Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট

মোঃ মোকলেছুর রহমান, টেকজুম ডটটিভি by মোঃ মোকলেছুর রহমান, টেকজুম ডটটিভি
Thursday, 25 April 2024
বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের একজন আলোচিত তরুন উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট। চট্টগ্রামের এই কৃতী ব্যবসায়ী বিভিন্ন খাতে অবদান রাখার সাথে সাথে উল্লেখযোগ্য কাজ করেছেন তথ্য প্রযুক্তি খাতে। বাংলাদেশের মোবাইল আর্থিক সেবায় বিপ্লব আনা নগদের সাফল্যমন্ডিত যাত্রার সঙ্গী তিনি।

সফটওয়ার ও সংশ্লিষ্ট সেবা খাতের সংগঠন বেসিসের নির্বাচনের আগে এলিট কথা বলেছেন বাংলাদেশের তরুন আইসিটি উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এই একান্ত সাক্ষাতকারে নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন নগদ ডিজিটাল ব্যাংক আইসিটি উদ্যোক্তাদের বড় একটা স্বাধীনতা দেবে।

টেকজুম: আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন?

নিয়াজ মোর্শেদ এলিট: বাংলাদেশের সফটওয়ার ও সংশ্লিষ্ট খাত আমাদের সম্ভাবনাময় খাতগুলোর একটা। একজন তরুন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আমি দেখেছি আমাদের এই খাতে অনেকরকমের নীতিগত দুর্বলতা রয়ে গেছে। ট্যক্স হলিডে অব্যহত রাখা, উদ্যোক্তাদের সহজ ঋণের ব্যবস্থা করার মত অনেক পলিসি লেভেলের ব্যাপার নিয়ে কাজ করার কথা ছিলো বেসিসের। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, সেটা হয়নি। সে জন্যই আমার মনে হয়েছে, গত এক যুগে এই খাতে এবং তরুন ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ায় আমার যে অভিজ্ঞতা, সেটা বেসিসে কাজে লাগানো দরকার।

টেকজুম: বর্তমানে দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রকৃত অবস্থা কেমন?
নিয়াজ মোর্শেদ এলিট: যতটা ভালো হওয়ার কথা ছিলো, তা হয়নি। এটা ঠিক যে, আমাদের সরকারের তরফ থেকে উদ্যোগের কোনো অভাব নেই। তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। সেই সাথে আমাদের আছে বিশাল এক তরুন জনগোষ্ঠী, যাদের পক্ষে সফটওয়ার শিল্পে অনেক কিছু করা সম্ভব। কিন্তু নীতিগত স্তরে কাজ করার দুর্বলতার কারণে এই খাতকে আমরা স্বয়ং সম্পূর্ন করতে পারিনি।

টেকজুম: বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে কি ধরনের কাজ করতে চান?

নিয়াজ মোর্শেদ এলিট: আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীন বাজারের চাহিদা মেটানো। আমাদের যেন আইসিটিতে একটি পন্যও আমদানি করতে না হয়। সেই সাথে আমাদের আন্তর্জাতিক বাজারে একটা অবস্থান তৈরি করতে হবে। সফটওয়ার ও সংশ্লিষ্ট সেবা রপ্তানির ওপর গুরুত্ব দিতে হবে। এই ধরণের সেবায় বিক্রোয়ত্তর সেবা যে যত দিতে পারে, তার দিকে ক্রেতাদের আগ্রহ তত বেশি থাকে। আমরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইসিটি পন্যের এরকম একটা ব্র্যান্ডিং করতে চাই যে, এখানে সেরা সেবাটা পাওয়া যায়।

টেকজুম: নির্বাচনে জয়ী হলে বেসিসের কোন কোন জায়গায় পরিবর্তন আনতে চান?

নিয়াজ মোর্শেদ এলিট: দেখুন, বেসিস আসলে নিজেকে একটা মধ্যস্থতাকারী সংস্থা হিসেবে দাড় করাতে পারে। বিভিন্ন রেগুলেটরি বডির সাথে আলাপ করে উদ্যোক্তাদের জন্য নানা সুবিধা বের করে আনাটা প্রধাণ কাজ হওয়া উচিত। সরকারের নীতি নির্ধারণে প্রভাব রাখা উচিত। এগুলো বেসিস সঠিক ভাবে করতে পেরেছে বলে আমার মনে হয় না। আর এটাতেই আমি সবচেয়ে বেশি জোর দিতে চাই।

টেকজুম: ভোটারদের প্রতি আপনার মেসেজ কি থাকবে?

নিয়াজ মোর্শেদ এলিট: ভোটারদের আমি বলবো, নাম ও প্রচারণাকে গুরুত্ব না দিয়ে সত্যিকারের উদ্যোক্তার জন্য কে কাজ করবে, সেটা বিবেচনা করা। বেসিস সদস্যদের বড় একটা গুন হলো, তারা সমাজের সবচেয়ে চিন্তাশীল অংশের প্রতিনিধিত্ব করেন। ফলে তাদেরকে আমার বার্তা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই সম্মানিত সদস্যরা নিজেরই বুঝবেন, নেতৃত্বগুন সম্পন্ন কেন লোকেদের তাদের প্রয়োজন।

টেকজুম: একটি স্মার্ট কার্যনির্বাহী পরিষদ তৈরিতে আপনার ব্যক্তিগত ভূমিকা কী কী থাকবে?

নিয়াজ মোর্শেদ এলিট: আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি। ফলে আমাদের প্রতিটি সেক্টরকে এখন স্মার্ট হয়ে উঠতে হবে। বিশেষ করে স্মার্ট বাংলাদেশের বিনির্মান নির্ভর করবে তথ্যপ্রযুক্তি খাতের ওপর। সেখানেই আমাদেরকে সবচেয়ে স্মার্ট নেতৃত্ব গঠন করতে হবে। আমি নিজে জুনিয়র চেম্বার বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি লম্বা সময় ধরে, দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নগদের শুরু থেকে কাজ করে যাচ্ছি। ফলে স্মার্ট নেতৃত্ব তৈরিতে আমি ভূমিকা রাখতে পারবো বলেই মনে করি।

টেকজুম: দেশীয় বাজারে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানে এখনও বিদেশি সফটওয়্যারের আধিপত্য-এই বিষয়টি দেশীয় সফটওয়্যার শিল্পের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

নিয়াজ মোর্শেদ এলিট: এটা ভালো পরিস্থিতি নয়। দেশের বাজারে দেশী সফটওয়ারেরই আধিপত্য থাকা উচিত। কারণ, এর সাথে নিরাপত্তার বিষয়ও জড়িত। আমি নগদের একজন উদ্যোক্তা হিসেবে বলতে পারি, আমরা শুরু থেকে দেশী সফটওয়ার ও দেশী বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। এটাই আমাদের সার্বিক চিত্র হওয়া উচিত।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নিয়াজ মোর্শেদ এলিটবেসিসবেসিস নির্বাচনসফটওয়্যার

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন বাডস আনছে রেডমি
নির্বাচিত

নতুন বাডস আনছে রেডমি

রিয়েলমি সি ২১: সস্তায় সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি ২১: সস্তায় সেরা ফোন

ছবিতে পোকো এম ২ প্রো
নির্বাচিত

ছবিতে পোকো এম ২ প্রো

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

ফেব্রুয়ারিতে আসছে গ্যালাক্সি ফোল্ড ২
নির্বাচিত

ফেব্রুয়ারিতে আসছে গ্যালাক্সি ফোল্ড ২

২০২০ সালে সর্বাধিক ডাউনলোডেড স্মার্টফোন গেম এমং আস
গেম

২০২০ সালে সর্বাধিক ডাউনলোডেড স্মার্টফোন গেম এমং আস

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2024

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix