Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ আগস্ট ২০২৩
১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড আনল শাওমি
Share on FacebookShare on Twitter

ওয়্যারলেস চার্জিং দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড হ্যান্ডসেটের সংখ্যা। মোবাইল ফোনে ওয়্যারলেস চার্জিং তুলনামূলক নতুন প্রযুক্তি মনে হলেও আসলে এর জন্ম মোবাইল ফোনেরও জন্মের আগে। আঠারো শতকের শুরুতে ফ্যারাডের আবেশপ্রক্রিয়ার ওপর ভিত্তি করে ১৮৯৪ সালে নিকোলা টেসলা প্রথম তারবিহীন বিদ্যুতের প্রবাহ করেন। টেসলার এই সফলতা সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাতে লেগে যায় প্রায় ১০০ বছর।

নব্বইয়ের দশকে ওরাল-বি এর মতো কিছু প্রতিষ্ঠান তাদের টুথব্রাশে ওয়্যারলেস চার্জিং নিয়ে আসে। তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যে এই প্রযুক্তির ব্যবহার শুরু হতে সময় লেগেছে আরও এক যুগ। একুশ শতকের শুরুর দিকে কিছু প্রতিষ্ঠান তাদের সেলুলার ডিভাইসে এই প্রযুক্তির ব্যবহার শুরু করে। তবে সত্যিকার অর্থে মোবাইল ফোনে ওয়্যারলেস চার্জিং জনপ্রিয়তা পেতে শুরু করে ২০১২ সালে নকিয়া লুমিয়া ৯২০ ও স্যামসাং এস৩ বাজারে আসার পর। অ্যান্ড্রয়েড ফোনে এর ব্যাপক চাহিদা দেখে ২০১৭ সালে অ্যাপল তাদের আইফোন ৮-এ ওয়্যারলেস চার্জিং যুক্ত করে। এরপর থেকে ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে চার্জিংয়ের ভবিষ্যৎ ধরে নিয়ে নিজেদের ডিভাইসে এর সংযোজন শুরু করে।

যেভাবে কাজ করে
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নামের একটি বিশেষ ডিভাইস ওয়্যারলেস চার্জিংয়ে ব্যবহার করা হয়। এটি বায়ুতে বৈদ্যুতিক শক্তি ছেড়ে দেয়। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চালু হলে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। মোবাইল ফোনে একটি তামার কয়েল রয়েছে, যা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চৌম্বক ক্ষেত্র মোবাইল ফোনের তামার কয়েলের সঙ্গে যুক্ত হয়। চৌম্বক ক্ষেত্র থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় এবং এটি ফোনের ব্যাটারি চার্জ করা শুরু করে।

ওয়্যারলেস ফোন চার্জিংয়ের সুবিধা
ইউএসবি সি চার্জার বহন করার প্রয়োজন নেই। চার্জিং ম্যাটের সঙ্গে যুক্ত একটি ইউএসবি তারের প্রয়োজন। একাধিক ডিভাইসের জন্য কোনো সমস্যা ছাড়া একই চার্জিং প্যাড ব্যবহার করা যায়। চার্জিং কর্ড বা তার ছাড়া হয় বলে বৈদ্যুতিক ত্রুটির ঝুঁকি কম। মোবাইল ফোন অতিরিক্ত গরম হবে না চার্জের সময়। মোবাইল ফোন সম্পূর্ণরূপে চার্জ হলে ওয়্যারলেস চার্জার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং প্রয়োজনে চার্জ বন্ধ করে দেয়। এই কৌশলকে ট্রিকল চার্জিং বলা হয়।

ওয়্যারলেস চার্জিংয়ের অসুবিধা
চার্জিংয়ের সময় ফোনটি সরাসরি প্যাডের সঙ্গে রাখতে হয় বিধায় এই সময় ফোন ব্যবহার করা যায় না। ওয়্যারলেস চার্জিংয়ে ফোন চার্জ হতে সময় বেশি লাগে। তারবিহীন চার্জিং প্যাডের দাম কেব্‌ল চার্জারের চেয়ে বেশি। একটি সুন্দর নতুন প্রযুক্তি হিসেবে, একটি ওয়্যারলেস চার্জিং প্যাড কেনা ব্যয়বহুল, বিশেষত যখন নতুন সেলফোনগুলোর বাক্সে একটি চার্জার পাওয়া যায়।

ওয়্যারলেস চার্জিং কি ফোনের ক্ষতি করে
ওয়্যারলেস চার্জিংয়ে মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়, এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু তার জন্য কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। ওয়্যারলেস চার্জারে ফাস্ট চার্জার থেকে অনেক ধীরগতিতে চার্জ হয়। বাজারে বিভিন্ন ধরনের কম দামের ওয়্যারলেস চার্জার রয়েছে।সেগুলো ব্যবহার করলে মোবাইল ফোনের ব্যাটারির ওপর প্রভাব পড়তে পারে। ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে চাইলে সব সময় ব্র্যান্ডেড এবং ভালো প্রতিষ্ঠানের ওয়্যারলেস চার্জিং ব্যবহার করতে হবে। ওয়্যারলেস চার্জিং কেনার আগে মোবাইল ফোনের চার্জিং স্পিড এবং ওয়্যারলেস চার্জিংয়ের ওয়াট দেখে নেওয়া জরুরি। ঠিকভাবে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করলে ফোনের ব্যাটারির ওপরে বেশি প্রভাব পড়ে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়্যারলেস চার্জিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার সিকিউরিটি নিশ্চিতে কল সেন্টার চালু করবে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি নিশ্চিতে কল সেন্টার চালু করবে বিটিআরসি

নেপালে বিমান দুর্ঘটনার কারণ ফাইভজি?
টেলিকম

নেপালে বিমান দুর্ঘটনার কারণ ফাইভজি?

এবার সামনে তাঁর এক দশকের চ্যালেঞ্জ
নির্বাচিত

এবার সামনে তাঁর এক দশকের চ্যালেঞ্জ

একনজরে দেখে নেওয়া যাক ২০২১ এ বাংলাদেশে কোন বাইকগুলো আসছে
অটোমোবাইল

একনজরে দেখে নেওয়া যাক ২০২১ এ বাংলাদেশে কোন বাইকগুলো আসছে

একটানা কয় ঘণ্টার বেশি সিলিং ফ্যান চালানো উচিত নয়
কিভাবে করবেন

একটানা কয় ঘণ্টার বেশি সিলিং ফ্যান চালানো উচিত নয়

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?

Load More

ট্রেন্ডিং টপিক

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
অর্থ ও বাণিজ্য

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল
নির্বাচিত

মেটা ও স্যামসাংকে টেক্কা দিতে স্মার্ট চশমা বাজারে আনল এক্সরিয়াল

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়
কিভাবে করবেন

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২৩

জনপ্রিয় হচ্ছে ওয়্যারলেস চার্জিং

Techzoom.TV |
TechzoomTV