Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যেভাবে ‘ডাম্ব ফোন’ বানাবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যেভাবে ‘ডাম্ব ফোন’ বানাবেন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, স্মার্ট ডিভাইসের ব্যবহার তত বাড়ছে। বর্তমানে কম বয়সী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, সবাই স্মার্টফোন ব্যবহার করেন। দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন অনেকটাই আসক্তির পর্যায়ে চলে গেছে। দীর্ঘ সময় ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বরাবরই সতর্ক করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিনটাইম কমাতে ভালো সমাধান হতে পারে ‘ডাম্ব ফোন’। খুব সাধারণ ফিচার সংবলিত মুঠোফোন ‘ডাম্ব ফোন’ হিসেবে পরিচিত, যেগুলোকে ফিচার বা বাটন ফোনও বলা হয়ে থাকে। তবে স্ক্রিনটাইম কমাতে বাড়তি খরচ করে এ ধরনের ফোন না কিনলেও চলবে। স্মার্টফোনে কিছু পরিবর্তন এনে ডাম্ব ফোন বানিয়ে ফেলা সম্ভব। মেক ইউজ অবের প্রতিবেদনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে সে রকম কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে—

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল

যে অ্যাপগুলো আসক্তি তৈরি করে সেগুলো বাদ দিতে হবে। ক্যালকুলেটর অ্যাপে নিশ্চয়ই কেউ দীর্ঘ সময় কাটাতে চাইবেন না। পাশাপাশি এটি প্রয়োজনীয়। তাই অ্যাপটি রাখা যেতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও স্ট্রিমিংয়ের অ্যাপগুলোই মূলত সর্বোচ্চ স্ক্রিনটাইমের কারণ। এগুলো আনইনস্টল করতে হবে। মেসেজিং অ্যাপের ক্ষেত্রে দেখতে হবে সেগুলো পেশাদার কাজে প্রয়োজন হচ্ছে কিনা। না হলে বাদ দেয়া জরুরি। এসব অ্যাপ আনইনস্টল করতে অ্যাপগুলো কিছু সময় ধরে রাখলে অপশন চলে আসবে। কিছু অ্যাপের ক্ষেত্রে ডিজেবল করার প্রয়োজন দেখা দিতে পারে।

নোটিফিকেশন বন্ধ

মনোযোগসহকারে কিছু দেখা বা পড়ার সময় একটি নোটিফিকেশন ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট। কাজের প্রয়োজনে কিছু অ্যাপ হয়তো স্মার্টফোনে রাখার প্রয়োজন হতে পারে। তবে অ্যাপভেদে নোটিফিকেশন বন্ধ করার সুযোগ রয়েছে। সেটিংস থেকে ‘নোটিফিকেশনস’ অপশনের অধীনে ‘অ্যাপ নোটিফিকেশনস’ রয়েছে। সেখান থেকে প্রতিটি অ্যাপের নোটিফিকেশন আলাদাভাবে বন্ধ করা যাবে। হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে প্রতিটি কথোপকথনের নোটিফিকেশন আলাদাভাবে বন্ধের সুযোগ রয়েছে।

ইন্টারনেট বন্ধ

মোবাইল ডাটা ও ওয়াইফাই—এই দুই মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করা হয়। স্মার্টফোনে আসক্তির প্রধান কারণ ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে ফেসবুক ও ইউটিউবের মতো অ্যাপগুলো ব্যবহার অসম্ভব। এতে স্ক্রিনটাইম অনেকটা কমে আসবে। তাছাড়া কল করতে বা মেসেজ পাঠাতে ইন্টারনেটের প্রয়োজন নেই। তাই স্মার্টফোনকে ডাম্ব বানাতে ইন্টারনেট বন্ধ করা জরুরি।

অফলাইন ফিচার

কিছু অ্যাপে কনটেন্ট ডাউনলোড করে অফলাইনে ব্যবহারের সুযোগ দেয়। গুগল ম্যাপসে নির্দিষ্ট এলাকার মানচিত্র ও স্পটিফাইয়ে গান ডাউনলোড করে ব্যবহার করা যায়। বিশেষত গুগল ম্যাপস জরুরি প্রয়োজনে বেশ কাজে আসতে পারে।

লঞ্চারের ব্যবহার

প্লে স্টোরে নানা ধরনের লঞ্চার পাওয়া যায়। যেগুলো মূলত স্মার্টফোনের থিম পরিবর্তন করে। কিছু লঞ্চার স্মার্টফোনের অধিকাংশ অ্যাপ ও ফিচার ব্যবহার থেকে বিরত রাখে। লঞ্চার ইনস্টল করার পর শুধু ফোন, মেসেজ, ক্যালেন্ডার, ক্যামেরা ইত্যাদি এ রকম হাতেগোনা কয়েকটা অ্যাপ দেখাবে। এগুলো নিজের মতো করে সাজিয়েও নেয়া যায়।

প্লে স্টোর ডিজেবল

প্লে স্টোর ডিজেবল করলে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। ডিজেবল করা যতটা সহজ, ‌এনাবল করাও ততটা সহজ। তাই কম্পিউটারের এডিবি ড্রাইভারের মাধ্যমে তা স্থায়ীভাবে মুছে ফেলা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডডাম্ব ফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন রুপে নিয়ে আসছে শাওমি রেডমি নোট ৯ প্রো ৫জি
নির্বাচিত

নতুন রুপে নিয়ে আসছে শাওমি রেডমি নোট ৯ প্রো ৫জি

নতুন প্রযুক্তিতে আসছে ক্যামেরাকেন্দ্রিক ফোন, ডিএসএলআর ফেল!
নির্বাচিত

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১৩ প্রো!

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?
নির্বাচিত

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

শুক্রবার চালু হতে পারে ইভ্যালির পুরনো ওয়েবসাইট

গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই সর্বনাশ!
নির্বাচিত

গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই সর্বনাশ!

সাশ্রয়ী মূল্যে সেরা ফিচার নিয়ে সিম্ফনি জেড৬০
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে সেরা ফিচার নিয়ে সিম্ফনি জেড৬০

Load More

ট্রেন্ডিং টপিক

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!
নির্বাচিত

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ সেপ্টেম্বর ২০২৪

অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যেভাবে ‘ডাম্ব ফোন’ বানাবেন

Techzoom.TV |
TechzoomTV