Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাফিলিয়েট ক্যাটাগরির জন্য নিবেদিত বোর্ড পরিচালক থাকা প্রয়োজন : লুৎফি চৌধুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 May 2024
অ্যাফিলিয়েট ক্যাটাগরির জন্য নিবেদিত বোর্ড পরিচালক থাকা প্রয়োজন : লুৎফি চৌধুরি
Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৪ এ অংশগ্রহণ করছেন অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী এডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী । স্মার্ট বেসিস গড়ে তোলা ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঠিক ও পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহ ও আন্তর্জাতিক বাজারে আইসিটি খাতের রফতানি বাড়াতে গ্লোবাল কর্মসূচির অধীনে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তার। আইসিটি খাতের কর অব্যাহতি বহাল বা বিকল্প হিসেবে অন্য কোনো গ্রহযোগ্য সমাধান নিয়ে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে তার। বেসিস নির্বাচনে তার অংশ নেওয়ার উদ্দেশ্য আর কর্মপরিকল্পনা নিয়ে রাজধানীর বনানীর তার কার্যালয়ে টেকজুমটিভির সাথে একান্ত আলাপে এসব কথা বলেন ‘টিম স্মার্ট ’ প্যানেলের লুতফি চৌধুরী।

টেকজুম: আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন?
লুতফি চৌধুরী: কান্ট্রি ব্রান্ডিং নিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে । কান্ট্রি ব্রান্ডিং হবে এবার আমার সবচেয়ে বড় কাজের জায়গায়। নিজে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের কাজের সুবাদে বিভিন্ন দেশে কাজ করেছি সেখান থেকে দেশকে ব্রান্ডিং করা আমার ভালো লাগাতে পরিণত হয়েছে । আমি টেক ইন্ড্রাস্ট্রির একজন কর্মী হিসেবে সহকর্মীদের সমস্যা এবং সমাধানে কাজ করার ইচ্ছা আছে। বিগত কিছু বছর ধরে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বেসিসের তেমন কোন উন্নতি আমি দেখিনি। বাণিজ্য সংগঠন হিসেবে সদস্যের মান উন্নয়নের তেমন গুরুত্ব পাইনি। সদস্য এবং সংগঠনের মধ্যে যেন ভালো সম্পর্ক থাকে সেই বিষয়ে নিশ্চিত করতে নির্বাচনে অংশগ্রহণ করা ।


টেকজুম: বর্তমানে দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রকৃত অবস্থা কেমন?
লুতফি চৌধুরী:  দেখুন আমি ইন্টেলিজেন্ট সিস্টেম (আইটিএস) সম্পর্কে ভালো বুঝি। দেশের তথ্যপ্রযুক্তি খাত দুই ভাগে বিভক্ত একটি সফটওয়্যার আর একটি হল আইটিএস সেক্টর । আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য করতে চাই না । তবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেমন করসহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে তেমন আইটিএস খাত রয়েছে । দুই খাতের প্রতিবন্ধকতা গুলো বের করে সেগুলো সমাধানের রাস্তা তৈরি করতে হবে । আইটিএস নিয়ে পলিসি তৈরি করতে হবে পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করতে হবে সরকারের কাছে আমাদের আলাদা তথ্য থাকতে হবে। সামনে আমাদের জন্য অনেক কঠিন সময় আসছে। সামনে দিনে যতি কর বাস্তবায়ন করা হয় তাহল সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্থ হবে । কম্পানিগুলো মুনাফা না করতে পারলে কর্মীদের ছাঁটাই করে দেবে। এতে কর্মসংস্থান হারাতে পারে অনেকেই । আইটি খাত থেকে যদি কর সুবিধা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দীর্ঘ মেয়াদে বিদেশি বিনিয়োগ কমে যাবে। আর স্থানীয় উদ্যোক্তারা আগ্রহ হারাবেন।

টেকজুম: নির্বাচনে জয়ী হলে বেসিসের কোন কোন জায়গায় পরিবর্তন আনতে চান?
লুতফি চৌধুরী:  কর্মক্ষেত্রে আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমার বেসিসের সকল সদস্যদের সাথে নিয়ে সময়, শ্রম ও মেধার সমন্বয়ে গড়ে তুলতে চাই একটি স্মার্ট বেসিস। যেই বেসিস হবে দলমত নির্বিশেষে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক অ্যাসোসিয়েশন এবং সেই সাথে এটি হবে ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ এর নিউক্লিয়াস। একটা ইন্ডাস্ট্রির উন্নয়নে এর সঠিক ব্র্যান্ডিং যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছি। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের প্রযুক্তি সেবা সরবরাহের মূল কেন্দ্র হবে বেসিস। তাই আমাদের দরকার হবে স্মার্ট সচিবালয়। পাশাপাশি আমরা এখন শ্রম নির্ভর অর্থনীতি থেকে মেধা নির্ভর অর্থনীতি দিকে যাচ্ছি এই সময় আমাদের দরকার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সঠিক নেতৃত্ব। বেসিস কে নিজের ব্যবসার কাজে ব্যবহার না করে সদস্যদের জন্য উন্মুক্ত করতে চাই।

টেকজুম: বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে কি ধরনের কাজ করতে চান?
লুতফি চৌধুরী:  দেশে এবং দেশের বাইরে আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই। যে সকল দেশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের আমাদের থেকে উন্নত না সেই সকল দেশে আমাদের বেশি ব্র্যান্ডিং করতে হবে । আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইসিটি পন্যের এরকম একটা ব্র্যান্ডিং করতে চাই যে, এখানে সেরা সেবাটা পাওয়া যায়। আমাদের এখন স্কিল রিসোর্স, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা যে সকল দেশ এগিয়ে নেই সেই সকল দেশে বেশি পাঠাতে হবে । পাশাপাশি সেক্টর ধরে ধরে বিভিন্ন প্রতিষ্ঠান পাঠিয়ে ডেভোলপমেন্ট করতে হবে । প্রযুক্তি সবসময় সময়ের চেয়েই এগিয়ে সুতরাং সময়ের সাথে থাকতে হলে আমাদেরকে অত্যাধুনিক প্রযুক্তিতে অগ্রসর হতে হবে।

টেকজুম: নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জগুলো কি হবে?
লুতফি চৌধুরী: নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জগুলো হল নতুন নতুন বাজারে প্রবেশ করা, ট্যাক্স ইনফ্রাস্ট্রাকচারকে সদস্যবান্ধব করা, স্কিলড রিসোর্সের অভাব দূর করতে কার্যকর উদ্যোগ নেয়া, সদস্যদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের সুবিধা বাড়ানো। সরকার ব্যাপকভাবে ডিজিটালাইজেশনের যে উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের প্রচুর সু্যোগের সৃষ্টি হয়েছে। সেখানে বেসিসকে অন্যতম প্রধান বাস্তবায়নকারী সংস্থায় পরিণত করতে হবে। গ্লোবাল মার্কেটে বাংলাদেশি কোম্পানি গুলোর কান্ট্রি ব্রান্ডিংয়ের পাশাপাশি প্রতিটি মেম্বারদের গ্রোথে সহায়তা নিশ্চিতকরন করা ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিম স্মার্টবেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিসের সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করব- লিয়াকত হোসাইন
সাক্ষাৎকার

বেসিসের সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করব- লিয়াকত হোসাইন

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট
নির্বাচিত

বেসিসকে আইসিটির নীতিনির্ধানে ভূমিকা রাখতে হবে: এলিট

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু
সাক্ষাৎকার

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু

বাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান
সাক্ষাৎকার

বাংলাদেশকে বিশ্ববাজারের ‘আইটি হাব’ হিসেবে পরিচিত করতে চাই: এম আসিফ রহমান

সদস্যদের জন্য সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে চাই: খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

সদস্যদের জন্য সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে চাই: খন্দকার তাসফিন আলম

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে
প্রযুক্তি বাজার

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
বিবিধ

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2024

অ্যাফিলিয়েট ক্যাটাগরির জন্য নিবেদিত বোর্ড পরিচালক থাকা প্রয়োজন : লুৎফি চৌধুরি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix