Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 June 2021
স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
Share on FacebookShare on Twitter

অনেক দামি স্মার্টফোনও ব্যবহার করতে করতে স্লো হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি স্লো এবং কাজ করতে অসুবিধা হয় তা হলে জেনে নিন এটি ফাস্ট করার সহজ কিছু উপায়।

প্রথমত, আপনার ফোন রিস্টার্ট করুন। শুরুতেই আপনার ফোনে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার আগে, শাট ডাউন করুন অথবা আপনার ফোন পুনরায় আরম্ভ করার চেষ্টা করুন।

আপনার সিস্টেমের আপডেট নিশ্চিত করুন-ফোন যদি স্লো হয়ে যায় তবে সম্ভবত আপনার ফোনে আপনি সর্বশেষ আপডেট অ্যানড্রয়েড সফ্টওয়্যার ইনস্টল করতে ভুলে গেছেন। কোনো আপডেট আছে কিনা দেখতে আপনার ডিভাইসের Settings >About device >Software update এ যেয়ে দেখে নিন।

প্রয়োজন হবে না এমন পুরাতন ফটো, অ্যাপ এবং অন্য সবকিছু মুছে দিন-এরপরও যদি আপনার ফোন ধীরগতির হয় তাহলে প্রয়োজন হবে না এমন ফাইল মুছে ফেলুন। পুরোনো ছবি এবং মিউজিক ফাইল মুছে ফেলতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক তবে আপনার ফোনের আবার চলমান গতি ফিরে পেতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এছাড়া বিভিন্ন অ্যাপসের কারণে কমে যেতে পারে আপনার ফোনের গতি কেননা অনেক অ্যাপস অনেক সময় আপনার ফোনের বেকগ্রাউন্ডে চলতে থাকে যা স্লো করে দিতে পারে আপনার ফোনের গতি। এছাড়াও অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের অনেকটুকু জায়গা দখল করে তাই এসব অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলাই ভালো।

অ্যাপ্লিকেশন ক্যাশে সাফ করুন আপনার ফোন কখনো কখনো একটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত ছবি ও টুকরো তথ্য সংরক্ষণ করে রাখে। যাতে এটা আপনাকে ঐ অ্যাপ্লিকেশন ওপেন করার সময় বার বার ডাউনলোড করতে না হয়। এটা সাধারণত একটা ইতিবাচক বৈশিষ্ট্য।

কিন্তু এতেও আপনার ফোন স্লো হয়ে যায়। তাই আপনার যদি মনে হয় আপনার ফোন ধীরগতির হয়ে গিয়েছে তবে এসব ছবি ও টুকরো তথ্য ডিলিট করে দিন। Settings > Storage > Cached data তে যেয়ে ক্লিয়ার করুন আপনার অ্যাপ্লিকেশন ক্যাশে।

কাস্টম রম ইনস্টল করার চেষ্টা করুন-আপনার ফোনটি যদি একটি পুরোনো অ্যান্ড্রয়েড ফোন হয় যা নতুন আপডেট নেয়ার উপযোগী নয় তবে আপনার ফোনে একটি কাস্টম রম ইনস্টল করুন যা সাম্প্রতিক সফ্টওয়্যার চালানোর অনুমতি দিবে এবং সেই সাথে এটি আপনার ফোনের বর্তমান পারফরম্যান্স মন্দ হলে তা দ্রুত রান করতেও সহায়তা করবে।

ক্রোম ব্রাউজার সমস্যার সমাধান-আপনার অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার যদি স্লো হয়ে থাকে তবে এই সমস্যা ঠিক করার জন্য একটি উপায় অবশ্য আছে। আপনার ফোনের ক্রোম ব্রাউজার ফাস্ট করতে আপনার ফোনের বেশি মেমরি ব্যবহার করার অনুমতি দিতে পারেন।

এর জন্য শুধু ক্রোম খুলুন একটি নতুন ট্যাব আরম্ভ করুন এবং URL বারে নিম্নলিখিত কমান্ড টাইপ করুন: chrome://flags/#max-tiles-for-interest-area এখন একটি মেন্যু আসবে যাতে আপনি কতটুকু মেমোরি ব্যবহার করতে চান তা পরিবর্তন করতে পারেবন এখন ডিফল্ট “128” এর জায়গায় “512” নির্বাচন করুন।

প্রসেসিং ক্ষমতা বেশি ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশনের ব্যাপারে খেয়াল রাখুন প্রায় সময়, আপনার ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে পাওয়া অদ্ভুত বাগ বা বিষয় দেখতে পারেন। আসলে কোন অ্যাপ্লিকেশনের কারণে এমনটা হয় তা বলা কঠিন।

যদি মনে হয় আপনার ডিভাইসে এমনটা ঘটছে তবে Watchdog Task Manager অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপ আপনার ফোনের প্রতিটি অ্যাপ কি পরিমাণ কম্পিউটার শক্তি ও রিসোর্স ব্যবহার করে তা মনিটর করে জানাতে সাহায্য করে।

অ্যানিমেশন বন্ধ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন দ্রুতগতির করতে অ্যানিমেশন ব্যবহার বন্ধ করুন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যানিমেশন থেকে পরিত্রাণ পেতে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সম্পূর্ণ নতুন সেটিংস মেনু আনলক করতে পারেন। Settings > About phone এ যেয়ে নিচে স্ক্রোল করে Build Number এ ঠিক সাত বার ট্যাপ করুন এই কাজ করার পরে, আপনি ফোনের সিস্টেম সেটিংসে একটি “ডেভেলপার অপশন” মেনুর অ্যাক্সেস পাবেন। এই মেনুতে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন পরিবর্তন স্কেল, এবং অ্যানিমেশন সময়কাল স্কেল পাবেন প্রতিটি ট্যাপ করে .5x এ সেট করুন বা বন্ধ করে দিন।

ব্যাকগ্রাউন্ড ডেটা নিষ্ক্রিয় করুন ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করা আপনার ফোন ধীরে চলার একটি অন্যতম কারণ হতে পারে। এটি ব্যবহার সীমিত বা বন্ধ করলে আপনার ফোনের গতি শুধু বাড়াবেই না বরং এটি আপনার প্রতি মাসে ডেটা ব্যবহার কমাতে সাহায্য করতে পারে। কোন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করে তা দেখতে Settings থেকে Data Usage এ গিয়ে দেখতে পারবেন।

অন্য সব ব্যর্থ হলে, একটি ফ্যাক্টরি রিসেটের চেষ্টা করুন আপনার ফোন অসহনীয়রূপে ধীরগতির হয়ে গেলে, একটি ফ্যাক্টরি রিসেটের চেষ্টা করুন। এটি আপনার তথ্য, অ্যাপ্লিকেশন, ফটো, মিউজিক সব নিশ্চিহ্ন করে ফেলবে তাই সবকিছুর ব্যাকআপ রাখুন। একটি ফ্যাক্টরি রিসেট মূলত আপনার ফোনটিকে সেই অবস্থায় নিয়ে যাবে যা ফোনটি কেনার সময় ছিল। এর জন্য Settings >Backup থেকে reset>Factory reset এ গিয়ে রিসেট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামেচার রেডিও অপারেটর তানভীর হাসানের অকাল মৃত্যু
প্রযুক্তি সংবাদ

অ্যামেচার রেডিও অপারেটর তানভীর হাসানের অকাল মৃত্যু

১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ করে দিলেন মোস্তাফা জব্বার
টেলিকম

১ টাকায় ২৮৮ মিনিট কথা বলার সুযোগ করে দিলেন মোস্তাফা জব্বার

ঈদে রবিশপ-এ ৪০% পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

ঈদে রবিশপ-এ ৪০% পর্যন্ত ছাড়

আগামী সপ্তাহে আসছে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে আসছে রিয়েলমি নারজো১০ ও নারজো ১০এ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ
প্রযুক্তি সংবাদ

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 June 2021

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix