Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ওয়ালটন পুঁজিবাজার চাঙ্গা করতে পারে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 March 2020
১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

একটা ভালো প্রতিষ্ঠান পূঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ওয়ালটনের মতো বড় ও স্বচ্ছ কোম্পানি শেয়ারবাজার চাঙ্গা করতে পারে, পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখতে পারে। এতে বিনিয়াগকারীরা উপকৃত হবেন। উপকৃত হবে দেশ। এমন অভিমত পুঁজিবাজার বিশ্লেষকদের।

উল্লেখ্য, পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আভাস নিয়ে আসছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির বিডিং সম্পন্ন হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া বিডিংয়ের ওপর ভিত্তি করে ওয়ালটন শেয়ারের কাট-অফ-প্রাইস নির্ধারিত হয়েছে ৩১৫ টাকা। কাট-অফ-প্রাইস ৩১৫ টাকা নির্ধারণ হওয়াটাকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুঁজিবাজারে পরিবর্তনের হাওয়া লেগেছে। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলো বাজারে আসার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। অন্যদিকে ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে নেট এ্যাসেট ভ্যালু, পি/ই রেশিও, ইপিএস বিচারে ওয়ালটনের কাট অব প্রাইস আরো বেশি হওয়া উচিত ছিলো।

পুঁজিবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার থেকে লাভ পেতে হলে, ভালো কোম্পানিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে। বড় কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে। গত ১০ বছরের মধ্যে কোনো ভালো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়নি। বড় কোম্পানি এলে বাজারের আকার বাড়বে। ফলে গ্যাম্বলিং সম্ভব হবে না। হাই রিটার্ন অব ইক্যুইটি (আরওই) আসবে। বিনিয়োগকারীরা উপকৃত হবেন। দেশ উপকৃত হবে। বড় কোম্পানি হিসেবে ওয়ালটন, হেলথকেয়ার, ইনসেপ্টা এসব প্রতিষ্ঠান পুঁজিবাজারে ভালো প্রভাব রাখতে পারে।

জানা গেছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ দেশের শীর্ষ ইলেকট্রনিক্স কোম্পানি। প্রতিষ্ঠানটির অ্যাসেট ভ্যালু প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। দেশের ফ্রিজ বাজারের প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার ওয়ালটনের। এমন একটি বড় কোম্পানি শেয়ারবাজারে আসায় পুঁজিবাজারের শক্তি বাড়বে। এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, তারা লাভবান হবেন। খাত সংশ্লিষ্টদের মতে, ওয়ালটন পুঁজিবাজারে আসায় এ খাত চাঙ্গা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ‘যেসব কোম্পানির গুড ম্যানেজমেন্ট আছে, পেইড আপ ক্যাপিটাল বেশি, ভালো লভ্যাংশ দিতে পারে- এ ধরনের বড় বা ভালো কোম্পানিকে অবশ্যই পুঁজিবাজারে আনতে হবে। এরা পুঁজিবাজারের খুঁটি হিসেবে কাজ করে। তাহলে পুঁজিবাজারের শক্তি বাড়বে।’

পুঁজিবাজার বিশ্লেষক এবং ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, ‘দেশীয় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে অবশ্যই পুঁজিবাজারে আনা জরুরি। বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেশে ব্যবসা করছে। লভ্যাংশ হিসেবে দেশের বড় একটি অঙ্ক তারা নিয়ে যাচ্ছে। কিন্তু জনসাধারণের সঙ্গে তাদের কোনো ইনভলবমেন্ট থাকছে না।

তিনি আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পুঁজিবাজারের তালিকাভুক্ত। আমাদের দেশে উদ্যোগ নেয়া হলেও তারা এখনো পুঁজিবাজারে অনুপস্থিত। দেশীয় বড় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন বড় এবং ভালো কোম্পানি। এছাড়া পিএইচপি, ইনসেপ্টা- তারা পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারে।

জানা গেছে, ২০০৮ সালে দেশে রেফ্রিজারেটর কারখানা স্থাপন করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর পর্যায়ক্রমে টেলিভিশন, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ইত্যাদি কারখানা গড়ে তোলে দেশীয় এই প্রতিষ্ঠানটি। উচ্চমান এবং সাশ্রয়ী দামের কারণে বাংলাদেশে তৈরি এসব পণ্য খুব দ্রুতই দেশীয় ক্রেতাদের মন জয় করে নেয়। বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানিও হচ্ছে।

ওয়ালটন বাংলাদেশেই উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এতে কমেছে আমদানি ব্যয়। ফলে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। হচ্ছে ব্যাপক কর্মসংস্থান। পাশাপাশি বেড়েছে রপ্তানি আয়। এরই প্রেক্ষিতে দেশের সাধারণ জনগণকে ওয়ালটনের এই অগ্রযাত্রার অংশীদার করার উদ্দেশ্যে পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রোড শো করে ওয়ালটন। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৪তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়। গত ২ মার্চ থেকে ৫ মার্চ চলে ওয়ালটনের আইপিও বিডিং। এতে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে ওয়ালটনের শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারিত হয় ৩১৫ টাকা। বাজার সংশ্লিষ্টরা জানান, ওয়ালটনের আইপিওতে আসা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

ওয়ালটনের কোম্পানি সেক্রেটারি পার্থ প্রতিম দাশ বলেন, বেশ কয়েক বছর ধরেই দেশের পুঁজিবাজার খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পুঁজিবাজারকে চাঙ্গা করতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। এ অবস্থায় সাধারণ জনগণকে ওয়ালটনের উন্নয়ন অংশীদার করতে এবং বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

তিনি বলেন, নিরীক্ষা প্রতিবেদন অনুসারে ওয়ালটনের ইপিএস ৪৫.৮৭ টাকা এবং নেট অ্যাসেট ভ্যালু ২৪৩.১৬ টাকা। সেই হিসাবে ওয়ালটনের কাট অফ প্রাইস আরো বেশি হতে পারতো। তারপরও বিনিয়োগকারীদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এটিকে স্বাগত জানাই।

উল্লেখ্য, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির পর আন্তর্জাতিক বাজারে তালিকাভুক্তির পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। যা বিশ্বব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মনে করেন পার্থ প্রতিম দাশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

খরচ একই রেখে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়িয়েছে বিটিসিএল
টেলিকম

খরচ একই রেখে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়িয়েছে বিটিসিএল

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

অ্যাপলের বড় প্রযুক্তি সম্মেলন জুনে, যা থাকছে নতুন
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বড় প্রযুক্তি সম্মেলন জুনে, যা থাকছে নতুন

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট
প্রযুক্তি সংবাদ

আগামী বছর আসতে পারে শাওমির নিজস্ব চিপসেট

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক
টেলিকম

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু
প্রযুক্তি সংবাদ

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2020

‘ওয়ালটন পুঁজিবাজার চাঙ্গা করতে পারে’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix