রাথমিকভাবে ডেভেলপার চ্যানেলে যারা উইন্ডোজ ইনসাইডারের সদস্য, শুধু তারাই এ আইকন ব্যবহার করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও উইন্ডোজের প্রিমিয়াম ইউজাররাও ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, পিকচারসহ, রিসাইকেল বিনে নতুন আইকন দেখতে ও ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফট জানায়, এ আপডেট আসার পর ব্যবহারকারীরা কুইক অ্যাকসেসের অন্তর্গত ব্যক্তিগত কিছু ফোল্ডারের পরিবর্তন দেখতে পারেন। এ ব্যাপারে ব্যবহারকারীদের এসব ফোল্ডারের একটি লিস্ট করার কথাও জানিয়েছে মাইক্রোসফট।

আইকন প্যাকেজে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর জন্য বেশকিছু আপডেটও আসছে। এতে উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেশন টুলকে উইন্ডোজ টুলে নামকরণ করা হবে। উইন্ডোজের অন স্ক্রিন কি-বোর্ডে গেট হেল্প লেখাটি লার্ন মোর হিসেবে দেখা যাবে। এছাড়াও উইন্ডোজ ১০-এর বেশকিছু বাগেরও আপডেট নিয়ে আসছে মাইক্রোসফট। এনবিএমই এবং নেটওয়ার্ক ড্রাইভার ব্যবহারের ক্ষেত্রে বেশকিছু সমস্যা সমাধানের পাশাপাশি অ্যাপস ইনস্টল করার সময় ক্র্যাশ সমস্যার সমাধানও করেছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১০-এর আইকন পরিবর্তন করবেন যেভাবে

খুব সহজেই আপনার উইন্ডোজের ডিফল্ট ফোল্ডার আইকনগুলো পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য অনুসরণ করতে হবে নির্দিষ্ট কিছু ধাপ।

প্রথমেই আপনি যে ফোল্ডারের আইকন পরিবর্তন করতে চান সে ফোল্ডারের ওপর কার্সরটি রাখুন। তারপর রাইট মাউস বাটনে ক্লিক করুন। সেখান থেকে প্রপার্টিজ সিলেক্ট করে কাস্টমাইজ অপশন বেছে নিন। তারপর সেখান থেকে ফোল্ডার আইকন অপশনে গিয়ে চেঞ্জ আইকন অপশন বেছে নিন। এখানে আপনি অনেক ধরনের কাস্টমাইজ আইকন দেখতে পাবেন, এবার এখান থেকে বেছে নিন আপনার পছন্দের যে কোনো আইকন।

উইন্ডোজের নির্ধারিত আইকনগুলো পছন্দ না হলেও কোনো সমস্যা নেই। আপনি সেখানেই ডান পাশের ব্রাউজ অপশনে গিয়ে আপনার নিজস্ব আইকন সিলেক্ট করতে পারেন। আইকন সিলেক্ট করা হয়ে গেলে এবার ফিরে আসুন আগের পেজে। সেখানে আপনার পছন্দের আইকনটি সেভ করার জন্য ‘ওকে’ বাটনে ক্লিক করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার
নির্বাচিত

আপডেট নিয়ে যা জানাল শাওমি

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
নির্বাচিত

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি
নির্বাচিত

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি

স্টক অ্যান্ড্রয়েড কি ব্যবহার করা উচিৎ?
কিভাবে করবেন

স্টক অ্যান্ড্রয়েড কি ব্যবহার করা উচিৎ?

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম
টেলিকম

ঘরে বসে অর্ডার করলে পোস্ট অফিসের মাধ্যমে মিলবে টেলিটক সিম

Load More

ট্রেন্ডিং টপিক

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2021

উইন্ডোজ ১০-এর আইকন পরিবর্তন করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix