Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 July 2022
স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন
Share on FacebookShare on Twitter

পদার্থ বিজ্ঞানে একটা কথার বেশ প্রচলন আছে- ‘এক্টিভিটি ক্রিয়েটস হিটস’। বাংলা করলে দাঁড়ায় – ক্রিয়াই তাপ উৎপন্ন করে। স্মার্টফোনের ক্ষেত্রে এই কথা বেশ মিলে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন। বিশেষ করে দীর্ঘক্ষণ কথা বলার পর স্মার্টফোনটি উত্তপ্ত হয়েছে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। জানেন কি এর পেছনের কারন?

স্মার্টফোন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছু কারণে স্মার্টফোন গরম হতে পারে। যেমন- প্রসেসর খুব বেশি ব্যস্ত থাকা, ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া, দুর্বল নেটওয়ার্ক কিংবা আবহাওয়াজনিত কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়া, স্মার্টফোনে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলে ডিভাইস গরম হবার প্রবল সম্ভাবনা থাকে।

সব ফোনই ব্যবহারজনিত কারণে একটু-আকটু গরম হয়। কিন্তু, যদি গরম হবার কারণে স্মার্টফোনটি হাতে ধরার অবস্থায় না থাকে তখন ব্যাপারটি সমস্যার। কেননা, ফোন হিটিং এর কারণে যেমন ব্যাটারির চার্জ দ্রæত ফুরিয়ে যায় কিংবা ব্যাটারি বিকল হয়ে যেতে পারে তেমনি আপনার পছন্দের ফোনটি তাপে গলেও যেতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে গুরুতর একটি ঝামেলা।

তবে এর সমাধানও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোন গরম হবার কিছু সহজ সমাধান দিয়েছেন।

মাল্টি টাস্কিং পরিহার করুন। একসাথে অনেকগুলো অ্যাপ খুলে কাজ করলে প্রসেসর খুব ব্যস্ত হয়ে পড়ে। ফলে ফোন গরম হয়ে যায়। একসাথে একাধিক অ্যাপ না খুলে কোন অ্যাপের কাজ শেষ হয়ে গেলে সেটিকে বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটিও হিটিং সমস্যা থেকে মুক্তি পাবে।

বিছানা বা সোফায় ফোন চার্জ দেবেন না। এগুলো তাপ শোষণ করে। একই সাথে চার্জ দেবার সময় যে তাপ সৃষ্টি হয়, তা বের হতে পারে না। তাই, চার্জ দেয়ার সময় টেবিলের বা চেয়ারের উপর কিংবা অন্য কোন শক্ত পৃষ্টের উপর ফোনটি রাখার চেষ্টা করুন।

যেসব অ্যাপস ফোনকে গরম করে তোলে, সেসব অ্যাপস চিহ্নিত করে ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোন বন্ধ থাকলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যে কারণে ফোন উত্তপ্ত হয়ে ওঠে।

আসল চার্জার ব্যবহার করুন। চার্জারের প্রয়োজন হলে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জারের কারণেও আপনার স্মার্টফোনে হিটিং ইস্যুর জন্ম হতে পারে।

আপনার ফোনটি সূর্যের সংস্পর্শ থেকে দূরে রাখুন। সূর্যের আলো সরাসরি ফোনে পড়লে ফোন সূর্যের তাপ শোষণ করে নেয়। তাই, ফোনকে গরম হওয়ার ঝুঁকি থেকে মুক্ত করতে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে হবে।

স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকলেও ফোন গরম হবার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারির উপর চাপও তত বেশি হবে। আর, এর ফলেই ফোনটি গরম হয়ে যাবে। তাই, চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস পরিমিত মাত্রায় রাখতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে নোভা ৬ সিরিজের তিন ফোন বাজারে
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ৬ সিরিজের তিন ফোন বাজারে

দেশে ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো এনেছে ভিভো
নির্বাচিত

দেশে ছয় ক্যামেরার ফোন ভি১৭প্রো এনেছে ভিভো

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন
নির্বাচিত

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন

প্রয়োজন নেই সিসিটিভি এর, কি হচ্ছে দেখুন এই অ্যাপের মাধ্যমে
কিভাবে করবেন

প্রয়োজন নেই সিসিটিভি এর, কি হচ্ছে দেখুন এই অ্যাপের মাধ্যমে

বাজারে আসছে এসারের নতুন ল্যাপটপ এসার প্রেডাটর ট্রাইটন ৩০০ এসই ২০২২
নির্বাচিত

বাজারে আসছে এসারের নতুন ল্যাপটপ এসার প্রেডাটর ট্রাইটন ৩০০ এসই ২০২২

রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল
নির্বাচিত

রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2022

স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন

Techzoom.TV |
TechzoomTV