Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন ব্যবহার করবেন যে ছয় কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 August 2025
স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন ব্যবহার করবেন যে ছয় কারণে
Share on FacebookShare on Twitter

আজকের স্মার্টফোননির্ভর যুগে আলাদা করে একটি ডাম্ব ফোন বা ফিচার ফোন বহন করা অনেকের কাছে অপ্রয়োজনীয় বা সেকেলে মনে হতে পারে। কারণ আধুনিক স্মার্টফোনে রয়েছে উচ্চক্ষমতার প্রসেসর, দারুণ ক্যামেরা, ইন্টারনেট সুবিধা এবং অসংখ্য অ্যাপ। তবু এখনো বিশ্বের বহু মানুষ স্মার্টফোনের পাশাপাশি একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের বাইরে এ সাধারণ ফোন রাখার কয়েকটি বাস্তব কারণ রয়েছে। সেগুলো হলো—

● ডিজিটাল কোলাহল থেকে মুক্তি

সবচেয়ে বড় কারণ হলো ক্রমাগত ডিজিটাল কোলাহল থেকে বিরতি নেয়া। স্মার্টফোনে প্রতি মুহূর্তে ভেসে আসে সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মেসেজিং অ্যাপ বা সংবাদ আপডেটের নোটিফিকেশন। নোটিফিকেশন বন্ধ করলেও বা অ্যাপ সীমিত করলেও অনেকের পক্ষে এসব প্রলোভন এড়ানো কঠিন হয়ে পড়ে।

সেখানে ফিচার ফোনে কেবল কল আর এসএমএসের সুযোগ থাকে, এর বাইরে অতিরিক্ত কিছু নয়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমমুক্ত সময় কাটানো সহজ হয়, আবার চাইলে জরুরি যোগাযোগও বজায় রাখা যায়।

● টেকসই ও মজবুত গঠন

স্মার্টফোন যতই উন্নত হোক না কেন, এগুলো ভঙ্গুর। একবার পড়ে গেলে স্ক্রিন ভেঙে যাওয়া বা ক্যামেরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই ব্যবহারকারীদের কভার বা স্ক্রিনপ্রটেক্টর ব্যবহার করতে হয়। কিন্তু ফিচার ফোনের গঠন অনেক মজবুত। ছোট স্ক্রিন, প্লাস্টিকের বডি আর ফিজিক্যাল বাটন এগুলোকে আরো টেকসই করে তোলে। বারবার পড়ে গেলেও সহজে নষ্ট হয় না। ফলে অনেকেই কঠিন পরিবেশে বা ভ্রমণে নিশ্চিন্তে ফিচার ফোন ব্যবহার করেন।

● দীর্ঘস্থায়ী ব্যাটারি

ব্যাটারি স্থায়িত্বের দিক দিয়ে ফিচার ফোন আজও অতুলনীয়। যেখানে আধুনিক স্মার্টফোন দিনে একবার বা তার চেয়ে বেশি চার্জ দিতে হয়, সেখানে ফিচার ফোন কয়েক দিন এমনকি এক সপ্তাহও চলতে পারে একবার চার্জে। এর প্রধান কারণ, এগুলোয় বড় ডিসপ্লে, ব্যাটারি খরচকারী অ্যাপ বা সবসময় সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকে না। তাই দীর্ঘ যাত্রায় বা জরুরি অবস্থায় চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় কম থাকে।

● জরুরি অবস্থায় নির্ভরযোগ্য সহায়তা

স্মার্টফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। ডাম্ব ফোন এক্ষেত্রে নির্ভরযোগ্য বিকল্প হয়ে ওঠে। ফিচার ফোনে ঘন ঘন সফটওয়্যার আপডেটের দরকার হয় না, হ্যাং হওয়ার প্রবণতাও কম। ফলে জরুরি পরিস্থিতিতে এগুলো সচল থাকে এবং ব্যবহারকারীকে সহায়তা দেয়।

● কম দাম ও সহজে প্রতিস্থাপনযোগ্য

ফিচার ফোনের সবশেষে সবচেয়ে বড় সুবিধা হলো দাম। একটি সাধারণ ফোন ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এমনকি বিশ্বের অনেক দেশে ১০ ডলারেরও কমে এ ফোন কেনা সম্ভব। দাম কম হওয়ায় হারিয়ে গেলে বা নষ্ট হলেও বড় কোনো ক্ষতি হয় না। সহজেই নতুনটি কিনে নেয়া যায়, যা কোনোভাবেই ক্রমবর্ধমান দামের স্মার্টফোনের সঙ্গে তুলনীয় নয়।

● সহজ ও নির্ভরযোগ্য নিরাপত্তা

যুগ পাল্টালেও এবং স্মার্টফোন বাজার দখল করলেও ডাম্ব ফোন এখনো অনেকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই ব্যবহার, দীর্ঘস্থায়ী ব্যাটারি, কম খরচে বিকল্প সুবিধা এবং ডিজিটাল কোলাহল থেকে মুক্তি, সব মিলিয়ে এ ফোন এখনো অনেকের কাছে এক সহজ, নির্ভরযোগ্য নিরাপত্তার বিষয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিচার ফোনফিচার ফোন ব্যবহার

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল মিটে একগুচ্ছ নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

গুগল মিটে একগুচ্ছ নতুন ফিচার

ইনফিনিক্স থেকে পুরস্কার জিতে নিলেন টাইগার ভক্তরা
নির্বাচিত

ইনফিনিক্স থেকে পুরস্কার জিতে নিলেন টাইগার ভক্তরা

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?
প্রযুক্তি সংবাদ

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?

আপনার পিসিতে ভুয়া উইন্ডোজ-১১ নয়তো? জেনে নিন
নির্বাচিত

উইন্ডোজ ১১–তে অকার্যকর সফটওয়্যার দ্রুত বন্ধের সুযোগ আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2025

স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন ব্যবহার করবেন যে ছয় কারণে

Techzoom.TV |
TechzoomTV