Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোথায় যাচ্ছেন, রেকর্ড রাখছে আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 April 2023
আইফোন ১৪: যা থাকছে
Share on FacebookShare on Twitter

নিয়মিত যাতায়াত করেন এমন সব জায়গার একটি গোপন তালিকা রাখে আপনার আইফোন। অর্থাৎ, ঘনঘন যাওয়া সমস্ত অবস্থান যেমন, আপনার কাজের ক্ষেত্র, প্রিয় রেস্টুরেন্ট কিংবা নিয়মিত আড্ডাস্থলের গোপন তালিকা আছে আপনার আইফোনের কাছে। আইফোনের এই ফিচারটিকে বলা হয় ‘সিগনিফিক্যান্ট লোকেশনস’। যদিও কিছু আইফোন ব্যবহারকারী মনে করেন এটি বেশ কাজের। আবার অনেকে মনে করেন এটি ব্যাক্তিগত নিরাপত্তার জন্যে বেশ ঝুঁকিপূর্ণ।

চলুন জেনে নেওয়া যাক, সিগনিফিক্যান্ট লোকেশনস ফিচারটি সম্পর্কে; এটি কীভাবে কাজ করে এবং এটি নিয়ে চিন্তার কিছু আছে কি না।

আইওএস-এর সিগনিফিক্যান্ট লোকেশনস ফিচার আসলে কী?
সিগনিফিক্যান্ট লোকেশনস নামটি থেকেই বোঝা যাচ্ছে, এটি আপনার গুরুত্বপূর্ণ সব অবস্থানগুলো খোঁজ রাখে। অর্থাৎ, এই ফিচারটি আপনার প্রায়শই যাওয়া হয় এমন সমস্ত স্থানের একটি তালিকা রাখে। যাতে করে আপনি কোন কোন জায়গায় যেতে পছন্দ করেন, তার ওপর ভিত্তি করে আইফোন আপনাকে প্রাসঙ্গিক তথ্য এবং পরামর্শ প্রদান করতে পারে।

আপনি একটি নির্দিষ্ট দিনে কোথায় যাবেন তা অ্যাপল সিগনিফিক্যান্ট লোকেশনস ফিচারের মাধ্যমে অনুমান করার চেষ্টা করে। আপনি যদি প্রতি শনিবার কোনো আত্মীয়ের বাড়িতে যান, তাহলে আপনি দেখতে পাবেন সেই অবস্থানটি ওই দিনের জন্য আপনার অ্যাপল ম্যাপের সাজেশনসের শীর্ষে রয়েছে। পাশাপাশি আপনি সেই অবস্থানের ট্র্যাফিক এবং আবহাওয়া সম্পর্কে বিজ্ঞপ্তিও পেতে পারেন৷

যেভাবে কাজ করে
সিগনিফিক্যান্ট লোকেশনস আপনার আইফোনে জিপিএস ব্যবহার করে কাজ করে। এই জিপিএসের সাহায্যে এটি আপনার কর্মস্থলের মতো ঘন ঘন অবস্থান করা জায়গাগুলোকে ট্র্যাক করতে পারে। এটি এমন জায়গাগুলোও খুঁজে বের করতে পারে যেগুলোয় আপনি ঘন ঘন যেতে চাইবেন, যেমন ধরুন আপনার প্রিয় রেস্তোরাঁ বা আত্মীয়ের বাড়ি। আপনি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে কতবার যাচ্ছেন এবং কত সময়ের জন্য থাকছেন তার ওপর ভিত্তি করে অ্যালগরিদমটি এটি নির্ধারণ করে। এটি করার জন্যে আপনাকে কোনো ধরনের পদক্ষেপ নিতে হবে না এবং এটিও আপনাকে কোনো প্রকার বিজ্ঞপ্তি দেবে না। যা হওয়ার সব ব্যাকগ্রাউন্ডে সয়ংক্রিয়ভাবে হবে।

যেভাবে সিগনিফিক্যান্ট লোকেশনস দেখবেন এবং বন্ধ করবেন
আপনার আইফোনের সেটিংস অপশনে এটি পাবেন। আপনি যদি আপনার অবস্থানগুলোর তালিকা দেখতে চান এবং এটি বন্ধ করতে চান তাহলে, সেটিংস > প্রাইভেসি > লোকেশন সার্ভিসেস > সিস্টেম সেটিংস > সিগনিফিক্যান্ট লোকেশনস-এ যান৷ সেখানে আপনি আপনার সাম্প্রতিক রেকর্ডগুলো দেখতে পারবেন। আপনি একটি নির্দিষ্ট স্থানে কতক্ষণ ছিলেন এবং সেই অবস্থানটির নাম আপনার ম্যাপস অ্যাপে আছে কি না তা আপনি দেখতে পারবেন। মোট কতগুলো রেকর্ড আছে তাও আপনি দেখতে পারবেন। পৃষ্ঠার নীচে ক্লিয়ার হিস্ট্রিতে ট্যাপ করে আপনি চাইলে আপনার সিগনিফিক্যান্ট লোকেশনগুলো মুছে ফেলে আবার নতুন করে শুরু করতে পারবেন। আর আপনি যদি এটি বন্ধ করতে চান, তাহলে একবারে ওপরের সবুজ বোতামটি টগল করুন।

সিগনিফিক্যান্ট লোকেশনস কী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ?
অ্যাপলের তথ্য অনুসারে, সিগনিফিক্যান্ট লোকেশনস তথ্যগুলো ব্যক্তিগত রাখতে উন্নত এনক্রিপশন ব্যবহার করে। তাদের মতে, এমনকি অ্যাপলও আপনার অবস্থান দেখতে পারে না। অ্যাপল দাবি করে, আপনার কাছে কোন অবস্থানগুলো বেশি গুরুত্বপূর্ণ তা জানার জন্য আইফোন এটি করে।

এ ছাড়া অবস্থানগুলো শুধু আপনার ডিভাইসে সংরক্ষিত করা হয়। আই ক্লাউডে করা হয় না। আর আপনি যদি মনে করেন যে, এটি আপনার গোপনীয়তার লঙ্ঘন করছে। তাহলে আপনি চাইলে যেকোনো সময়ই সিগনিফিক্যান্ট লোকেশনস ফিচারটি বন্ধ করে দিতে পারবেন।

তবে প্রশ্ন জাগতে পারে যে, আপনি চাইলে তো অ্যাপল ম্যাপসে আপনার বাসা, অফিসের ঠিকানার পাশাপাশি আপনার প্রিয় জায়গাগুলোর ঠিকানাও যুক্ত করতে পারেন। তাহলে আলাদা করে এটির প্রয়োজন কী?এর উত্তরে বলা হচ্ছে যে, এর মাধ্যমে আইফোন আপনাকে আরও প্রাসঙ্গিক তথ্য দেখাতে পারে। উদাহরণস্বরূপ, আপনার প্রতিদিনের যাতায়াতের রাস্তা জানার মাধ্যমে, অ্যাপল আপনাকে ট্র্যাফিক বিষয়ক আরও প্রাসঙ্গিক তথ্য দিতে পারে। যদিও এটি কারও কারও জন্য বেশ সহায়ক। আবার অনেকে মনে করেন এ সব তথ্য ট্র্যাকিং ঝুঁকি বাড়াতে পারে। তবে আপনি যদি এটি নিয়ে শঙ্কায় ভুগেন, তাহলে আপনি চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন।

এটি কি বন্ধ করে রাখা উচিত?
এখন পর্যন্ত সিগনিফিক্যান্ট লোকেশনসকে নিরাপদ হিসেবে গণ্য করা হচ্ছে। এতে এযাবৎ কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। তবে আপনার আইফোনে যদি কারও এক্সেস থাকে কিংবা কেউ যদি আপনার অজান্তে আপনার আইফোনে প্রবেশ করে, সে ক্ষেত্রে তারা আপনার প্রায়শই অবস্থান করা জায়গাগুলো দেখে ফেলতে পারে। যা একটি গোপনীয়তা এবং ক্ষেত্রবিশেষে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তবে আপনি যদি এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকেন, তাহলে যেকোনো সময় সিগনিফিক্যান্ট লোকেশনস বন্ধ করে দিতে পারেন। তাই এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ হুয়াওয়ের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ হুয়াওয়ের

জিডি করা যাবে ঘরে বসেই
প্রযুক্তি সংবাদ

জিডি করা যাবে ঘরে বসেই

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী কমিটির সভা করলেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী কমিটির সভা করলেন আইসিটি প্রতিমন্ত্রী

ফাইভ জি নেটওয়ার্ক আনতে চীনের সঙ্গে হুয়াওয়ের চুক্তি
নির্বাচিত

ফাইভ জি নেটওয়ার্ক আনতে চীনের সঙ্গে হুয়াওয়ের চুক্তি

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
টিপস

শাওমি পণ্য কিনতে সাবধান!

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা...

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2023

কোথায় যাচ্ছেন, রেকর্ড রাখছে আইফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix