Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপে চ্যানেল দিয়ে ইনকামের ৫টি উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
Share on FacebookShare on Twitter

হোয়াটসঅ্যাপে সম্প্রতি যে নতুন ফিচারগুলো এসেছে তার মধ্যে অন্যতম হলো চ্যানেল। বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই এ ফিচারটি চালু করেছে হোয়াটস্যাপের নিয়ন্ত্রণ সংস্থা মেটা। ঘরে বসেই আয় করাসহ আরও নানা সুবিধা পাওয়া যাবে এই চ্যানেলের মাধ্যমে! তাই ফিচারটি আসতেই হুড়াহুড়ি পড়ে গেছে নেটদুনিয়ায়।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরি করতে পারবেন। শুধু সামাজিক পরিচিতি নয়, বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনেরও সুযোগ রয়েছে।

পণ্য বিক্রির সুবিধা
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। কারও কোনো ব্যবসা না থাকলেও সে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।

ক্যাটালগ দেখিয়ে উপার্জনের উপায়
ছোট কোনো ব্যবসা থাকলে এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে। চ্যাটের মাধ্যমে নিজের ক্যাটালগ দেখানো যাবে। আর তাদের অর্ডার নেয়া এবং পেমেন্ট সাপোর্টও দেয়ার সুযোগ থাকছে।

লিঙ্ক পাঠিয়ে উপার্জন
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিপণন ব্যবস্থা, যেখানে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বহিরাগত ওয়েবসাইটের সূত্রে (রেফারেন্সে) কোনো পণ্য বা সেবা বিক্রি হলে বিক্রেতা সেই অ্যাকাউন্টকে তার লাভের একটি অংশ কমিশন হিসেবে দিয়ে থাকেন। বর্তমানে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় এটি। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলেও রয়েছে সেই সুযোগ। সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের সেসব পণ্যের লিঙ্ক পাঠাতে পারেন, যা থেকে আয় হতে পারে আপনারও।

ওয়ার্কশপ তৈরি করা
রান্না, আঁকা, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ইত্যাদির ওপর অনেকের খুব দক্ষতা আছে। এসব বিষয়ের ওপর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওয়ার্কশপ তৈরি করতে পারেন। এতে একটি চার্জ নিতে পারেন কাস্টমারদের থেকে। হোয়াটসঅ্যাপে যেহেতু ভিডিও, অডিও কলের সুবিধা রয়েছে তাই ওয়ান-অন-ওয়ান কোচিংও করাতে পারেন।

ফ্রিল্যান্সিংয়ে সুবিধা
বর্তমান ডিজিটাল যুগে অনেকেরই ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় ক্যারিয়ার পছন্দ হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিংয়ের জন্য একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু একটি পার্সোনাইলজড অ্যাপ তাই এখানে ক্লায়েন্টদের সঙ্গে খুবই স্বচ্ছভাবে নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ রয়েছে। আপনি যদি লেখালিখি করতে ভালবাসেন কিংবা ভালো গ্রাফিক্স ডিজাইনিং ও প্রোগ্রামিং জানেন তাহলে নিজের চ্যানেল বানিয়ে ফলোয়ারদের সেই পরিষেবা দিতে পারেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন কীভাবে?

এজন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর আপডেট ট্যাবে গিয়ে + আইকনে ক্লিক করতে হবে। এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিউ চ্যানেল অপশন পাবেন। সেটিতে ক্লিক করতে হবে। এবার গেট স্টার্টেডে ক্লিক ককরে অন স্ক্রিন ইনস্ট্রাকশনে যা কিছু লিখা থাকবে, তা মেনে চলুন। তারপর চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেয়ার পর কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচিনার প্রতিবেদন অনুসারে, অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। তবে এই ফিচার এখনো নতুন। তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। কারণ পুরোপুরি এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ব্যক্তিগত তথ্য রক্ষা করার সহজ কৌশল
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য রক্ষা করার সহজ কৌশল

হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রি স্থগিত করেছে ২ অপারেটর
নির্বাচিত

হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রি স্থগিত করেছে ২ অপারেটর

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

যে স্মার্টওয়াচে গেম খেলতে লাগবে না ইন্টারনেট
নির্বাচিত

৪ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত
নির্বাচিত

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত

Load More

ট্রেন্ডিং টপিক

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
অর্থ ও বাণিজ্য

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ
নির্বাচিত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধনের...

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ ফেব্রুয়ারি ২০২৪

হোয়াটসঅ্যাপে চ্যানেল দিয়ে ইনকামের ৫টি উপায়

Techzoom.TV |
TechzoomTV