Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ডাটা খরচ কমানোর উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 August 2024
মোবাইল ডাটা খরচ কমানোর উপায়
Share on FacebookShare on Twitter

অনেকেই অভিযোগ মোবাইল ফোনে দ্রুত ডাটা ফুরিয়ে যাচ্ছে। এই ডেটা প্যাক ভরলেন, পরক্ষণেই দেখবেন ডেটা শেষের মুখে। ১ জিবি বা দেড় জিবি ডেটা তো এক দিনও থাকছে না। আর যদি ইন্টারনেটে দিনভর বিভিন্ন বিষয় খোঁজাখুঁজির করতে থাকেন অথবা মোবাইলে গেম খেলার অভ্যাস থাকে, তা হলে তো আর কথাই নেই। ডেটা শেষ হয়ে যাবে নিমেষে। আবার ধরুন, সারা দিনে ইন্টারনেট অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারই করলেন না, তা-ও দেখলেন দিনের শেষে ৫০ শতাংশ ডেটাই শেষ হয়ে গিয়েছে। এর জন্য হয়তো টেলিকম কোম্পানিগুলোকেই দোষ দেন আপনি। কিন্তু মনে রাখবেন, ডেটা দ্রুত শেষ হওয়ার জন্য আপনার ছোট ছোট কিছু ভুলই দায়ী। জেনে নিন সেগুলি কী কী।

১. মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করুন। অনেকেই এটি অন করে রাখেন। আর বিভিন্ন অ্যাপ আপডেট হতে থাকে নিজে থেকেই। তার জন্য খরচ হয় ফোনের ডেটাই। তাই যখন ওয়াই-ফাই সংযুক্ত করতে পারবেন, তখনই আপডেট অপশনটি চালু করে ফোন আপডেট করে নিন।

অটো আপডেট বন্ধ করার জন্য সেটিংয়ে গিয়ে ‘নেটওয়ার্ক প্রেফারেন্স’ ক্লিক করুন। সেখানে ‘অ্যাপ ডাউনলোড’, ‘অটো-আপডেট অ্যাপ’, ‘অটো-প্লে ভিডিও’-র জন্য মোবাইল ডেটা বন্ধ করে ওয়াই-ফাই অন করে রাখুন।

২. কোন অ্যাপে কত ডেটা খরচ হচ্ছে, তা প্রথমে জানতে হবে। সে জন্য ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন অ্যাপ ব্যবহার করলে ডেটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। সেই অ্যাপের ব্যবহার কমাতে পারেন। আবার অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের মোবাইলে খোলা থাকে, যার থেকেও প্রচুর ডেটা খরচ হয়ে যায়। সেই অ্যাপসগুলো বন্ধ করে রাখুন অথবা ফোন থেকে সরিয়ে দিন।

৩. ইউটিউব, ফেসবুকে যদি ভিডিও দেখেন, তা হলে তা ‘লো কোয়ালিটি স্ট্রিমিং’-এ দেখুন। সব ভিডিও ‘হাই কোয়ালিটি’-তে দেখলে বা ডাউনলোড করলে ডেটা দ্রুত ফুরিয়ে যাবে।

৪. আপনার মোবাইলে ডেটা সেভার মোড অন আছে কি? না হলে করে নিন। ডেটা সেভার মোড ব্যবহার করে সহজেই ডেটা খরচ কমাতে পারেন। আপনার মোবাইলেই আছে এই অপশন। তার জন্য ফোনের সেটিংসে যান। এ বার ‘কানেকশন’ বা ‘নেটওয়ার্ক’ অপশনে গিয়ে ‘ডেটা সেভার’ অন করুন।

৫. আপনি যদি ফোনে গুগল ম্যাপ বা অন্যান্য পরিষেবা ব্যবহার করেন, তবে মোবাইল ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ গুগ্‌ল ম্যাপ ও এই ধরনের অ্যাপগুলো দিনভর চলতে থাকে। তাই আপনার অজান্তেই ডেটা দ্রুত ফুরিয়ে যাবে।

৬. আপনি কি ফোনে সারা দিন গেম খেলেন? তা হলে ডেটা শেষ হবেই। আর যদি গেমিং অ্যাপগুলো সারাক্ষণ খোলা থাকে বা নোটিফিকেশন অন থাকে, তা হলে খুব তাড়াতাড়ি ফোনের ডেটা শেষ হয়ে যাবে।

৭. সময় পেলেই ই-কমার্স সাইটগুলোতে গিয়ে ঘাঁটাঘাঁটি করেন। আজ প্রসাধনী অর্ডার করছেন, তো কাল পোশাক। কী কী কিনবেন তা খুঁজে পেতেই সারা দিন লেগে যাচ্ছে। জানেন তো, ই-কমার্স সাইট সবচেয়ে বেশি ডেটা খরচ করে! তাই যখন দরকার নেই, অ্যাপসগুলো বন্ধ রাখুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা
নির্বাচিত

ইউটিউবে পাবেন টিকটকের সুবিধা

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা ৫টি স্ক্রিন রেকর্ডার

ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে কেউ পোস্ট করলে কী করবেন, পরামর্শ দিলো পুলিশ
নির্বাচিত

ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে কেউ পোস্ট করলে কী করবেন, পরামর্শ দিলো পুলিশ

কাজের গুরুত্বপূন ৮ টি অ্যাপস
কিভাবে করবেন

কাজের গুরুত্বপূন ৮ টি অ্যাপস

এমএসআই মডার্ন ১৫ এ ১১ এসবি: হাই বাজেটের পারফেক্ট ল্যাপটপ
নির্বাচিত

এমএসআই মডার্ন ১৫ এ ১১ এসবি: হাই বাজেটের পারফেক্ট ল্যাপটপ

এ বছরের আলোচিত যত গ্যাজেট
নির্বাচিত

এ বছরের আলোচিত যত গ্যাজেট

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2024

মোবাইল ডাটা খরচ কমানোর উপায়

Techzoom.TV |
TechzoomTV