Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভালবাসার পুরনো ছবি নতুন করবে বিনামূল্যের এআই টুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 July 2022
Share on FacebookShare on Twitter

নতুন ছবি তৈরির এআই টুল থাকলেও আবেগ বা স্মৃতি জাগানিয়া পুরনো ছবি ঠিক করে নতুন চেহারা দেওয়ার কোনো টুল এতোদিন ছিল না। তবে, এই সমস্যা নিরসনের উপায় বের করেছেন গবেষকরা।

চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের বিনামূল্যের এআই টুলের বিষয়টি প্রথম চিহ্নিত করেছেন এআই বিশ্লেষক লুইস বউচার্ড এবং ফটোগ্রাফি সাইট পেটা পিক্সেল, যেখানে ব্যবহৃত হয়েছে ‘জেনারেল ফেসিয়াল প্রায়র-জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক (জিএফপি-জিএএন)’। এই টুলের মাধ্যমে নষ্ট হওয়া এবং কম রেজুলিউশনের পোর্ট্রেইট ছবি ঠিক করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

দুটি এআই একীভূত হয়ে উচ্চমানের নির্ভুলতা ও গুণমান বজায় রেখে মাত্র কয়েক সেকেন্ডেই ছবির নষ্ট হয়ে যাওয়া অংশকে বাস্তবসম্মত চেহারায় রূপান্তর করে নতুন এই প্রযুক্তি।

এতোদিন প্রচলিত পদ্ধতিতে কৃত্রিম ও বাস্তব ছবির মধ্যে থাকা পার্থক্য নির্ণয়ের পর সেটি ‘ফাইন-টিউন’ করে পুনরায় ছবিটি ফিরিয়ে আনতো বিদ্যমান এআই মডেল, যা ক্রমাগত নিম্নমানের ফলাফল দেখাতো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নতুন পদ্ধতিতে বিদ্যমান এআই মডেলের একটি ‘প্রি-ট্রেইন্ড’ সংস্করণ (এনভিডিয়া’র স্টাইলজিএএন-২) ব্যবহৃত হয়, যা ছবি তৈরির প্রক্রিয়া চলাকালীন একাধিক পর্যায়ে দলের নিজস্ব মডেলকে জানায়।

ছবিতে থাকা মানুষের পরিচয় সংরক্ষণের লক্ষ্য নিয়ে অগ্রসর হওয়ার পাশাপাশি চোখ এবং মুখের মতো চেহারার ধরনে বেশি নজর দেয় নতুন এই প্রযুক্তি।

‘জিএফপি-জিএএন’-এর একটি ‘ডেমো’ সংস্করণ বিনামূল্যেই ব্যবহার করে দেখতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া, টুলটির নির্মাতারা এরইমধ্যে তাদের কোড প্রকাশ করেছে, যার মাধ্যমে যে কেউই নিজস্ব প্রকল্পে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন।

এই প্রকল্প এখনও বর্তমান এআই’র সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। এর নির্ভুলতা অবাক করার মতো হলেও ছবির হারিয়ে যাওয়া বিষয়বস্তু নিয়ে তথ্য নির্ভর অনুমান করছে এটি।

গবেষকরা সতর্কবার্তা দিয়েছেন, ব্যবহারকারী ছবির মধ্যে থাকা পরিচিত ব্যক্তির মধ্যে হয়ত কিছুটা পরিবর্তন দেখতে পাবেন এবং তার প্রত্যাশার চেয়ে কম রেজুলিউশনের ছবি হতে পারে এটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
কিভাবে করবেন

যে সাতটি অ্যাপ থাকলে ফাঁস হয়ে যাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড

মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায়? জেনে নিন ধরে রাখবেন কীভাবে

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়

মেমরি কার্ড নাকি পেনড্রাইভ কম্পিউটারের অতিরিক্ত স্টোরেজ হিসেবে কি ব্যবহার করবেন?
কিভাবে করবেন

মেমরি কার্ড নাকি পেনড্রাইভ কম্পিউটারের অতিরিক্ত স্টোরেজ হিসেবে কি ব্যবহার করবেন?

কম্পিউটারের সুরক্ষায় রিস্টার্ট নাকি শাটডাউন
কিভাবে করবেন

কম্পিউটারের সুরক্ষায় রিস্টার্ট নাকি শাটডাউন

ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
কিভাবে করবেন

ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

ওয়ারেন্টির মেয়াদ থাকা সত্ত্বেও চার মাসের বেশি সময়...

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

র‍্যাম সংকটে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি কমার চিত্র

র‍্যাম সংকটে বিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছে ১৬ শতাংশ, চাপে অ্যান্ড্রয়েড

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

বড় ব্যাটারির নতুন বাজেট ৫জি ফোন আনছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2022

ভালবাসার পুরনো ছবি নতুন করবে বিনামূল্যের এআই টুল

Techzoom.TV |
TechzoomTV