Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩০ অক্টোবর ২০২১
কম্পিউটারের গতি বাড়ানোর উপায়
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিনির্ভর দুনিয়ায় কম্পিটার ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। বোকাবাক্সে বন্দি পুরো দুনিয়া। একটি ক্লিকের মাধ্যমেই বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর জানতে পারবেন। কিংবা ইন্টারনেট ব্যবহার করে আপনার অজানা যতো কিছু আছে সবই জেনে নিতে পারবেন এক মুহূর্তেই।

তবে পার্সোনাল কম্পিউটার বা পিসি একটু পুরোনো হলেই গতি কমে যায়। নিয়মিত অ্যান্টি ভাইরাস না দেওয়া হলে কিংবা ভারি ভারি সফটওয়্যার স্টোরেজ করার জন্যও পিসি স্লো হতে পারে। বিশেষ করে অ্যাডোবি ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের মতো সফটওয়্যারগুলো।

ফোনের মতো ঘন ঘন কম্পিউটার পাল্টানো তো আর সম্ভব না। তাই পুরোনো কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য কিছু নিয়ম বা কৌশল অনুসরণ করতে পারেন। আবার অনেক সময় নতুন কেনা পিসিও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে।

দেখা যায় একটি ট্যাব খোলার পর ভিজুয়াল হতে এতো বেশি সময় নেয় যে, মোটামুটি ধৈর্য্যের পরীক্ষা দিয়ে দেন। নতুন হোক বা পুরোনো পিসি স্লো হলে যেসব উপায়ে এর গতি বাড়াতে পারবেন জেনে নিন-

> কম্পিউটারে কখনও থিম, অ্যানিমেটেড ওয়ালপেপার ইন্সটল করা উচিত নয়। থিম কম্পিউটারকে অনেক স্লো করে দেয়।

> রিসাইকেল বিন সব সময় ফাঁকা রাখুন। রিসাইকেল বিনে কোনো ফাইল রাখবেন না।

> পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ ১০ এর গতি বৃদ্ধি করে এবং জঞ্জাল পরিস্কার করে।

এরকম অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার। চাইলে আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। অথেন্টিক সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৪০ ডলার।

> যে অ্যাপগুলো ইনস্টলড আছে সেগুলোও অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে সময় বেশি লাগে। র্যামেরও উপরেও চাপ পরে। তাই অপ্রোয়জনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে।

এজন্য প্রথম্র Windows logo Start button এ রাইট ক্লিক করতে হবে। এরপর Apps and Features এ ক্লিক করলে ইনস্টলড অ্যাপের লিস্ট পাওয়া যাবে। সেখানে অ্যাপের নামের উপর ক্লিক করলেই আনইনস্টলের অপশন পাওয়া যাবে।

> এছাড়াও Control Panel অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ডিলেট করা যাবে।স্টার্ট আপ প্রোসেসপিসি স্টার্ট করা মাত্র অনেক প্রোগ্রাম চালু হয়ে যায়। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। Ctrl-Shift-Esc চাপলেই প্রোগ্রামটি চালু হবে।

এরপর Startup column সেকশনে ক্লিক করতে হবে। এতে থাকা প্রোগ্রাম লিস্টের উপর রাইট ক্লিক করলে disabled অপশনটি আসবে। এতে ক্লিক করলেই প্রোগ্রামটি আর পিসি চালু করার সময় হাজির হবে না।

> ডিস্ক অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েব পেইজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলেট করতে Start menu-তে গিয়ে Disk Cleanup টাইপ করতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে পিসিতে থাকা ৪টি ড্রাইভই একে একে বেছে নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।

> স্টেট ড্রাইভ পিসিতে যুক্ত করলে তা পিসির গতি অনেক বাড়িয়ে দেয়। পুরোনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড কেনেন। এসএসডি কার্ড যুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

> ভাইরাস চেকম্যালওয়্যার ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে বিল্ট-ইন ডিফেন্ডার থাকে। থার্ড পার্টি অ্যাপ নামিয়েও ভাইরাস আছে কিনা তা জানা যায়। এমনই একটি থার্ড পার্টি অ্যাপ হলো ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটা ফ্রিতেই অ্যান্টি-ম্যালওয়্যার প্রোটেকশন দেবে।

> টিপস অ্যান্ড নোটিফিকেশন বন্ধ করা পিসির গতি বাড়াতে অন্যতম এক উপায়। অসংখ্য অ্যাপ ইনস্টল করা মানেই অগণিতবার নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশনগুলো অফ রাখতে Settings অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে গিয়ে Choose which apps show notifications লিখে টাইপ করতে হবে। এরপর স্ক্রল করে দেখা যাবে কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠায়। নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা টগল বাটনটি অফ করতে হবে। এতে অসময়ে যখন তখন আর নোটিফিকেশন আসবে না।

> এছাড়াও Start থেকে Run-এ ক্লিক করে একেক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুন। ফোল্ডারগুলো খুললে সবগুলো ডিলিট করে ফেলুন। কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়বে।

> অতিরিক্ত ধুলাবালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করা উচিত।

> মাসখানেক পর পর কম্পিউটারের র্যাম খুলে পরিষ্কার করে আবার লাগান, তাতে মাঝে মাঝে রিস্টার্ট হওয়া কিংবা ডিসপ্লে না আসার সমস্যা কমবে।

> ১ মাস পরপর আপনার ইন্টারনেট ব্রাউজিং হিস্টোরি এবং কুকিস মুছে ফেলুন। তাতে আপনার ব্রাউজারের গতি বাড়বে। একসঙ্গে ব্রাউজারে বেশি ট্যাব খুলে রাখবেন না। যে ট্যাবটি দরকার শুধু সেটিই খুলুন। কাজ শেষ হলে পুরনোটা কেটে আবার নতুন একটি খুলুন। আর ব্রাউজারে অ্যাডস অন ব্যবহার করবেন না।

> অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যানন ৮০০ডি নাকি ৭৭ডি? কোনটি সেরা
নির্বাচিত

ক্যানন ৮০০ডি নাকি ৭৭ডি? কোনটি সেরা

নেশা থেকে পেশাদার ফটোগ্রাফার সজল
নির্বাচিত

নেশা থেকে পেশাদার ফটোগ্রাফার সজল

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!
নির্বাচিত

“আলাপ” এপ্লিকেশন নিয়ে প্রশ্ন-উত্তর!

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও
অর্থ ও বাণিজ্য

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ
নির্বাচিত

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ

‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা
নির্বাচিত

‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix