Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড যেভাবে খুঁজে পাবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড যেভাবে খুঁজে পাবেন
Share on FacebookShare on Twitter

স্কুল, লাইব্রেরি বা অফিসের ওয়াই-ফাই নিয়মিত ব্যবহার করেন যারা, তাদের সাধারণত ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন পড়ে না যতোক্ষণ না নিজের কম্পিউটারটি পাল্টে যাচ্ছে। নতুন কম্পিউটারে থেকে বহুল ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগ না পেলে, এর সমাধান মিলতে পারে পুরনো ডিভাইসের অপারেটিং সিস্টেমেই।

যে কোনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার প্রথমবার কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করার সময়েই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড জমা হয়ে যায় কম্পিউটার স্টোরেজে। ফলে, পুরনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা বেশ সহজ কাজ।

ম্যাক ওএসে ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজবেন যেভাবে : ম্যাক কম্পিউটারে ব্যবহৃত এবং সেইভ করে রাখা সব পাসওয়ার্ড জমা থাকে ম্যাকের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ‘কিচেইন অ্যাক্সেস’-এ। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডও থাকে এখানে।

হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজে পেতে তাই প্রথমে ‘কিচেইন অ্যাক্সেস’ অ্যাপটি চালু করতে হবে। তারপর ক্রমানুসারে নিচের কাজগুলো করতে হবে।

১. সাইডবারে ‘সিস্টেম কিচেইন’-এর নিচে ‘সিস্টেম’ অপশনে ক্লিক করুন।
২. তারপর উইন্ডোর উপরে থাকা ‘পাসওয়ার্ডস’ অপশনে ক্লিক করুন।
৩. যে ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজছেন সেটি খুঁজে নিয়ে ডাবল-ক্লিক করুন।
৪. তারপর ‘শো পাসওয়ার্ড’-এর পাশের বক্সে ক্লিক করলেই পুরনো পাসওয়ার্ড দেখিয়ে দেবে ম্যাক।

খালি থাকা পাসওয়ার্ডের বক্সে তখন আগের বার ওই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সময় ব্যবহৃত পাসওয়ার্ডটি দেখা যাবে। এখান থেকে ব্যবহারকারী চাইলে পাসওয়ার্ড কপি করে ক্লিপবোর্ডেও নিতে পারেন।

উইন্ডোজ কম্পিউটারে ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজবেন যেভাবে :
উইন্ডোজ কম্পিউটার থেকে কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকলে সেটির পাসওয়ার্ড খুঁজে বের করা তুলনামূলক সহজ কাজ। তবে, স্টোরেজে জমা থাকা সকল ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজে বের করতে সময় দিতে হয় একটু বেশি। এক্ষেত্রে ওয়াই-ফাই পাসওয়ার্ড খোঁজার দুটো আলাদা উপায় বাতলে দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

কম্পিউটার যে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত সেটির পাসওয়ার্ড পাওয়া যাবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে-
১. ‘স্টার্ট’ বাটন চেপে কন্ট্রোল প্যানেল>নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট>নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার (উইন্ডোজ ১১-এর জন্য) অথবা সেটিংস>নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট>স্ট্যাটাস>নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার (উইন্ডোজ ১০-এর জন্য)-এ যেতে হবে।

২.‘কানেকশন’ এর পাশে নীল রংয়ে হাইলাইট করা ওয়াই-ফাই নেটওয়ার্কের নামে ক্লিক করুন।

৩. ওয়াই-ফাই স্ট্যাটস পেইজ খুলে গেলে তাতে প্রথমে ‘ওয়ারলেস প্রোপার্টিজ’-এপ ক্লিক করুন, তারপর ‘সিকিউরিটি’ ট্যাবে ক্লিক করুন।

৪. তারপর ‘শো ক্যারেক্টার’ বক্সে চেক করুন। বক্সের উপরে ওয়াই-ফাই পাসওয়ার্ডটি দেখা যাবে।

তবে, উইন্ডোজ কম্পিউটার থেকে ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরূদ্ধারের একমাত্র উপায় নয় এটি। এই প্রক্রিয়ায় কম্পিউটার যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে কেবল সেটিরই পাসওয়ার্ড দেখা যায়।

আগের সকল ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডের খোঁজ মিলবে নিচের পদক্ষেপগুলো অনুসরষ করে।

১. ডেস্কটপের টাস্কবারে থাকা ‘উইন্ডোজ’ আইকনে ক্লিক করুন।

২. ‘উইন্ডোজ টার্মিনাল (অ্যাডমিন)-এ ক্লিক করুন।

৩. টাইপ করে লিখুন ‘netsh wlan show profile’, তারপর ‘এন্টার’ চাপুন। এতে আগে যতগুলো ওয়াই-ফাই নেটওয়ার্কে কম্পিউটার যুক্ত হয়েছে তার সবগুলো দেখা যাবে।

৪. যে নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজছেন, সেটি খুঁজে পাওয়ার পর টাইপ করুন, ‘netsh wlan show profile “(Wi-Fi network name)” key=clear’। উদাহরণ স্বরূপ, নেটওয়ার্কে নাম যদি ‘Bangladesh321’ হয়, তবে টাইপ করুন ‘netsh wlan show profile “Bangladesh321” key=clear’; তারপর ‘এন্টার’ চাপুন। প্রোফাইল, কানেক্টিভিটি, সিকিউরিটি এবং কস্ট সেটিংস চলে আসবে পর্দায়। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডগুলো মিলবে সিকিউরিটি সেটিংসের নিচে, কি কনটেন্ট-এর পাশে। এ ছাড়াও কমান্ড প্রম্পটে উপরের কমান্ড টাইপ করেও ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজে বের করা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াই-ফাই নেটওয়ার্কপাসওয়ার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

‘আধুনিক কর্মক্ষেত্রে সাইবার নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বিসিএস এর উদ্যোগে অনুষ্ঠিত

৫ হাজার এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হল ভিভো ওয়াই ৫০, পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

৫ হাজার এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হল ভিভো ওয়াই ৫০, পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’
ই-কমার্স

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চেয়ে চিঠি

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধনের পথে ইরান
নির্বাচিত

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধনের পথে ইরান

যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো
নির্বাচিত

যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে
প্রযুক্তি পরামর্শ

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে
প্রযুক্তি সংবাদ

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুলাই ২০২৩

হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ড যেভাবে খুঁজে পাবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix