Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 May 2025
পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন
Share on FacebookShare on Twitter

আপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরোনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরোনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরোনো রাউটারকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বর্তমানের উন্নত রাউটার ব্যবহার করলেও অনেক সময়ই দেখা যায় ঘরের কোণে কোণে বা বারান্দা-বাগানে ওয়াই-ফাই সংকেত দুর্বল থাকে। এই সমস্যা সমাধানে পুরোনো রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা সম্ভব। একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূলত মূল রাউটারের সংকেত গ্রহণ করে তা পুনরায় সম্প্রচার করে। ফলে ইন্টারনেট সংযোগের পরিসর বাড়ে।

পুরোনো রাউটারকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার দুটি উপায় রয়েছে—

১. ইথারনেট ক্যাবলের মাধ্যমে যুক্ত করা।

২. রিপিটার মোড চালু করে তারহীনভাবে সংকেত সম্প্রসারণ।

ইথারনেট ক্যাবলের মাধ্যমে এক্সটেন্ডার বানানো

১. প্রথমেই পুরোনো রাউটারটি রিসেট করুন। এর পেছনে থাকা ‘রিসেট’ বোতাম চেপে ধরলেই এটি রিসেট হবে।

২. রাউটারটির ফার্মওয়্যার আপডেট করে নিন (প্রয়োজনে নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যান)।

৩. এবার একটি ইথারনেট ক্যাবল নিন এবং সেটির এক প্রান্ত মূল রাউটারের এলএএন (LAN) পোর্টে ও অপর প্রান্ত পুরোনো রাউটারের ডব্লিউএএন (WAN) পোর্টে সংযুক্ত করুন।

৪. পুরোনো রাউটারটি চালু করুন এবং এরপর একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে সেটিতে ওয়াইফাই বা এলএএন (LAN) ক্যাবলের মাধ্যমে সংযোগ স্থাপন করুন।

৫. ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের সেটিংস পেজে প্রবেশ করুন। এ জন্য রাউটারের পেছনে লেখা থাকা আইপি ঠিকানা টাইপ অ্যাড্রেস বারে দিন এবং এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিন। আইডি ও পাসওয়ার্ড রাউটারের পেছনে লেখা থাকবে।

৬. সেটিংসে গিয়ে এপি মোড নির্বাচন করুন।

৭. এবার আপ্লাই বাটনে ট্যাপ করুন।

প্রতিটি রাউটারের ব্যান্ড বা মডেলের ওপর নির্ভর করে এই ধাপগুলো কিছুটা ভিন্ন হতে পারে। তবে সাধারণত পুরো প্রক্রিয়াটি একই। যদি এর পরও আপনি কোনো ধাপে আটকে যান, তাহলে রাউটারটির ব্যবহারবিধি (ইউজার ম্যানুয়াল) দেখে নিতে পারেন অথবা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কীভাবে এপি মোড সক্রিয় করতে হয়, সে সম্পর্কে নির্দেশনা খুঁজে নিতে পারেন।

তবে, সব রাউটারেই এই ফিচার সর্মথন দেয় না, ফলে কিছু ডিভাইসে এপি মোড অপশন না-ও দেখা যেতে পারে।

পুরোনো রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করা বেশ সহজ হলেও এর জন্য অবশ্যই একটি ওয়্যারড সংযোগ লাগবে—অর্থাৎ, মূল রাউটার থেকে পুরোনো রাউটার পর্যন্ত একটি ইথারনেট ক্যাবল টানতে হবে। তবে এটি সব সময় বাস্তবসম্মত না-ও হতে পারে, বিশেষ করে যদি আপনার বাসা বা অফিসে লম্বা ক্যাবল টানার সুযোগ না থাকে। এ জন্য রাইটার রিপিটার মোডে সেট করে নিতে পারেন।

রিপিটার মোডে সেটআপ (তারহীন উপায়) করবেন যেভাবে

১. একটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে পুরোনো রাউটার ওয়াইফাই বা এলএএন (LAN)-এর মাধ্যমে সংযোগ করুন।

২. ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের সেটিংস পেজে প্রবেশ করুন। এ জন্য রাউটারের পেছনে লেখা থাকা আইপি ঠিকানা টাইপ অ্যাড্রেস বারে দিন এবং এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দিন। আইডি ও পাসওয়ার্ডও রাউটারের পেছনে লেখা থাকবে।

৩. অপারেশন মোডে গিয়ে ‘রিপিটার মোড’ নির্বাচন করুন।

৪. আপনার মূল ওয়াই-ফাই নেটওয়ার্কটি খুঁজে বের করে সেটিতে সংযোগ করুন এবং পাসওয়ার্ড দিন।

৫. নতুন এক্সটেন্ডার নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড নির্ধারণ করুন।

৬. সব ঠিক থাকলে আপ্লাই বা সেভ বাটনে চাপুন।

এই পদ্ধতিতে রাউটার সংকেত পুনঃসম্প্রচার করবে এবং দুর্বল সংকেতযুক্ত এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে যাবে। তবে মনে রাখতে হবে, রিপিটার মোডে স্পিড কিছুটা কমে যায়। যেমন—যদি মূল রাউটার ১০০ এমবিপিএস পর্যন্ত গতি দিয়ে থাকে, তাহলে এক্সটেন্ডেড নেটওয়ার্কে গতি প্রায় ৫০ এমবিপিএস হতে পারে।

যদি আরও উন্নত পারফরম্যান্স চান, তবে মেশ নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করাই হবে অধিক কার্যকরী ও দীর্ঘমেয়াদি সমাধান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াই-ফাই রাউটাররাউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
কিভাবে করবেন

স্মার্টফোন ব্যবহারে ৫ ভুল, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে গেছে এমন ৭ টি লক্ষণ
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনটি হ্যাক হয়ে গেছে এমন ৭ টি লক্ষণ

এসি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল
কিভাবে করবেন

পুরোনো এসি ঘরে থাকলে বিদ্যুৎ বিল কি বেশি আসে?

আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫ টি চার্জার
কিভাবে করবেন

আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫ টি চার্জার

ফেসবুক আইডি নিরাপদ রাখবেন কীভাবে, পরামর্শ দিলো পুলিশ
কিভাবে করবেন

ফেসবুক আইডি নিরাপদ রাখবেন কীভাবে, পরামর্শ দিলো পুলিশ

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?
কিভাবে করবেন

আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2025

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix