Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জানুয়ারি ২০২৪
ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে করণীয়
Share on FacebookShare on Twitter

জরুরি মুহূর্তে ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে ব্যাটারি সেল ডেড না হলে এটি খুব জটিল কোনো বিষয় নয়। সাধারণত ওয়ালপ্লাগ থেকে অ্যাডাপ্টার খুলে আবার লাগানোর পর সমস্যার সমাধান হয়ে যায়। তবে সবসময় এ সমাধান কাজের নয়। এক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ নিতে হবে, যার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।

ব্যাটারি চার্জ না হলে অ্যাডাপ্টার পরীক্ষা করা: প্রথমেই দেখতে হবে চার্জারের যে কর্ড ল্যাপটপে যুক্ত করা হয় সেটা ভালো আছে কিনা। অর্থাৎ অ্যাডাপ্টার থেকে যে প্লাগ আসে সেটি ভালোভাবে যুক্ত করা হয়েছে কিনা। সেটি লুজ বা আলগা থাকলে বিদ্যুৎপ্রবাহ হবে না। ফলে ব্যাটারিও চার্জ হবে না। এজন্য প্লাগ অ্যাডাপ্টার থেকে খুলে পুনরায় যুক্ত করলেই দেখা যাবে সেটি সক্রিয় কিনা।

অন্য সকেটে ল্যাপটপ অ্যাডাপ্টার যুক্ত করে পরীক্ষা করা: অনেক সময় মাল্টিপ্লাগ বা সকেটে সমস্যা থাকলে ব্যাটারি চার্জ হয় না। এজন্য অ্যাডাপ্টার খুলে অন্য সকেটে বসিয়ে দেখতে হবে। এর মাধ্যমে সকেটে কোনো সমস্যা থাকলে তা বের করা যাবে। এর পরও যদি চার্জ না হয় তাহলে সকেট বা প্লাগ পরিবর্তন করতে হবে।

ল্যাপটপের মূল চার্জার ব্যবহার করা: ডিভাইসের সঙ্গে যে চার্জার দেয়া হয় সেটি ব্যবহার করাই উত্তম। সেটি হোক স্মার্টফোন, স্মার্টওয়াচ বা ল্যাপটপ। কোম্পানি থেকে ডিভাইসের সঙ্গে যে চার্জার দেয়া থাকে সেটি ডিভাইসের বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি করা হয়। থার্ড পার্টি চার্জার ফাস্ট চার্জিং সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে এটি সমস্যা তৈরি করবে।

চার্জিং পোর্ট ও পিন পরীক্ষা করা: ল্যাপটপের ব্যাটারি চার্জ না হলে এতে থাকা পোর্ট ও চার্জারের পিন পরীক্ষা করতে হবে। ধুলাবালি ও ময়লার কারণে পোর্ট বন্ধ হয়ে থাকতে পারে। এজন্য পোর্ট পরিষ্কার রাখতে হবে। পিন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি মেরামত বা পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে।

ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা: অনেক সময় ডিভাইস অতিরিক্ত গরম হলে চার্জিংয়ে সমস্যা হয়। আধুনিক ল্যাপটপে তাপমাত্রা নিয়ন্ত্রণে বিভিন্ন ফিচার থাকে। ফলে তাপমাত্রা বেড়ে গেলে নিরাপত্তা ফিচার হিসেবে চার্জিং বন্ধ রাখা হতে পারে।

বায়োস আপডেট ডাউনলোড করা: সাধারণ ইনপুট বা আউটপুট সিস্টেম কিংবা বায়োসের সমস্যা থাকলে চার্জ নাও হতে পারে। বিশেষ করে পুরনো বায়োস থাকলে এমন সমস্যা হয়। এ কারণে ল্যাপটপের বায়োস ভার্সন আপডেটেড রাখতে হবে।

ব্যাটারি ড্রাইভার পুনরায় ইনস্টল করা: ল্যাপটপের প্রতিটি যন্ত্রাংশের জন্য আলাদা সফটওয়্যারও থাকে। ব্যাটারিতে চার্জ না হলে অ্যাডাপ্টার ও ব্যাটারি ড্রাইভার আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে দেখতে হবে। এসব সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ ব্যাটারি ম্যানেজমেন্ট করে। সফটওয়্যারে সমস্যা থাকলে তা চার্জিং প্রক্রিয়ায় বাধা তৈরি করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা
টেলিকম

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে নকিয়া
নির্বাচিত

ভালো নেই নকিয়া!

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি
গেম

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি

৬০০ কোটি ছাড়িয়ে যাবে আইওটি সংযোগ
প্রযুক্তি সংবাদ

৬০০ কোটি ছাড়িয়ে যাবে আইওটি সংযোগ

টেলিটক-এর ডিলার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
নির্বাচিত

টেলিটক-এর ডিলার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার
প্রযুক্তি সংবাদ

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix