Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার ঠাণ্ডা রাখার ১০ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
কম্পিউটার ঠাণ্ডা রাখার ১০ উপায়
Share on FacebookShare on Twitter

আপনার পিসিতে অসংখ্য ইলেক্ট্রনিক কম্পোনেন্ট রয়েছে। প্রায় সবগুলোই কম্পিউটার চলা অবস্থায় গরম হয়। তবে কাজের ক্ষেত্রে যেমন সিপিইউ আর জিপিইউ সবচেয়ে বেশি কাজ করে, ঠিক তেমনি তাপ উৎপাদনের দিক দিয়েও এই দুটো কম্পোনেন্টই এগিয়ে থাকে। একটি ভাল পিসিতে তাপ নির্গমন করার ব্যবস্থাও ভালই হয়ে থাকে। কিন্তু কোনো কারণে এই ব্যবস্থা ভাল না হলে উৎপাদিত তাপ বাইরে বের না হতে পেরে আপনার পিসিকে গরম করে তোলে এবং তা মাত্রা ছাড়িয়ে গেলে আপনার পিসি’র বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই পিসিকে ঠাণ্ডা রাখা খুবই জরুরি। তো চলুন দেখে নেয়া যাক পিসিকে ঠাণ্ডা রাখার ১০টি কার্যকর টিপস।

১। গরম বাতাস বেরিয়ে যেতে দিন
সবচেয়ে সহজ এবং প্রথম টোটকা হল, আপনার পিসি’র বায়ুছিদ্রগুলো দিয়ে বাতাস বেরিয়ে যেতে দিন। কারণ পিসিতে সিপিইউ ও জিপিইউ ঠাণ্ডা রাখতে হিট সিঙ্ক থাকে। এই হিট সিঙ্ক তাপ গ্রহণ করে কুলিং ফ্যানের মাধ্যমে সেই তাপকে বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু আপনার পিসির এয়ার ভেন্টের আশেপাশে যদি কোন বাধা থাকে তাহলে সেই বাতাস বেরিয়ে যেতে পারে না। পিসি যদি দেয়ালের পাশে রাখেন তাহলে পিসিটি দেয়াল থেকে অন্তত কয়েক ইঞ্চি দূরে রাখা উচিত। তাছাড়া টেবিল বা ডেস্কের নিচের অংশে রাখলে সেই অংশের দরজা বা ঢাকনা যেন খোলা থাকে সেদিকে নজর রাখবেন।

২। পিসির কেসিং বন্ধই রাখুন
অনেকে মনে করে থাকেন যেহেতু পিসির কেসিং এর বায়ুছিদ্র গরম বাতাস বের হতে সাহায্য করে সেহেতু কেইসিং এর সম্পুর্ন ঢাকনা খোলা রাখলে নিশ্চয়ই গরম বাতাস আরো ভালোভাবে বের হয়ে যাবে। যুক্তি ঠিক আছে! কিন্তু ঢাকনা খোলা রাখলে বাতাস বেশি বের হওয়ার পাশাপাশি আপনার সিপিইউ’তে ধূলাবালি বেশি পরিমাণে ঢুকবে। এতে আপনার কুলিং ফ্যান জ্যাম হয়ে বাতাস প্রবাহ আরো কমিয়ে দিবে। তাই কেসিং বন্ধ রাখাটাই বুদ্ধিমানের কাজ।

৩। পিসি নিয়মিত পরিষ্কার করুন
জমে থাকা ধূলাবালি যেহেতু ফ্যান জ্যাম করে দেয় তাই এসব নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত বিরতিতে পিসির কেসিং খুলে সম্পুর্ণটা পরিষ্কার করা উচিত। বাজারে পিসি ও ইলেক্ট্রনিক যন্ত্র পরিষ্কারের জন্য অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়। তবে পিসি পরিষ্কারের সময় এটি রুমের বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে আনাটা বেশি কার্যকর।

৪। পিসিটা একটু সরিয়ে রাখুন
অনেকসময় এমন হতে পারে যে আপনার পিসি যে কোণে রেখেছেন ঘরের সেই কোণটাতে তুলনামূলক বেশিই তাপমাত্রা থাকে কিংবা ঐ কোনটাতে হয়তো বাইরে থেকে ধূলাবালিও সরাসরি এসে পড়ে। এমন হলে পিসিটা সরিয়ে অন্য কোনো অংশে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো কাজ হবে।

৫। ভাল মানের একটা কুলিং ফ্যান লাগান
আপনার সিপিইউ কেসিং বা পিএসইউ এর সাথে কুলিং ফ্যান অনেকসময় দেয়াই থাকে। কিন্তু এই কুলিং ফ্যানগুলো বেশি পাওয়ারফুল হয় না। তাই আপনি ভালো পারফরমেন্স চাইলে আলাদা এক বা একাধিক ভালো মানের কুলিং ফ্যান কিনে লাগাতে পারেন। বাজারে অনেক ধরনের কুলিং ফ্যান থেকে আপনার বাজেট ও রুচি অনুযায়ী বেছে নিন।

৬। ওভারক্লকিং একদম নয়
যারা সিপিইউ’কে ওভারক্লকিং করেন তারা যদি পিসি ঠাণ্ডা রাখতে চান তাহলে ওভারক্লকিং করা (বিশেষ উপায়ে অস্বাভাবিক বেশি পারফরমেন্স আদায় করা) এখনই বন্ধ করুন। কারণ ওভারক্লকিং সরাসরি পিসির কর্মদক্ষতার উর প্রভাব ফেলে এবং এতে আপনার পিসি অনেক বেশি তাপ উৎপন্ন করে। একান্তই ওভারক্লকিং করতে চাইলে ঠাণ্ডা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা আগে নিয়ে নিন।

৭। পাওয়ার সাপ্লাই ইউনিটটাকেই বদলে ফেলুন
আপনার পিসির কেসিংয়ে যদি কোন কুলিং ফ্যান না থেকে থাকে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট এর সাথে থাকা ফ্যানটাই আপনার পিসি ঠাণ্ডা রাখার একমাত্র ভরসা। যদি মনে করেন যে এর ফ্যানটি যথেষ্ট স্পিডে ঘুরছে না তাহলে পুরো পিএসইউ (পাওয়ার সাপ্লাই ইউনিট)টাই বদলে ফেলতে হবে আপনাকে।

৮। বিভিন্ন কম্পোনেন্টের জন্য আলাদা ফ্যান
যদিও আপনার সিপিইউ’টাই সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে কিন্তু বর্তমানের কম্পিউটারের ক্ষমতা বাড়ার সাথে সাথে জিপিইউ, র‍্যাম, স্টোরেজ ইত্যাদিও যথেষ্ট তাপ উৎপাদন করে। তাই আপনি যদি জিপিইউ, মেমরি ইত্যাদি কম্পোনেন্ট এর জন্য আলাদাভাবে ডেডিকেটেড ফ্যান কিনে ইন্সটল করতে পারেন তাও ভাল হয়।

৯। ওয়াটার কুলিং সিস্টেম
আধুনিক শক্তিশালী পিসিগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ফ্যান দিয়ে বাতাস বাইরে পার করে দেয়াই যথেষ্ট নয়। এজন্য আপনি ওয়াটার কুলিং সিস্টেম ইন্সটল করতে পারেন যা পানির মাধ্যমে তাপ শোষণ করে এবং এটা অনেক বেশি কার্যকর।

১০। ফেইজ চেঞ্জ ইউনিট
এটি একটি অত্যাধুনিক কুলিং টেকনোলজি। এটি মূলত সিপিইউ এর জন্য এক ধরনের রেফ্রিজারেটর।

এটা সিপিইউ ঠাণ্ডা করতে রেফ্রিজারেটরের পদ্ধতিই ব্যবহার করে। এমনকি এটা আপনার সিপিইউ কে ফ্রিজ করে দেওয়ার ক্ষমতাও রাখে। তবে এগুলো অত্যন্ত দামি হওয়ায় ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার নেই বললেই চলে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপ ডাউনলোডের সময় বিপদ এড়াতে যেসব বিষয়ে নজর রাখবেন
কিভাবে করবেন

অ্যাপ ডাউনলোডের সময় বিপদ এড়াতে যেসব বিষয়ে নজর রাখবেন

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন
কিভাবে করবেন

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন

স্মার্টফোনের চার্জ ধীরে হলে যা করবেন
কিভাবে করবেন

স্মার্টফোনের চার্জ ধীরে হলে যা করবেন

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?
কিভাবে করবেন

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?

ওয়েবসাইটে বট ভিজিটর আসছে তা বুঝবেন কীভাবে
কিভাবে করবেন

ওয়েবসাইটে বট ভিজিটর আসছে তা বুঝবেন কীভাবে

পেইড প্রোমোশন ছাড়াই পেজের রিচ বাড়ানোর উপায়
কিভাবে করবেন

পেইড প্রোমোশন ছাড়াই পেজের রিচ বাড়ানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix