Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের জন্য দরকারি ৬ ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
স্মার্টফোনের জন্য দরকারি ৬ ডিভাইস
Share on FacebookShare on Twitter

এখনকার তরুণ প্রজন্ম স্মার্টফোন ছাড়া একটা দিনও কাটানোর চিন্তাও করতে পারে না। শুধু সময় কাটানো নয়, নানা কাজ করে স্মার্টফোন। ফোন ব্যবহার আরও সহজ করতে রয়েছে নানা গ্যাজেট। এমনই কয়েকটি গ্যাজেট সম্পর্কে জানুন।

পোর্টেবল চার্জারস বা পাওয়ার ব্যাংক
সারাদিন আমাদের সব কাজে যে ভাবে আমাদের স্মার্টফোন ব্যবহার হয়, তাতে একবার চার্জ দিয়ে সারাদিন কাটানো কিন্তু বেশ সমস্যার। প্রায় সমস্ত স্মার্টফোন ইউজারের ক্ষেত্রেই চার্জ ফুরিয়ে যাওয়া একটি বড় সমস্যা। যতদিন যাচ্ছে, সেই চাহিদা মেটাতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করছে স্মার্টফোন সংস্থাগুলোও। তবে তাতেও যে খুব কুলিয়ে ওঠা যাচ্ছে, তা কিন্তু নয়। ফলে মোবাইলকে বাঁচিয়ে রাখতে সঙ্গে রাখতেই হবে পোর্টেবল চার্জার অথবা পাওয়ার ব্যাংক।

বিশেষত ট্রাভেল বা লং জার্নির সময়ে এই পাওয়ার ব্যাংক বিষয়টির বিকল্প হয় না বললেই চলে। নিজের প্রয়োজন ও চাহিদা বুঝে একটি পাওয়ার ব্যাংক কিন্তু রাখা যেতেই পারে সঙ্গে। সাধারণত একবার ফুল চার্জ করে নিয়ে গেলে দুই থেকে তিন বার একটি মোবাইলে চার্জ দেওয়া যায় পাওয়ার ব্যাংক

ওয়্যারলেস ইয়ারবার্ডস
ফোন থাকলে একটা ইয়ারফোনের দরকার হয়ই। রাস্তাঘাটে গান শুনতে বা ভিডিও দেখতে ইয়ারফোন বা হেডফোনের প্রয়োজন হয়। তবে তারযুক্ত হেডফোনের জমানা শেষ। এখন যুগ ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারবাড বা ইয়ারফোনের। আর স্মার্টফোন ইউজারদের কাছে এখন এই গ্যাজেটটি না-থাকলেই নয়। দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির সঙ্গেই পাবেন লং ব্যাটারি লাইফ ও সহজ কানেক্টিভিটি।

ট্রাইপডস
ফোনে ছবি তুলতে নিশ্চয়ই ভালোবাসেন। হবে না-ই বা কেন! এখন ফোনের ক্যামেরা এতই ঝাঁ চকচকে, যা হার মানায় ডিএসএলআরকেও। আর আজকাল তো ঘরে ভিডিও ক্রিয়েটার ও ভ্লগার। তবে স্থির ছবি হোক বা ভিডিও ব্লগিং, বেশির ভাগ ক্ষেত্রেই নড়ে যায় আমাদের ক্যামেরা। আর তাতেই ছবির বারোটা। এ সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতেই পারেন স্মার্টফোন ট্রাইপড। এতে যেমন স্টেবল ছবি উঠবে, তেমনই ভালো উঠবে সেলফিও। ফলে ট্রাইপড একটা সঙ্গে রাখতেই পারেন চাইলে। বিভিন্ন ই-কমার্স সংস্থাতে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন একাধিক ভালো ভালো মোবাইল ট্রাইপড।

কেসিং
নতুন ফোন আনবক্স করতে না করতে দুইটি জিনিসের খোঁজ পড়ে আমাদের। তার মধ্যে একটি স্ক্রিনগার্ড, অন্যটি প্রোটেক্টিভ কেস। দুটাই নকে ধুলোবালি ও দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। মোবাইল ব্যবহারের পথে স্ক্র্যাচিং থেকে ভেঙে যাওয়া কত রকম সমস্যা এসে দাঁড়াবে আমাদের সামনে। আর তার মুশকিল আসান কিন্তু ভালো কোয়ালিটির মোবাইল কভার। প্রচুর রকমের মোবাইল কভার পাওয়া যায় বাজারে। কোনওটা বা হার্ড কেস, কোনও বা সিলিকনের তৈরি। কোনওটা আবার বেশ কয়েকটা পকেটওয়ালা বুক কভার। নিজের পছন্দমতো যে কোনও একটি কভার কিনে ব্যবহার করুন মোবাইলে। তার সঙ্গে স্ক্রিন গার্ড ব্যবহার করতে ভুলবেন না যেন।

স্মার্টফোন লেন্স
মোবাইলে ডিফল্ট ক্যামেরায় ছবি তুলে যারা সন্তুষ্ট নন, তাদের জন্য কিন্তু রয়েছে মোবাইলের ক্যামেরা আপগ্রেডেশনের সুবিধা। বাজারে বহু ধরনেক স্মার্টফোন লেন্স পাওয়া যায়। যা বিভিন্ন ধরনের ছবির পক্ষে আদর্শ। ওয়াইড ছবি তোলা হোক বা ম্যাক্রো ফটোগ্রাফি, নিজের প্রয়োজন ও পছন্দমতো যে কোনও লেন্স কিনে ব্যবহার করতেই পারেন মোবাইলে। তবে সেটি আপনার মোবাইলে ঠিকঠাক সেট হচ্ছে কিনা তা পরীক্ষা করে নিতে ভুলবেন না।

স্মার্টওয়াচ
আজকের দিনে শুধুমাত্র ফ্যাশন নয়, ভীষণ রকম দরকারি হয়ে উঠেছে এই গ্যাজেটটি। হাতের ওই ছোট্ট গ্যাজেটেই এসে যাবে মোবাইলের সমস্ত নোটিফিকেশন। এমনকী কথাও বলা যাবে এই ছোট ডিভাইসে। শুধু কি তাই, তার সঙ্গেই স্বাস্থ্য সংক্রান্ত বহু তথ্যই আপনাকে সময়ে সময়ে জানাতে থাকবে স্মার্টওয়াচ। হার্টবিট হোক বা শরীরের তাপমাত্রা, রক্তে অক্সিজেনের স্তর হোক বা স্ট্রেস লেভেল, সবই জানিয়ে দেবে এই স্মার্ট হাতঘড়ি। এছাড়া আপনি কত পা হাঁটলেন, কতটা শরীর চর্চা করলেন কিংবা কতখানি ক্যালোরি ক্ষয় করলেন, সেই সমস্ত খতিয়ানই আপনার মোবাইলে পৌঁছে দেবে এই স্মার্ট ডিভাইসটি।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের
নির্বাচিত

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের

ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের ফাইলের আকার কমানোর উপায়
নির্বাচিত

ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের ফাইলের আকার কমানোর উপায়

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন
নির্বাচিত

আবারও বিস্ফরিত হল স্যামসাং ফোন

ফেসবুক, গুগলের সার্ভার দেশে আনার চেষ্টা করা হচ্ছে
নির্বাচিত

ফেসবুক, গুগলের সার্ভার দেশে আনার চেষ্টা করা হচ্ছে

আপনজনদের হাতে ইন্টারনেটে যৌন নিপীড়নের শিকার ৬৯ শতাংশ
নির্বাচিত

আপনজনদের হাতে ইন্টারনেটে যৌন নিপীড়নের শিকার ৬৯ শতাংশ

টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ
নির্বাচিত

টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix