Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ মে ২০২৩
সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

নতুন সেলফোন কেনার আগ্রহ সবারই থাকে। কখনো তা সম্ভব হয়, কখনো বাজেটের কথা বিবেচনায় সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত ডিভাইস কিনতে হয়। অনেক ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড সেলফোন কেনার মাধ্যমে বড় ধরনের খরচের হাত থেকে বাঁচা যায়। তবে এক্ষেত্রে নিজের সিদ্ধান্ত সঠিক কিনা সেটি নিশ্চিত করতে হবে। আর এর জন্য বেশকিছু বিষয় রয়েছে। গিজচায়নার খবরে এসব বিষয় উঠে এসেছে।

সেলফোনের কন্ডিশন বা অবস্থা: সেকেন্ড হ্যান্ড সেলফোন কখনই নতুন হবে না। তাই ফোনের কন্ডিশন বা অবস্থা দেখে নিতে হবে। সেলফোনে কোনো আঁচড়, ফাটা দাগ বা সমস্যা আছে কিনা তা দেখতে হবে।

ডিভাইসের অতীত: সেকেন্ড হ্যান্ড সেলফোন কেনার আগে এর ব্যবহারসংক্রান্ত অতীত তথ্য জেনে নিতে হবে। এজন্য যার কাছ থেকে ডিভাইস কেনা হবে তার কাছ থেকে সেলফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে, কী কাজ করা হয়েছে, কোনো সার্ভিসিং করানো হয়েছে কিনা, কোনো দুর্ঘটনা হয়েছে কিনা তা জানতে হবে।

সেলফোনের ওয়ারেন্টি: সেকেন্ড হ্যান্ড ডিভাইসে যদি ওয়ারেন্টির সময় থাকে তাহলে বিক্রেতার কাছ থেকে সে-সংক্রান্ত তথ্য নিতে হবে। ফলে কোনো কারণে ডিভাইসের ক্ষতি হলে ওয়ারেন্টিতে সহায়তা পাওয়া যাবে।

ডিভাইসের ব্যবহারযোগ্যতা: যে বা যিনি ডিভাইসটি ব্যবহার করবেন তার দৈনন্দিন জীবন ও আশপাশের নেটওয়ার্কের সঙ্গে ডিভাইসটি সামঞ্জস্যপূর্ণ কিনা সে বিষয়টি খেয়াল করতে হবে।

সেলফোনের মূল্য: যে সেলফোনটি সেকেন্ড হ্যান্ড কেনা হবে সেটির বর্তমান দাম ও অন্য বিক্রেতাদের বিক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য করতে হবে। এজন্য অনলাইনে মূল্য সমন্বয়ের জন্য আলাদা টুলও রয়েছে।

আইএমইআই নাম্বার যাচাই: আইএমইআই হলো যেকোনো সেলফোনের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। সেলফোনের সেটিংসে প্রবেশ করে অ্যাবাউট ট্যাবে আইএমইআই নাম্বার পাওয়া যাবে। ফোনটি চুরি হয়েছে কিনা তা জানতে এটি ব্যবহার করা যায়।

সফটওয়্যার ভার্সন: সেকেন্ড হ্যান্ড সেলফোন কেনার আগে এর সফটওয়্যার ভার্সন দেখতে হবে। জেনারেল সেটিংসের অ্যাবাউটে প্রবেশ করে সফটওয়্যার ভার্সন দেখা যাবে। হালনাগাদ ভার্সন না থাকলে সে ডিভাইস না কেনাই ভালো।

ব্যাটারি হেলথ: সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি হেলথ যাচাই করা। আইফোনের ব্যাটারি হেলথ দেখা গেলেও অ্যান্ড্রয়েডের হেলথ যাচাই করা যায় না। তবে ব্যাটারি কমার সময় দেখে হেলথ অনেকটাই যাচাই করা যায়।

সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত সেলফোন কেনার সময় আরো কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিশ্বস্ত দোকান বা বিক্রেতা থেকে কেনা: বর্তমানে অনেক মাধ্যমেই সেকেন্ড হ্যান্ড সেলফোন কেনা যায়। তবে সব মাধ্যমই যে প্রকৃত বা বিশ্বাসযোগ্য তা নয়। তাই কেনার আগে দোকান, অনলাইন শপ বা বিক্রেতা সম্পর্কে খোঁজ নিতে হবে।

সেলফোন সম্পর্কে প্রশ্ন করা: বিক্রেতাকে সেলফোন সম্পর্কে প্রশ্ন করতে হবে। এর বৈশিষ্ট্য, সুবিধা, কতদিন ব্যবহার করা হয়েছে, ক্যামেরার মান কেমন এসব বিষয়ে জানতে হবে। বিক্রেতা উত্তর না দিলে সে ডিভাইস না কেনাই ভালো।

সেলফোন হাতে নিয়ে পরীক্ষা করা: সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার সময় সম্ভব হলে সশরীরে উপস্থিত হয়ে সেলফোন পরীক্ষা করে দেখতে হবে। ফলে ডিভাইসটির সবকিছু ভালোভাবে কাজ করছে কিনা তা যাচাই করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএলের ফাইভ-জি প্রকল্প: দরপত্র থেকে আমদানি, পরতে পরতে দুর্নীতির অভিযোগ
নির্বাচিত

বিটিসিএলের ফাইভ-জি প্রকল্প: দরপত্র থেকে আমদানি, পরতে পরতে দুর্নীতির অভিযোগ

ই-কমার্স

৪র্থ বারের মতো দারাজে অনলাইন বৈশাখী মেলা

পিক্সেল ১১ সিরিজে দাম বাড়ছে, থাকবে না ১২৮ জিবি স্টোরেজ
নির্বাচিত

পিক্সেল ১১ সিরিজে দাম বাড়ছে, থাকবে না ১২৮ জিবি স্টোরেজ

বৈদ্যুতিক গাড়ি আনছে অপো
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি আনছে অপো

নির্বাচিত

আইফোনে ফেসবুক ভিডিও ডাউনলোডের উপায়

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ‘এপেক্স ২০২০’ আনল ভিভো
নির্বাচিত

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ‘এপেক্স ২০২০’ আনল ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?
নির্বাচিত

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০২৩

সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় করণীয়

Techzoom.TV |
TechzoomTV