Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক হ্যাকিং ঠেকাতে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 July 2021
ফ্রি সিনেমা ডাউনলোড করলে হ্যাকিংয়ের ঝুঁকি
Share on FacebookShare on Twitter

আমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকে বিভিন্ন রকমের তথ্য। আমরা চাই না, এই তথ্যগুলো কেউ জেনে যাক। কিন্তু হ্যাকাররা অনেক সময় নানা কূটকৌশল অবলম্বন করে আপনার ফেসবুক সম্পর্কে নানা তথ্য জেনে নিতে পারে।

কীভাবে বুঝবেন কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছেন কি না? কীভাবেই বা এটি বন্ধ করবেন? সে সম্পর্কে আপনাকে কিছু কৌশল বাতলে দেবো।

হ্যাকারকে চেনার উপায়

অনেকেই মনে করেন, হ্যাকারকে শনাক্ত করা মুশকিল। কিন্তু বিশেষজ্ঞরা হ্যাকারকে চেনার কিছু সহজ কৌশল বলে দিয়েছেন। এই কৌশলগুলো হলো-

১. ফেসবুক ওপেন করুন।

২. এবার থ্রি-লাইন মেনুতে যান।

৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

৪. ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন।

৫. নিচে স্ক্রল করে ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশন সিলেক্ট করুন।

৬. এবার আপনি দেখবেন, ‘হোয়্যার ইউ আর লগড-ইন’ লেখাটি। ডান পাশে থাকা ‘সি-অল’ মেনুতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের ইতিহাস দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করে ফেসবুক লগ-ইন করেছেন সেগুলো দেখা যাবে।

 

লগ-ইন হিস্টোরি দেখার সময় যদি কোনো অচেনা ডিভাইস চোখে পড়ে, তাহলে ধরে নিন আপনার অ্যাকাউন্টটি ইতোমধ্যেই হ্যাক হয়ে গেছে। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কারও নিয়ন্ত্রণে রয়েছে।

বিশেষজ্ঞরা এমন ঘটনা ঘটার দুটি কারণ রয়েছে বলে উল্লেখ করেছেন। প্রথমটি হলো আপনি হয়তো কোনো পরিচিত মানুষের বা বন্ধুবান্ধবের ডিভাইসে ফেসবুক লগ-ইন করেছিলেন, কিন্তু পরে লগ-আউট করতে ভুলে গেছেন। এখন সে হয়তো এর সুযোগ গ্রহণ করছে। আর দ্বিতীয়টি হলো অপরিচিত কোনো হ্যাকার অসাধু উদ্দেশ্যে কিংবা প্রতিহিংসাপরায়ণ হয়ে আপনার ফেসবুক হ্যাক করেছে। আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে এমনটি হলে কী করবেন?

 

হ্যাকিং ঠেকাতে কী করবেন?

অ্যাকাউন্ট যেন হ্যাক না হয়, সেই কারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা দুটি কাজ করার পরামর্শ দিয়েছেন। এই ২ কাজ হলো-

প্রথম কাজ

থ্রি-লাইন মেনুতে ক্লিক করুন। এবার স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করুন এবং ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন। ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশনে যান। তারপর স্ক্রল করলে ‘গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ-ইনস’ অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এবার আপনি নোটিফিকেশনস, মেসেজেস এবং ই-মেইল অ্যাড্রেস- তিনটি অপশন পাবেন। যেকোনো একটি বেছে নিতে হবে আপনাকে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ৩ অপশনই অন করে রাখা ভালো। এতে যখন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে যাবে, তখন আপনাকে সেটি জানিয়ে দেওয়া হবে।

ফেসবুকে আপনার ই-মেইল অ্যাড্রেস যোগ করা না থাকলে ওপরে ‘অ্যাড ই-মেইল অ্যাড্রেস’ ক্লিক করে যোগ করে নিন।

 

দ্বিতীয় কাজ

বিশেষজ্ঞরা বলেন, হ্যাকিং থেকে সুরক্ষার জন্য ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সবচেয়ে কার্যকরী সেটিংস। ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশনে গিয়ে আপনি অথেনটিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ (এসএমএস) এবং সিকিউরিটি কি- তিনটি সেটিংস দেখতে পাবেন। এর মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকর অপশন হলো টেক্সট মেসেজ (এসএমএস)। তাই ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ অপশন সিলেক্ট করে নিচে থাকা ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। যেটি এখন ব্যবহার করছেন। এই নাম্বারে ফেসবুক আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে।

ফেসবুকে ফোন নাম্বার দেওয়া না থাকলে নিচে থাকা ‘অ্যাড ফোন নাম্বার’ অপশনে ক্লিক করে যোগ করে নিন। এবার ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করুন। এবার ফেসবুক থেকে আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে। সেটি দিয়ে কার্যকর করুন আপনার অ্যাকাউন্টের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’।

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করা থাকলে হ্যাকার আপনার পাসওয়ার্ড জানলেও লগ-ইন করতে পারবে না। একটি কোড পাঠিয়ে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন যেভাবে

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও কিভাবে দেখবেন?

হঠাৎ রক্তের মতো লাল আকাশ
সোশ্যাল মিডিয়া

হঠাৎ রক্তের মতো লাল আকাশ

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও
নির্বাচিত

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও

কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায় স্মার্টফোনে!
কিভাবে করবেন

কি-বোর্ডের গতিতেই টাইপ করা যায় স্মার্টফোনে!

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

৩৭১টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2021

ফেসবুক হ্যাকিং ঠেকাতে কী করবেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix