Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিমেইলের ধারণক্ষমতা শেষ হলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 February 2022
জিমেইলের ধারণক্ষমতা শেষ হলে
Share on FacebookShare on Twitter

জিমেইল অ্যাকাউন্টে বিনা মূল্যে ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ দিয়ে থাকে গুগল। এর বেশি তথ্য জমা হলে আপনি ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। জিমেইলে আরও বেশি জায়গা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছে থেকে অর্থ নিয়ে থাকে গুগল। তবে অর্থ খরচ না করে জিমেইলের জায়গা খালি করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ১৫ গিগাবাইট জায়গা খালি করা সহজ নয় নিশ্চয়ই। নিচের পদ্ধতি কাজে লাগিয়ে জিমেইলে থাকা তথ্য দ্রুত মুছে জায়গা খালি করা যায়।

গুগলের স্টোরেজ ম্যানেজমেন্ট
গুগলের স্টোরেজ ম্যানেজমেন্টের মাধ্যমে বড় ফাইলগুলো দেখার পাশাপাশি সেগুলো দ্রুত মুছে ফেলা যায়। এ জন্য https://one. google. com/storage/management ঠিকানায় প্রবেশ করে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এবার ডিসকার্ডেড আইটেমস বিভাগে গেলেই মুছে ফেলা ই-মেইল, স্প্যাম মেইলের পাশাপাশি গুগল ড্রাইভের ফাইলগুলোও দেখা যাবে। লার্জ আইটেমস বিভাগে পাওয়া যাবে বেশি জায়গা নেওয়া ফাইলগুলো। আদার আইটেমস বিভাগে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিডিও ও ফাইলের দেখা মিলবে। আপনি চাইলেই অপ্রয়োজনীয় ফাইলগুলোর নিচে থাকা Review and free up লিংকে ক্লিক করে Delete All অপশনের সাহায্যে একসঙ্গে সব ফাইল মুছে ফেলতে পারবেন।

ডিসকার্ডেড আইটেমস ও লার্জ আইটেমস বিভাগে তথ্য মুছে ফেলার জন্য অপ্রয়োজনীয় ফাইলের পাশে টিক চিহ্ন দিয়ে ডান পাশের ওপরে থাকা ডিলিট চাপতে হবে। এবার I understand that once I delete the files, they cannot be recovered from the Trash এর পাশে টিক চিহ্ন দিয়ে Permanently delete বাটনে ক্লিক করলেই স্থায়ীভাবে ফাইলগুলো মুছে যাবে।

গুগল ড্রাইভ
গুগল ড্রাইভে জায়গা খালির জন্য কম্পিউটার বা ল্যাপটপ থেকে https://drive. google. com/drive/u/0 /quota ঠিকানায় যেতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা স্টোরেজ ইউজড লিংকে ক্লিক করলে ড্রাইভে থাকা বড় থেকে ছোট আকারের ফাইলগুলো দেখা যাবে। এবার অপ্রয়োজনীয় ফাইল নির্বাচন করে মাউসের ডানে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করতে হবে। মুছে ফেলা ফাইলগুলো ট্রাস ফোল্ডারে জমা হবে এবং ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে মুছে যাবে।

জিমেইল
জিমেইলে জায়গা খালির জন্য লগইন করে সার্চবারে has: attachment larger: 10M লিখে সার্চ করলেই ১০ মেগাবাইটের বেশি অ্যাটাচমেন্ট থাকা ই-মেইলগুলো দেখা যাবে। এবার অপ্রয়োজনীয় ই-মেইলগুলো নির্বাচন করে Trash অপশন নির্বাচন করে Empty Trash now বাটন চাপতে হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা
প্রযুক্তি সংবাদ

মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

নারীরা রাত জেগে ইন্টারনেটে যা সার্চ করেন
নির্বাচিত

নারীরা রাত জেগে ইন্টারনেটে যা সার্চ করেন

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
নির্বাচিত

বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

নতুন চমক নিয়ে আসছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে লাভা

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

Load More

ট্রেন্ডিং টপিক

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2022

জিমেইলের ধারণক্ষমতা শেষ হলে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix