Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট! মেনে চলুন এই সহজ টিপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 April 2022
লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
Share on FacebookShare on Twitter

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বিশ্বের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। দিন দিন নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে এই প্ল্যাটফর্মে।

গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ঘোষণা করেন, খুব শীঘ্রই মেটাভার্স প্রযুক্তি চালু হবে এ প্ল্যাটফর্মে। এর জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে মেটার পক্ষ থেকে একটি সুপারকম্পিউটারও তৈরি করা হচ্ছে।

যেভাবে নিজের ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় সবাই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। টিয়ার ১ সিটির ব্যবহারকারী যেমন রয়েছে তেমন টিয়ার ২ ও ৩ সিটির ব্যবহারকারীরাও রয়েছে। এর ফলে সব ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক ফিচার্স চালু করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্যও একাধিক ফিচার্স চালু রয়েছে। যার মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখা সম্ভব।

যেভাবে প্রোফাইল হ্যাকিং হয়
ফেসবুক প্রোফাইল হ্যাকিংয়ের জন্য বেশ কয়েকটি পথ নেয় হ্যাকাররা। বিভিন্ন স্পাই ওয়ারের সাহায্য যেমন হ্যাকিং করে তেমনই আরও কয়েকটি উপায় হ্যাকারদের জানা। কিন্ত ফেসবুকের মাধ্যমে অনেক ব্যক্তিগত বিষয়ও থাকে। তাই ফেসবুক প্রোফাইল যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়টি নজরে রাখা উচিত।

প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য করণীয়
ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে। সেগুলি খুবই সহজ। এগুলো মেনে চললে হ্যাকাররা সহজে আপনার প্রোফাইলে কোনোভাবেই ঢুকতে পারবে না। কী কী পদ্ধতি অবলম্বন করা দরকার? জেনে নিন এই প্রতিবেদনে।

কোনো লিংক ক্লিক করবেন না
বর্তমানে সামাজিক মাধ্যমে বিভিন্ন লিংক শেয়ার করার সুবিধা রয়েছে। এর ফলে প্রতারকরা বিভিন্ন সময় বিভিন্ন লিংক শেয়ার করে। আর এতেই বড় বিপদের মধ্যে পড়তে হয়। কারণ, এসব লিংকের মধ্যেই ম্যালওয়ার থাকে। লিংকে ক্লিক করার ফলে ওই ম্যালওয়ার অ্যাকটিভ হয়ে ফোনের মধ্যে ঢুকে যায়। ফোনের যাবতীয় তথ্য এমনকি বিভিন্ন আইডি-পাসওয়ার্ড সহ বিভিন্ন তথ্য প্রতারকদের পাঠাতে শুরু করে। এর ফলে ফেসবুকের তথ্য প্রতারকদের কাছে গেলে তারা অনায়াসে প্রোফাইলে ঢুকে যেতে পারে।

​অচেনা ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না
ফেসবুকে অনেক সময় অচেনা বিভিন্ন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তাদের মধ্যে অনেকেই প্রতারক হতে পারে বা বড়সড় হ্যাকার হতে পারে। তাই অচেনা ব্যক্তিদের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। কারণ হয় তো তারা কোনো সময় আপনার ব্যক্তিগত চ্যাটবক্সে কোনও লিংক শেয়ার করতে পারে। অথবা কোনো কারণে নিজের প্রফাইলে এমন কোনো লিংক শেয়ার করল যার মধ্যে কোনো ম্যালওয়ার লুকিয়ে রাখা রয়েছে। তাই অচেনা ব্যক্তিদের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা একদম উচিত নয়।

টু ফ্যাক্টর অথন্টিকেশন চালু রাখুন
প্রোফাইলের নিরাপত্তা জোরদার করতে টু ফ্যাক্টর অথন্টিকেশন চালু রাখা দরকার। ফলে অন্য কেউ আপনার প্রোফাইলে ঢোকার চেষ্টা করলেই তার মেসেজ আসবে আপনার ফোনে।

​নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন
নির্দিষ্ট সময় অন্তর ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার। কারণ এর মাধ্যমে আপনার ফেসবুকের নিরাপত্তায় কোনো ফাঁকফোকর ধরা পড়ে না। ফেসবুকের পাসওয়ার্ড সেট করার জন্য অবশ্যই লম্বা পাসওয়ার্ড, স্পেশাল ক্যারেক্টার, থাকা জরুরি। প্রয়োজনে নর্ডপাস বা অন্য কোনো অ্যাপের সাহায্য নিতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল
অটোমোবাইল

একবার চার্জে ১০০ মাইল চলবে এই সাইকেল

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য
নির্বাচিত

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য

অপো এ ৩৩ এর স্পেসিফিকেশ ও রিভিউ
নির্বাচিত

অপো এ ৩৩ এর স্পেসিফিকেশ ও রিভিউ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফয়েজ আহমদ তৈয়্যবের গভীর শোক
নির্বাচিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফয়েজ আহমদ তৈয়্যবের গভীর শোক

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন
কিভাবে করবেন

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন

উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পলক
নির্বাচিত

উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2022

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট! মেনে চলুন এই সহজ টিপস

Techzoom.TV |
TechzoomTV