Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 April 2020
ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো
Share on FacebookShare on Twitter

পরবর্তী প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস এবং ভিডিও কল করার পরীক্ষা চালিয়েছে অপো। ব্যবহারকারীদের উচ্চমান সম্পন্ন ফাইভজি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এরিকসন এবং মিডিয়াটেকের সাথে যৌথভাবে এ পরীক্ষা চালিয়েছে অপো।

অপোর একটি স্মার্টফোনের পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে ভয়েস/ভিডিও অন নিউ রেডিও (ভিওএনআর) কল করার এ পরীক্ষা করা হয়েছে। স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি ১০০০ সিরিজ সিস্টেম অন চিপ ব্যবহার করা হয়েছে। আর ফাইভজি কল করার জন্য ব্যবহৃত স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে এরিকসনের রেডিও সিস্টেম পণ্য ও সেবা ব্যবহার করে।

সুইডেনের স্টকহোমে এরিকসনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় ডায়াল করার পর প্রায় তাৎক্ষণিকভাবেই দুটি ফোন যুক্ত হয়েছে। এরপর কোনো ধরনের ঝামেলা ছাড়াই হাই-ডেফিনেশন ভিডিও কলে যুক্ত হয়েছে ফোন দুটি।

ভয়েস/ভিডিও অন নিউ রেডিও বা ভিওএনআর হলো স্ট্যান্ডঅ্যালোন ফাইভজি নেটওয়ার্কের অধীনে বেসিক কল সার্ভিস। আগের কল সার্ভিসের তুলনায় ভিওএনআর কল সার্ভিসে ল্যাটেন্সি উল্লেখযোগ্যভাবে কম, সাউন্ড ও ভিডিও কোয়ালিটি বেশ ভালো যা সামগ্রিকভাবে গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

ভবিষ্যৎ ফাইভজি প্রযুক্তির নেটওয়ার্কের একটি অন্যতম আর্কিটেকচার হলো স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার। বিশ্বের বিভিন্ন দেশের অপারেটররা ফাইভজি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। আর স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কে ভিওএনআর কল সমর্থন করা অন্যতম স্মার্টফোন পার্টনার হিসেবে অপো বিশ্বব্যাপী মোবাইল অপারেটর এবং কমিউনিকেশন ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছেও বিশেষ স্থান করে নিয়েছে।

এ বিষয়ে অপোর ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি উ বলেন, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ফাইভজি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার বাড়াতে নিবিড়ভাবে কাজ করছে অপো। ফাইভজি প্রযুক্তি নিয়ে আমাদের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবেই ভিওএনআর কলের জন্য এরিকসন এবং মিডিয়াটেকের সাথে এ অংশীদারিত্ব। বিশ্বব্যাপী ফাইভজি প্রযুক্তি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য ফাইভজি অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করছে অপো।

উল্লেখ্য যে, ফাইভজি প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবায়নে শুরু থেকেই কাজ করছে অপো। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপো এক হাজারের বেশি ফাইভজি স্ট্যান্ডার্ড এসেনশিয়াল প্যাটেন্টের জন্য আবেদন করেছে। এছাড়া ফাইভজি স্ট্যান্ডার্ড সম্পর্কিত তিন হাজারের বেশি ডকুমেন্ট থ্রিজিপিপি’তে জমা দিয়েছে অপো। বর্তমানে অপো চারটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র পরিচালনা করছে যেখানে কাজ করছেন দশ হাজারের বেশি কর্মী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য
ই-কমার্স

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত
নির্বাচিত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি সংবাদ

অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনতে নতুন নির্দেশনা 

নিরবচ্ছিন্ন গেমিংয়ে লিংক বুমিং প্রযুক্তি
নির্বাচিত

নিরবচ্ছিন্ন গেমিংয়ে লিংক বুমিং প্রযুক্তি

প্রযুক্তি সংবাদ

ভাঙা হাড় শনাক্তে সাহায্য করবে এআই!

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2020

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো

Techzoom.TV |
TechzoomTV