Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 September 2025
স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে অনেক স্মার্টফোন ব্যবহারকারীই এখন সচেতনভাবে তাদের স্ক্রিনটাইম কমানো, মনোযোগ ফেরানো ও বাস্তব জীবনে ফিরে আসার জন্য ফোন থেকে নিজেকে বিরত রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব (এমইউও) সম্প্রতি এক প্রতিবেদনে এমন এক ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রকাশ করেছে, যিনি নিজের ফোনকে প্রায় ‘একঘেয়ে’ বানিয়ে প্রতিদিনের স্ক্রিনটাইম ৫-৬ ঘণ্টা থেকে নামিয়ে এনেছেন মাত্র ১ ঘণ্টায়। সে প্রতিবেদনের আলোকে কীভাবে স্ক্রিনটাইম কমানো যায় এর উপায় নিম্নে আলোচনা করা হলো—

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলা

প্রতিবেদন অনুযায়ী প্রথম ধাপ ছিল অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও এক্স (সাবেক টুইটার) একে একে আনইনস্টল করে ফেলা যায়। পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ও সময় নষ্টকারী গেমস মুছে ফেলা যায়। এমনকি গুগল ডিসকভার পর্যন্ত বন্ধ করা যায়, যাতে অযথা কনটেন্টের ভিড়ে ডুবে যেতে না হয়।

অত্যাবশ্যক অ্যাপগুলো যেমন ব্যাংকিং অ্যাপ, মেসেজিং বা গ্যালারি রাখা হলেও ফোনের প্রতি আকর্ষণ তখন অনেকটাই ফিকে হয়ে যায়। ফলে বারবার ফোন দেখার বা ফোনে সময় কাটানোর প্রবণতা কমে আসে এবং অনবরত ফিড রিফ্রেশ বা নতুন কিছু দেখার চাপ অনেকটাই দূর হয়।

নোটিফিকেশন কমিয়ে আনা

অ্যাপ কমানোর পরও নানা ধরনের নোটিফিকেশন ব্যবহারকারীকে ফোনের দিকে আকর্ষণ করে। এমইউও প্রতিবেদনের সেই লেখক তাই সব নোটিফিকেশন বন্ধ করে দিয়েছেন, কেবল ফোনকল ও এসএমএস ছাড়া। এতে একধরনের শান্ত পরিবেশ তৈরি হয় আর অ্যাপের পিং বা ব্যানার থেকে জন্ম নেয়া অস্থিরতা বা কৌতূহল কমে যায়।

যারা একই কাজ করতে চান, তারা চাইলে আলাদা অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারেন, অথবা ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করে কেবল কল ও মেসেজকে ব্যতিক্রম হিসেবে রাখতে পারেন। প্রথম দিকে হয়তো ফোনে কোনো নোটিফিকেশন না দেখে অস্বস্তি লাগতে পারে, কিন্তু এটাই মূল উদ্দেশ্য—অভ্যাসের ফাঁদ থেকে বের হওয়া।

হোম ও লকস্ক্রিনকে একেবারে সাদামাটা করা

প্রতিবেদন অনুযায়ী, লকস্ক্রিন ও হোমস্ক্রিন যত সহজ আর সাদামাটা রাখা যায় তত ভালো। সব উইজেট, শর্টকাট ও অ্যানিমেশন সরিয়ে ফেলা যায়, এমনকি ওয়ালপেপারও কালো রঙের ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড করা যায়। ফিঙ্গারপ্রিন্ট আনলকও বন্ধ করে দিতে পারেন, যাতে প্রতিবার পিন টাইপ করতে হয়। এতে করে ছোট হলেও কার্যকর একটি ঝামেলা তৈরি করে। ফলে বারবার ফোন দেখতে বিরক্তির উদ্রেগ হতে পারে।

চাইলেই ব্যবহারকারীরা মিনিমালিস্ট ফোন, বিফোর লঞ্চার বা ওলঞ্চার নামের অ্যাপ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এমন একটি সাধারণ ইন্টারফেস তৈরি করতে পারেন। একটি মাত্র হোমস্ক্রিন ও কম শর্টকাটের কারণে ফোন তখন আর বিনোদনের জায়গা থাকে না, বরং হয়ে ওঠে শুধু একটি টুল।

রঙহীন করে মনোযোগের টান কমানো

অ্যাপ আইকন ও নোটিফিকেশনের রঙিন নকশা ব্যবহারকারীর চোখে পড়ার মতো করেই তৈরি। এমইউও প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের স্ক্রিনকে সাদা-কালো বা গ্রেস্কেল করলে সে আকর্ষণ অনেকটাই কমে যায়।

প্রথমে এটি অদ্ভুত লাগলেও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিও দেখার প্রবণতা কমতে শুরু করে। ফোনে কুইক সেটিংসে গ্রেস্কেল শর্টকাট রেখে দেয়া যায়, যাতে প্রয়োজনে ছবি দেখা বা ম্যাপ ব্যবহার করার সময় রঙ আবার চালু করা যায়।

নতুন অভ্যাস, নতুন জীবনধারা

যদিও শুরুতে পরিবর্তনগুলো কঠিন লাগবে, পরে তা জীবনধারায় বড় পরিবর্তন আনে। স্ক্রিনটাইম ৫-৬ ঘণ্টা থেকে নেমে আসে মাত্র ১ ঘণ্টায়। এতে কাজ, পড়াশোনা ও প্রাত্যহিক জীবনের জন্য বাড়তি সময় পাওয়া যায়।

বিশেষজ্ঞরা হঠাৎ করে বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন। এমইউও একই কথা বলেছে, প্রথমে কয়েকটি অ্যাপ সরানো বা কিছু নোটিফিকেশন বন্ধ করা, এরপর ধীরে ধীরে বাকি পরিবর্তন আনা। এতে অভ্যাস বদলানো সহজ হয় এবং দীর্ঘমেয়াদে তা টেকসই হয়।

বিশ্বজুড়ে স্মার্টফোন আসক্তি বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ‘ডাম্ব ফোন’ পদ্ধতি অনেকের কাছে অনুপ্রেরণা হতে পারে। নীরব ও সরল ফোন ব্যবহার করে মানুষ তাদের মনোযোগ ফেরাতে, উদ্বেগ কমাতে ও সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি মোবাইল সেবা চালু করেছে অর্ধশত অপারেটর
প্রযুক্তি সংবাদ

ফাইভজি মোবাইল সেবা চালু করেছে অর্ধশত অপারেটর

বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও টি২০ বিশ্বকাপ দেখাবে র‌্যাবিটহোল
প্রযুক্তি সংবাদ

বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও টি২০ বিশ্বকাপ দেখাবে র‌্যাবিটহোল

সনি প্রধানের দৃষ্টিতে স্মার্টফোন ব্যবসা অপরিহার্য
প্রযুক্তি সংবাদ

সনি প্রধানের দৃষ্টিতে স্মার্টফোন ব্যবসা অপরিহার্য

এক মিনিটেই ১০ হাজার বছরের হিসাব করবে যে কম্পিউটার!
নির্বাচিত

এক মিনিটেই ১০ হাজার বছরের হিসাব করবে যে কম্পিউটার!

চীনে এআই চিপ রফতানিতে নতুন কড়াকড়ি, ইন্টেলকে লাগবে বিশেষ লাইসেন্স
প্রযুক্তি সংবাদ

চীনে এআই চিপ রফতানিতে নতুন কড়াকড়ি, ইন্টেলকে লাগবে বিশেষ লাইসেন্স

আসুস ল্যাপটপে এক্সক্লুসিভ অফার মিলছে সিটি আইটি মেগা ফেয়ারে
নির্বাচিত

আসুস ল্যাপটপে এক্সক্লুসিভ অফার মিলছে সিটি আইটি মেগা ফেয়ারে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2025

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন

Techzoom.TV |
TechzoomTV