Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 September 2022
যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার
Share on FacebookShare on Twitter

আমাদের জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতো ইন্টারনেটও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ব্রাউজিং ছাড়া যেন একদিনও চলে না। অফিসে হোক বা পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো কাজে আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার ব্যবহার করি।

জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে রয়েছে—গুগল ক্রোম, সাফারি, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইউসি ব্রাউজার ইত্যাদি। এগুলো ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন কাজ করলেও অনেকে জানেন না, সেবাদানকারী ব্রাউজারগুলো কীভাবে আয় করে। একনজরে জেনে নিতে পারেন নতুন এই তথ্য।

১. সার্চ রয়্যালিটি ও ব্যানার অ্যাজভারটাইজ
মজিলা ফায়ারফক্স ২০১৮ সালে ৪৫১ মিলিয়ন ডলার আয় করেছে, যার ৯৫ শতাংশ এসেছে রয়্যালটি থেকে। যখন কেউ মজিলা ফায়ারফক্সের বিল্ট-ইন সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিছু অনুসন্ধান করে, তখন সেখানে যে বিজ্ঞাপন দেখা যায়, তা থেকেই মূলত মজিলা তার রয়্যালটিগুলো আয় করে।

গুগল ক্রোমের প্রক্রিয়াও মজিলা ফায়ারফক্সের মতোই। গুগলও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অর্থ পায়; কিন্তু অন্যান্য ব্রাউজারে রয়্যালটি পরিশোধ করার পরিবর্তে ওই অর্থ গুগল ক্রোমে চলে যায়, তাই গুগলের ক্রোম ব্যবসা বেশ লাভজনক।

গুগল সার্চ ফায়ারফক্সকে বছরে ৪০০ থেকে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার রয়্যালটি পরিশোধ করে। অন্যদিকে, গুগল সাফারিকে বছরে ৯ থেকে ১২ বিলিয়ন ডলার দেয় রয়্যালিটি বাবদ।

২. ইনডিরেক্ট রেভিনিউ
গুগল ক্রোমেরও অর্থ উপার্জনের পরোক্ষ উপায় রয়েছে। যখন কোনো ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করে, তখন তারা এর বাকি অ্যাপ, যেমন— জিমেইল, গুগল অ্যাপস, গুগল ডকস এগুলোও ব্যবহার করে। প্রতিবার এই অ্যাপগুলো ব্যবহার করার ফলে পেজ ভিউ বেড়ে যায় এবং বিজ্ঞাপনের আয় বৃদ্ধি পায়।

৩. ইম্প্রুভড ট্র্যাকিং
গুগলের অ্যাডসেন্স ব্যবহারকারীদের ডেটাগুলো বেশ ভালোভাবে ট্র্যাক করে। ক্রোম ব্যবহারকারীর ডেটাগুলো ট্র্যাক করে তা অ্যাডসেন্সের প্রোগ্রাম উন্নত করতে ব্যবহার করে। ডেটা যখন বেশি থাকে, তখন একজন ব্যবহারকারীর প্রোফাইল আরও ভালোভাবে বোঝা যায় এবং যারা সম্ভাব্য গ্রাহক, তাদের হোমপেজে বিজ্ঞাপনগুলো আরও ভালোভাবে যুক্ত করা যায়। তাই আরও জুতসই বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়ে অ্যাডসেন্স তার প্রতিযোগীদের তুলনায় বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত অর্থ চার্জ করতে সক্ষম।

৪. মার্কেটপ্লেস ফি
বেশিরভাগ ওয়েব ব্রাউজারই নতুন কার্যকারিতা যোগ করার জন্য তার ব্যবহারকারীদের বিভিন্ন এক্সটেনশন অফার করে থাকে। এই এক্সটেনশনগুলো বিভিন্ন থার্ড পার্টি ডেভেলপাররা তৈরি করে, তারা তাদের এক্সটেনশনের জন্য অনেক সময় চার্জ করে থাকে। যদি কোনো থার্ড পার্টি ব্যবহারকারীদের চার্জ করার জন্য ক্রোম ওয়েব স্টোরের এপিআই ব্যবহার করে, তখন গুগল সেখান থেকে ৫ শতাংশ হারে ফি নেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

১২ মে’র মধ্যে দেশের সব টিভি চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে

নতুন ডিজিটাল ঘড়ি আনছে ক্যাসিও, এক ব্যাটারিতে চলবে ১০ বছর
নির্বাচিত

নতুন ডিজিটাল ঘড়ি আনছে ক্যাসিও, এক ব্যাটারিতে চলবে ১০ বছর

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
টেলিকম

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তিতেই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তিতেই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা
নির্বাচিত

ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 September 2022

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix