Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনি স্মার্টফোনে আসক্ত কিনা বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 July 2024
আপনি স্মার্টফোনে আসক্ত কিনা বুঝবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

দরকারি স্মার্টফোনের ব্যবহার এতটাই বেড়েছে যে, আসক্তিতে রূপ নিয়েছে। যারা ফোনে আসক্ত তারা এই ডিভাইস ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। অন্যদের মতো আপনিও কি স্মার্টফোন আসক্ত? কীভাবে বুঝবেন আপনি আসক্ত কিনা? এ নিয়েই এই প্রতিবেদন।

স্মার্টফোনের এক ক্লিকেই পৌঁছানো যায় রঙিন দুনিয়ায়। গেম‌স থেকে রিল‌স, ওটিটি প্ল্যাটফর্ম, রকমারি ভিডিওর টান এড়ানো বড় কঠিন। তাইতো মানুষ ধীরে ধীরে এই গ্যাজেটের ওপর আসক্ত হয়ে পড়েন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে বা ইন্টারনেটে বুঁদ হয়ে থাকা কাজের কথা নয়। এতে শারীরিক ক্ষতি তো বটেই, মানসিক ক্ষতিও হচ্ছে। অনেকেই আসক্ত হয়ে পড়ছেন মোবাইল ও ইন্টারনেটের দুনিয়ায়। বিপদ ঘনিয়ে আসার আগে নিজে থেকেই সাবধান হওয়া দরকার। কীভাবে বুঝবেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছেন?

১. দিনভর অন্য কাজের চেয়ে মন যদি মোবাইলে বেশি থাকে, তবে সতর্ক হতে হবে। কাজের ফাঁকে টুকটাক মোবাইলে কিছু দেখা এক রকম, কিন্তু যদি সারা দিনে মোবাইল ঘাঁটাঘাটির চেয়ে কাজের কাজটাই কম হয়, তবে নিজেকে সংযত করতে হবে।

২. ক্রমাগত যদি মাথায় চলতে থাকে সমাজমাধ্যমে যে পোস্টটা করেছেন তাতে কত জন লাইক করল, কত জন দেখল, তবে ভেবে দেখুন, আপনার এই সামান্য জিনিস নিয়ে এত বেশি ভাবনা স্বাভাবিক তো? অন্য কোনও কাজেই যদি মন না বসে, ধ্যানজ্ঞানে মোবাইলই থাকে, তা হলে বুঝতে হবে ধীরে ধীরে আসক্তির দিকে বিষয়টা এগোচ্ছে।

৩. বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর চেয়েও যদি নেটদুনিয়ার আকর্ষণ বেশি হয়, সেই টান এড়ানো সম্ভব না হয়, তা হলেও বুঝবেন আপনার নেট আসক্তি বাড়ছে।

বিপদ কখন?
নেশার দ্রব্য থেকে মানুষ একটা ভালো লাগা পায়। ঠিক তেমনই ইন্টারনেট আসক্তির ফলে মানুষ ডিজিটাল দুনিয়াতেই ভালো লাগা, আশ্রয় খোঁজেন। সর্ব ক্ষণ তেমন একটি জগতে বিচরণের ফলে বাস্তব জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। এতেই বিপদ।ইন্টারনেটে আসক্তি মস্তিষ্কে প্রভাব ফেলে। পরিবার সম্পর্কের বাইরেও মোবাইল দুনিয়া বড় হয়ে ওঠে। তা থেকেই একসময় অবসাদ তৈরি হতে পারে।

সাবধান হওয়া দরকার
মোবাইল ও ইন্টারনেট দুনিয়া নিয়ে ভাবনা এমন পর্যায়ে পৌঁছতে পারে যখন আশপাশের মানুষগুলোর গুরুত্ব কমে যায়। যদি দেখেন, বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে না, সবসময় ক্ষণ ফোন নিয়েই থাকতে মন চাইছে, তখন নিজেকেই বোঝাতে হবে, কাজটা ঠিক হচ্ছে না।

মোবাইল ফোন না পেলে যদি প্রবল রাগ হয়, মনের মধ্যে অশান্তি তৈরি হয়, ১০ মিনিটও ফোনটা ছাড়া থাকতে অসুবিধা হয়, তখন বুঝতে হবে আসক্তি গভীরে প্রবেশ করেছে। এমনটা হলে দৈনন্দিন জীবন ব্যাহত হতে বাধ্য। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিতে হবে।

স্মার্টফোন আসক্তি থেকে মুক্তির উপায়
মোবাইল ছাড়া ভালো লাগার অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, সময় কাটান। পরিবারের অন্য মানুষগুলোকে সময় দেওয়ার চেষ্টা করুন। দিনে বেশ কিছুটা সময় শরীরচর্চা করুন, তবে মোবাইল দেখে নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন ব্রান্ডের লোগোর পেছনের ইতিহাস !
নির্বাচিত

বিভিন্ন ব্রান্ডের লোগোর পেছনের ইতিহাস !

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে
নির্বাচিত

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে

হুয়াওয়ে পি৪০ সিরিজ এলো ক্যামেরা ফোনের নতুন রেকর্ড গড়তে
নির্বাচিত

হুয়াওয়ে পি৪০ সিরিজ এলো ক্যামেরা ফোনের নতুন রেকর্ড গড়তে

শাওমির এই ফোন দ্রুত চার্জ হয়
নির্বাচিত

শাওমির এই ফোন দ্রুত চার্জ হয়

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
নির্বাচিত

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট
নির্বাচিত

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2024

আপনি স্মার্টফোনে আসক্ত কিনা বুঝবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV