Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসময় এসি চালানোর আগে যা করা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
Share on FacebookShare on Twitter

শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। তবে গত তিন চার মাস এসি বন্ধ থাকায় বিভিন্ন সমস্যা হতে পারে।

এয়ার কন্ডিশনার গ্রীষ্মের তাপ গ্রহণের জন্য প্রস্তুত না হয়, তাহলে এয়ার কন্ডিশনার মেরামত পর্যন্ত করতে হতে পারে। এয়ার কন্ডিশনার ইউনিট চালানোর আগে এর কিছু আগাম প্রস্তুতি নেওয়া অপরিহার্য। গ্রীষ্মের জন্য এসির সিস্টেম প্রস্তুত করতে কয়েকটি সহজ জিনিস মনে রাখা উচিত। জেনে নিন সেসব-

ইউনিট বন্ধ করা
এয়ার কন্ডিশনার ইউনিটে কিছু করা শুরু করার আগে সর্বদা সার্ভিস প্যানেলে কনডেন্সারের পাওয়ার বন্ধ করা উচিত। ইউনিটের কাছাকাছি ২৪০ ভোল্টের ওয়েদারপ্রুফ ডিসকানেক্টিং বক্স থাকে, যেখানে সাধারণত একটি লিভার, সুইচ বা ফিউজ থাকে। ইউনিটে এটি না থাকলে, সার্কিট ব্রেকার ব্যবহার করে পাওয়ার বন্ধ করা যেতে পারে।

ফিল্টার পরিষ্কার করে নিন
নিয়মিত পরিষ্কার করা বা ধুলাযুক্ত ফিল্টার রিসেট করে তবেই তা ব্যবহার করা উচিত। আদর্শ ভাবে এয়ার কন্ডিশনার সিস্টেমকে ঠিক রাখতে কমপক্ষে প্রতি ছয় মাস পর পর এটি পরিষ্কার করা দরকার। এয়ার ফিল্টার অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- এয়ার কন্ডিশনার ইউনিটের বয়স, বাড়ির আশপাশের বাতাসের গুণমান, বাড়িতে থাকা কোনো পোষ্য, অ্যালার্জি, মরশুম।

কনডেন্সার কয়েল পরিষ্কার করুন
কনডেন্সার কয়েলগুলো বাড়ির ভেতর থেকে বাইরের তাপ স্থানান্তর করে বাড়িকে ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েলে ময়লা জমে গেলে এটি ঘর ঠান্ডা রাখবে না। কনডেন্সার কয়েলকে ঢেকে রাখা কোনো ময়লা, ধুলা পরিষ্কার করতে ব্রাশ বা ভ্যাকুয়াম ব্যবহার এড়িয়ে চলা উচিত। এতে কয়েলের ক্ষতি হতে পারে।

ইউনিট থেকে ময়লা পরিষ্কার করা
যদি এয়ার কন্ডিশনার ইউনিটটি বন্ধ হয়ে থাকে এবং কয়েক মাস ধরে অচল হয়ে পড়ে থাকে, তবে এতে ধুলা জমা হতে পারে। এই ধুলা এয়ার কন্ডিশনার ইউনিটে বায়ু সরবরাহ হ্রাস করতে পারে। এয়ার কন্ডিশনার ইউনিটটি বন্ধ থাকার সময় এর উপর একটি কভার রাখা উচিত।

কুল্যান্ট লাইন পরীক্ষা করা
অনেক ক্ষেত্রে এয়ার কন্ডিশনার ইউনিট ঘর ঠান্ডা করার শক্তি হারিয়ে ফেলে, এটি কুল্যান্ট লাইন বা তাদের চারপাশের বাধার কারণে হতে পারে। এই লাইনগুলো ভিতরের কয়েলটিকে কনডেন্সার ইউনিটের সঙ্গে সংযুক্ত করে এবং এতে কুল্যান্ট থাকে। যা ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কুল্যান্ট লিক এয়ার কন্ডিশনার ইউনিটের ক্ষতি করতে পারে এবং এতে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে যায়।

ইউনিট পরীক্ষা করা
একবার এয়ার কন্ডিশনার ইউনিট পরিষ্কার করা শেষ হলে, এটি সঠিক ভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করতে এয়ার কন্ডিশনার ইউনিট পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুকিয়ে গেলে পাওয়ারটি আবার চালু করে দেখে নিতে হবে, তারপর ব্যবহার করা যেতে পারে।

Tags: এসিএসির দাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি
ই-কমার্স

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি

সবার আগে ঘরে বসেই জেনে নিন এসএসসি’র ফল
নির্বাচিত

সবার আগে ঘরে বসেই জেনে নিন এসএসসি’র ফল

অবৈধ ভিওআইপি কার্যক্রমের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: পলক
টেলিকম

অবৈধ ভিওআইপি কার্যক্রমের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: পলক

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়
ছাড় ও অফার

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়
নির্বাচিত

দেশের বাজারে র‍্যাম ও এআই চিপের সংকটে বেড়েছে ল্যাপটপের দাম

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix