Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে আসছে রিয়েলমি ৭প্রো ও রিয়েলমি ৭আই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 6 October 2020
দেশের বাজারে আসছে রিয়েলমি ৭প্রো ও রিয়েলমি ৭আই
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবসময় ট্রেন্ডসেটিং ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের স্মার্টফোন নিয়ে আসতে সচেষ্ট। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এ স্মার্টফোনগুলো তরুণ প্রযুক্তিপ্রেমীদের দৈনন্দিন প্রযুক্তিগত সকল চাহিদা মিটিয়ে তাদের মাঝে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। দেশের বাজারে উন্মোচনের অপেক্ষায় থাকা রিয়েলমি সেভেন প্রো ডিভাইসটিতে আছে ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জিং প্রযুক্তি। অন্যদিকে, রিয়েলমি সেভেন প্রো এবং রিয়েলমি সেভেন আই স্মার্ট ডিভাইস দুটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এ দু’টি ফোনের উল্লেখ্য ফিচারগুলো এ মূল্য পরিসীমার মধ্যে সর্বাধুনিক। আগামী ১২ অক্টোবর এক অনলাইন প্রোগ্রামের ‘থ্রি মিনিট লঞ্চ!’ সেগমেন্টে এ দু’টি ডিভাইস দেশের বাজারে উন্মোচন করবে রিয়েলমি।

রিয়েলমি সেভেন প্রো ডিভাইসটির ৬৫ ওয়াটের সুপার ডার্ট প্রযুক্তির মাধ্যমে এর ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হতে সময় নেয় মাত্র ৩৪ মিনিট। এ ডিভাইসটির ব্যাটারি ডুয়াল ২,২৫০ মিলিঅ্যাম্পিয়ার সেল দিয়ে তৈরি। সুপার ডার্ট প্রযুক্তি ও ১০ ভোল্ট ৬.৫ অ্যাম্পিয়ারে একইসাথে হ্যান্ডসেটকে গরম না করে দ্রুততম সময়ের মধ্যে চার্জ প্রদানে সহায়তা করবে, যা প্রযুক্তিপ্রেমী তরুণদের দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে। এ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রিয়েলমি সেভেন প্রো মাত্র ১২ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ গ্রহণে সক্ষম। এ মূল্য পরিসীমার মধ্যে সেরা ক্যামেরা অভিজ্ঞতা প্রদান করতে এ ডিভাইসটিতে দ্বিতীয় প্রজন্মের সনি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোন দিয়ে প্রয়োজনীয় কাজ সম্পাদন ও উচ্চমানের গ্রাফিক্সের গেম গেলার জন্য ডিভাইসটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজের শক্তিশালী চিপসেট। ডিভাইসটির বড় আকারের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহারকারীর ভিউইং অভিজ্ঞতাকে করবে অনন্য। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে রিয়েলমি সেভেন প্রো-তে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই।

রিয়েলমি সেভেন প্রো ডিভাইসটির সাথে ব্র্যান্ডটি রিয়েলমি সেভেন আই স্মার্টফোনটিও উন্মোচন করবে। রিয়েলমি সেভেনআই ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা এ মূল্য পরিসীমার মধ্যে বাংলাদেশে প্রথম। এ ডিভাইসটিতে রয়েছে আল্ট্রা-ক্লিয়ার কোয়াড ক্যামেরা সেট-আপ; যেখানে রয়েছে মূল ক্যামেরার পাশাপাশি থাকছে আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি মাইক্রো লেন্স ও একটি সাদাকালো পোর্ট্রেট লেন্স। চমৎকার সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনে থাকছে সনি আইএমএক্স৪৭১ সেন্সরের ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় বিভিন্ন ফিল্টার ব্যবহারকারীদের চমৎকার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার সুযোগ করে দেবে। এমনকি নাইট মোড ব্যবহার করে অল্প আলোয় অসাধারণ সব ছবি তোলা যাবে। ডিভাইসটিতে ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে; ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকায় দীর্ঘক্ষণ গেম খেলা হবে আরো আনন্দদায়ক। চোখের সুরক্ষার ফিচারসহ বিশাল স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ নিশ্চিন্তে বিনোদন লাভ করতে পারবে।

টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময় তাদের ক্রেতাদের জন্য সেরা ফিচারের স্মার্টফোন নিয়ে আসতে প্রত্যয়ী। রিয়েলমি সেভেন প্রো ও রিয়েলমি সেভেন আই স্মার্ট ডিভাইস দুটির দুর্দান্ত ফিচার ও শক্তিশালী পারফরমেন্স তরুণ প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অনন্যসাধারণ অভিজ্ঞতা দেবে এবং প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।

উন্মোচন অনুষ্ঠানের বিস্তারিত জানতে ভিজিট করুন: https://rebrand.ly/realme_7Pro_7i_Launch_in_Bangladesh

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ডিজনি প্লাস
লিড স্টোরি

নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ডিজনি প্লাস

চীনের ধনকুবের জ্যাক মা হঠাৎ ঢাকায়
প্রযুক্তি সংবাদ

চীনের ধনকুবের জ্যাক মা হঠাৎ ঢাকায়

ঈদ উপলক্ষে মেগা ডিল এবং অফার নিয়ে এলো দারাজ ঈদ ফেস্টিভ্যাল ২০২৩
ই-কমার্স

ঈদ উপলক্ষে মেগা ডিল এবং অফার নিয়ে এলো দারাজ ঈদ ফেস্টিভ্যাল ২০২৩

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার

জাকারবার্গের নিরাপত্তায় খরচ ২.৬ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গের নিরাপত্তায় খরচ ২.৬ কোটি ডলার

জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR
প্রযুক্তি সংবাদ

জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
ছাড় ও অফার

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 October 2020

দেশের বাজারে আসছে রিয়েলমি ৭প্রো ও রিয়েলমি ৭আই

Techzoom.TV |
TechzoomTV