Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 May 2026
কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের দাপটে এক সময় কিপ্যাড ফোন হারিয়ে যেতে বসলেও এখন তা নতুন রূপে ফিরে আসছে। আধুনিক ফিচারের ছোঁয়ায় এখন সস্তার বাটন ফোনেও মিলছে ইউটিউব, ভিডিও কলিং এমনকি ডিজিটাল পেমেন্টের মতো ‘স্মার্ট’ সুবিধা। বিশেষ করে যারা খুব বেশি জটিলতায় যেতে চান না বা সাশ্রয়ী দামে প্রয়োজনীয় সব সুবিধা পেতে চান, তাদের জন্য ৫ হাজার রুপির নিচে সেরা ৫টি ফিচার ফোনের তালিকা নিচে দেওয়া হলো-

১. নকিয়া ১০৫: দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা
সাশ্রয়ী এই ফোনটির দাম ভারতে মাত্র ১,২৬৪ রুপি। যারা মূলত কল ও মেসেজের জন্য একটি নির্ভরযোগ্য হ্যান্ডসেট খুঁজছেন, তাদের জন্য এটি সেরা। এতে রয়েছে বিল্ট-ইন ইউপিআই সাপোর্ট, যার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জ দিলে টানা ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সাপোর্ট দিতে পারে। এতে ওয়্যারলেস এফএম এবং প্রায় ২ হাজার কন্টাক্ট সেভ করার সুবিধা রয়েছে।

২. নকিয়া ২৩৫: ইউটিউব ও আধুনিক চার্জিং
৩,৮৪৯ রুপি দামের এই কিপ্যাড ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে এবং টাইপ-সি চার্জিং পোর্ট। এতে ইউটিউব দেখার পাশাপাশি গেমস খেলা এবং স্ক্যান করে কিউআর কোডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। বিনোদনের জন্য রয়েছে এমপি থ্রি প্লেয়ার এবং সেই চিরচেনা আইকনিক ‘স্নেক’ গেম।

৩. এইচএমডি টাচ: ভিডিও কলিংয়ের চমক
৪,০৪৯ রুপি দামের এই মডেলটিতে ভিডিও কলিং সাপোর্ট রয়েছে। এতে ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। ওয়াই-ফাই, হটস্পট এবং ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি এটি ১৩টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এতে রয়েছে ‘আইসিই’ ইমার্জেন্সি ফিচার এবং অটো কল রেকর্ডিং সুবিধা।

৪. লাভা এ২ (LAVA A2): সাশ্রয়ী দামে ডিজিটাল পেমেন্ট
মাত্র ১,১৯৮ রুপিতে পাওয়া যাচ্ছে লাভা এ২। এর ২.৪ ইঞ্চির ডিসপ্লের সাথে রয়েছে ১,২০০ এমএএইচ ব্যাটারি। স্বল্প দামের হলেও এতে ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই সাপোর্ট এবং একটি সাধারণ ক্যামেরা রাখা হয়েছে। যারা একদম কম বাজেটে পেমেন্ট সুবিধা চান, তাদের জন্য এটি দারুণ অপশন।

৫. জিও ফোন প্রিমা ২: বিনোদনের সব সুবিধা
২,৭৯৯ রুপি দামের এই ফোনটিতে ৪জি কানেক্টিভিটি রয়েছে। ইউটিউব ছাড়াও এতে জিওটিভি, জিওহটস্টার ও জিওসাভনের মতো অ্যাপগুলো চালানো যাবে। ভিডিও কলিং এবং জিওপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করার সুবিধাও এতে থাকছে। ২০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি মূলত জিও সিম ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত
প্রযুক্তি সংবাদ

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত

ইউরো ফাইটার টাইফুন উড়ালেন বাংলাদেশী পাইলটরা
প্রযুক্তি সংবাদ

ইউরো ফাইটার টাইফুন উড়ালেন বাংলাদেশী পাইলটরা

স্মার্টফোনের সংজ্ঞা বদলে দিতে আসছে সনির নতুন ফোন
নির্বাচিত

স্মার্টফোনের সংজ্ঞা বদলে দিতে আসছে সনির নতুন ফোন

দক্ষতার সঙ্গে টেলিটককে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর
টেলিকম

দক্ষতার সঙ্গে টেলিটককে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

গিগাবাইট অ্যারস ৫এমবি: দেখে নিন এর সকল স্পিসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট অ্যারস ৫এমবি: দেখে নিন এর সকল স্পিসিফিকেশন

প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা
প্রযুক্তি সংবাদ

প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2026

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

Techzoom.TV |
TechzoomTV