Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসের সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করব- লিয়াকত হোসাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ মে ২০২৪
বেসিসের সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করব- লিয়াকত হোসাইন
Share on FacebookShare on Twitter

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেকটি বাণিজ্য সংগঠনেরই স্বতন্ত্র ও আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে অফিস আদালতের কাজ স্মার্টলি করতে সফটওয়্যার অটোমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা যেমন মেটাচ্ছে বেসিস তেমনি দেশের বাইরে আইটি, আইটিএস পন্য সেবা রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সংগঠনটি। এদিকে কন্টাক্ট সার্ভিসের মাধ্যমে বিদেশি আয় বৃদ্ধি ও এ খাত উন্নয়নে অলংকরণ করে যাচ্ছে বাক্কো, করোনাকালীন ইকমার্সের জয়জয়কারতো দেখেছে পুরো দেশ, এক্ষেত্রে ইক্যাবের ভুমিকাও অনস্বীকার্য। আবার কম্পিউটার পন্য বাজারের চাহিদা মেটাতে বিসিএস নিরলস, এবং গুণগতমানসস্পন্ন ইন্টারনেট সেবা প্রদানে আইএসপিএবি।

মোদ্দাকথা, প্রত্যেকেটি খাতই অন্যটার সঙ্গে যুক্ত। আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রস্তুত করতে পাঁচ সংগঠনকে একটা সম্মিলিত লক্ষ্য নির্ধারণ করে সে অনুসারে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এভাবেই নিজের পরিকল্পনাগুলো বলছিলেন সফল প্রযুক্তি উদ্যোক্তা ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের সিইও লিয়াকত হোসাইন।

প্রযুক্তি ব্যাক্তিত্ব লিয়াকত হোসাইনের বেসিস প্রেসিডেন্ট অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটি, স্ট্যান্ডিং কমিটি অন এইচআর ডেভেলমেন্ট, ও স্ট্যান্ডিং কমিটি অন স্টার্টআপের মেম্বার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা আইটি উপ-কমিটির সদস্য, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশানের জেনারেল সেক্রটারি, ওরাকল ইউনিভার্সিটির পার্টটাইম সিনিয়র ফেকাল্টি।

এই প্রযুক্তিবিদের সাথে দীর্ঘ আলাপে উঠে এসেছে দেশের বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রির হালচালসহ আসন্ন বেসিস নির্বাচনের নানান দিক। আলাপের কিছু অংশ পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

প্রশ্ন: দেশের সফটওয়্যার খাতের প্রকৃত অবস্থা কেমন?
লিয়াকত হোসাইন: আমাদের দেশের মানুষ মেধাবী। তথ্যপ্রযুক্তিতে আমাদের তরুণরা ভালো করছে। তাদের প্রতিভা আছে, সরকারি পৃষ্ঠপোষকতা আছে, আমাদের অবকাঠামো মোটামুটি প্রস্তুত। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা এখনও যথাযথ পেশাদারিত্বে পৌঁছাতে পারিনি। সফটওয়্যার সেবা দেওয়ার ক্ষেত্রে ক্রেতা চাহিদা এবং বিক্রেতার সরবরাহকৃত সেবার মাঝে এখনও বোঝাপড়ার সমস্যা রয়েছে।
স্থানীয়ভাবে প্রস্তুতকৃত সফটওয়্যারগুলোর স্থানীয়ভাবে প্রচারের এবং ক্রেতাদের উৎসাহিত করার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর যেমন দায় রয়েছে, তেমনি দেশীয় পণ্যে ব্যবহারের প্রতি বড় বড় প্রতিষ্ঠানের রয়েছে অনাগ্রহ। আবার যারা ভালো করছে বা বিশ্ববাজারে পণ্যসেবা সরবরাহ করছে তাদেরকেও বিভিন্ন সমস্যায় পড়তে হয়। লোকাল ও আন্তর্জাতিক দুই বাজারেই আমাদের যে খুব ভালো অবস্থান, তা নয়। তবে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।

প্রশ্ন: ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে নির্ধারিত ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব?
লিয়াকত হোসাইন: দেখুন, যদি আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারি, এটা বাস্তবায়ন করা কিছুটা কঠিন তবে অসম্ভব নয়। দক্ষ মানব সম্পদ তৈরি, আন্তর্জাতিক মার্কেটে ব্রান্ডিং বাড়ানো, সফটওয়্যার প্রফেশনালদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য দক্ষ সেলস ও মার্কেটিং টিম গঠন, নতুনদের জন্য এক্সেস টু ফাইনান্স বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।
আমরা এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি। আর এই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম হাতিয়ার তথ্যপ্রযুক্তি খাত। সরকার এই খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে রফতানি আয় ২ বিলিয়নেরও কম। আগামী ২০২৫ সালের মধ্যে এটাকে ৫ বিলিয়নে উন্নীত করা আমাদের স্বপ্ন। আর একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করলে উৎসাহ বাড়ে। এই খাতের ব্যাবসায়ীদের সঠিকভাবে পরিচালনা করে তাদের মেধাকে কাজে লাগাবার যোগ্যতা ও অর্জন করতে হবে।

প্রশ্ন: বিদেশি সফটওয়্যারের আধিপত্য- দেশীয় সফটওয়্যার শিল্পের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?
লিয়াকত হোসাইন:ঝুকিপূর্নতো অবশ্যই, আমাদের স্থানীয় সফটওয়্যার প্রস্তুতকারী যেসব কোম্পানি রয়েছে, তাদের অনেকেরই কাজের মান আন্তর্জাতিক কোম্পানির চেয়ে কোন অংশে কম না। বেশ কিছু কোম্পানি আছে যারা আন্তর্জাতিক গুণগতমানসম্পন্ন সফটওয়্যার তৈরি করে স্থানীয় ইন্ডাস্ট্রিতে বিক্রি করেছে। একই সাথে বিদেশেও রফতানি করছে।
অন্যদিকে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য বাইরের দেশ থেকে সফটওয়্যার আনছে। আমার মতে, যেসব সফটওয়্যার আমরা তৈরি করতে পারি না, যেমন, ডাটা বেইজ ওএস ইত্যাদি দেশের বাইরে থেকে আনতে পারি। এর বাইরে সকল প্রকার এন্টারপ্রাইজ সল্যুশান, অটোমেশান টুল তৈরিতে স্থানীয় কোম্পানিগুলো যথেস্ট সক্ষম।

প্রশ্ন: নেতৃত্বে আসলে বেসিসে কি ধরনের পরিবর্তন আনবেন?
লিয়াকত হোসাইন: স্থানীয় বাজারকে শক্তিশালি করা, সরকারী ক্রয়নীতি সংস্কার করা, সাসটেইনেবল প্র্যাকটিস ও প্রযুক্তির সমন্বয় করা আমার লক্ষ্য। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে টিমওয়ার্কে বিশ্বাসী। সদস্যরা যদি মূল্যবান ভোট দিয়ে আমাকে সংগঠনের কল্যাণে কাজ করার সুযোগ দেন, তাহলে ঢাকার আশপাশে কোথাও বেসিসের নিজস্ব ভবন তৈরির চেষ্টা করবো। বেসিসের সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করতে কাজ করবো। আর সদস্যদের এমপ্লয়ী ডাটাবেইজ তৈরি করবো।

প্রশ্ন: যদি কার্যনির্বাহী পরিষদে না আসেন, তখনও কি এসব কাজ করবেন?
লিয়াকত হোসাইন: দেখুন, গত মেয়াদে কার্যনির্বাহী পরিষদে না থেকেও আমি ইন্ডাস্ট্রির উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করেছি। ইন্ডাস্ট্রির প্রতি আমার ভালবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকে এটা করেছি। কার্যনির্বাহী পরিষদে থাকলেই যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করা যায়, এমনটা নয়। বাইরে থেকেও অনেক কাজ করা যায়। ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করার জন্য দরকার একটা সুন্দর মানসিকতার। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা যদি কাজ করবার সুযোগ দেন আমি অবশ্যই আমার সেরাটুকুই করবো।

প্রশ্ন: নির্বাচিত হলে বেসিসকে কোন স্তরে দেখতে চান?
লিয়াকত হোসাইন: বেসিস আজকে যে অবস্থানে এসেছে তা একদিনে আসেনি। অসংখ্য মানুষের সম্মিলিত চেষ্টা, চিন্তা-ভাবনা, ত্যাগ, কঠোর পরিশ্রমের ফসল আজকের এই অবস্থান। আমার বিশ্বাস, আমরা যদি সঠিক পরিকল্পনা করতে পারি এবং বেসিসে যদি সঠিক নেতৃত্ব থাকে তাহলে বাংলাদেশ হতে পারে বিশ্বের অন্যতম সফটওয়্যার রপ্তানিকারক দেশ। আর এর নেতৃত্বে থাকবে বেসিস। আমি একজন সক্রিয় সদস্য হিসেবে বেসিসকে একটা কার্যকর সম্মানজনক বাণিজ্যিক সংগঠন হিসেবে দেখতে চাই।

Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু
সাক্ষাৎকার

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট
নির্বাচিত

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট

বাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান
সাক্ষাৎকার

বাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান

অ্যাফিলিয়েট ক্যাটাগরির জন্য নিবেদিত বোর্ড পরিচালক থাকা প্রয়োজন : লুৎফি চৌধুরি
সাক্ষাৎকার

অ্যাফিলিয়েট ক্যাটাগরির জন্য নিবেদিত বোর্ড পরিচালক থাকা প্রয়োজন : লুৎফি চৌধুরি

সদস্যদের জন্য সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে চাই: খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

সদস্যদের জন্য সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে চাই: খন্দকার তাসফিন আলম

Load More

ট্রেন্ডিং টপিক

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%
অর্থ ও বাণিজ্য

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল
অটোমোবাইল

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস
প্রযুক্তি সংবাদ

সনির গেমিং ব্যবসায় মন্দার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix