Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২৬
চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
Share on FacebookShare on Twitter

ইভ্যালি বা অরেঞ্জ বিডির মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক কর্মকাণ্ডের ক্ষত শুকোতে না শুকোতেই এবার বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে দেশের অন্যতম অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকম’। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত প্রতিষ্ঠানটির কল সেন্টারের প্রায় ৬০০ কর্মীর বেতন গত চার মাস ধরে বকেয়া থাকার গুরুতর অভিযোগ উঠেছে। বকেয়া পাওনার দাবিতে বর্তমানে কর্মবিরতি পালন করছেন ভুক্তভোগী কর্মীরা।

যশোর আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের বিশাল কল সেন্টারটি পরিচালিত হয়। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ১২ তলার অফিসটিতে কর্মীরা কাজ বন্ধ করে অবস্থান করছেন। তবে ১৪ তলায় কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের বাধার সম্মুখীন হতে হয়। অফিসের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের অনুপস্থিতির কথা বললেও, ক্যামেরায় ভেতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চলাচল করতে দেখা গেছে। তারা কৌশলে গণমাধ্যম এড়িয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, গত চার মাস ধরে তাদের পকেট শূন্য। কেউ কেউ দু-এক মাসের আংশিক বেতন পেলেও সিংহভাগ কর্মীর পাওনা পরিশোধ করা হয়নি।

একজন ভুক্তভোগী কর্মী বলেন, “আমরা কাজ করেও বেতন পাচ্ছি না। বাসা ভাড়া দিতে পারছি না, মুদি দোকানের দেনা জমে গেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে আমাদের। অথচ বেতন চাইলে উল্টো চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে।”

বৈশ্বিক ট্রিলিয়ন ডলারের ই-কমার্স বাজারে বাংলাদেশের অবস্থান যখন সংহত হওয়ার কথা, তখন চালডালের মতো বড় প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। গ্রাহকদের কাছে বিশ্বস্ততার দাবি করা এই প্রতিষ্ঠানটি নিজের কর্মীদের প্রতি কতটা অমানবিক, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

যশোরের আইটি পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন পরিস্থিতি বিদ্যমান থাকায় প্রযুক্তি খাতের ইমেজ সংকটের আশঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগী ৬০০ কর্মী তাদের পাওনা দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চালডাল ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯৮ শতাংশ পণ্যের ডেলিভারি সঠিক সময় দিচ্ছে প্রিয়শপ
ই-কমার্স

৯৮ শতাংশ পণ্যের ডেলিভারি সঠিক সময় দিচ্ছে প্রিয়শপ

৮ সপ্তাহের আগাম জামিন পেলেন মিথিলা-শবনম ফারিয়া
ই-কমার্স

৮ সপ্তাহের আগাম জামিন পেলেন মিথিলা-শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
ই-কমার্স

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট

ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা নিয়ে ইভ্যালির টি১০
ই-কমার্স

ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা নিয়ে ইভ্যালির টি১০

হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
ই-কমার্স

হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন”
ই-কমার্স

ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র‌্যাবের চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন”

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’
নির্বাচিত

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৬

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

Techzoom.TV |
TechzoomTV