Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ব্যবসা গুটিয়ে নিচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে

হুয়াওয়ে

Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’ বিক্রি করার পর এবার প্রিমিয়াম ব্র্যান্ড ‘পি’ ও ‘মেট’ সিরিজও বেচে দিচ্ছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। বিভাগ দুটি বিক্রি করতে সম্ভাব্য ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে পি ও মেট স্মার্টফোন ব্র্যান্ড বিক্রির বিষয়ে সাংহাই সরকারের বিনিয়োগ ফার্ম পরিচালিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে টানা এক মাসের বেশি সময় ধরে আলোচনা চালিয়ে আসছে। তবে অত্যন্ত গোপনীয় হওয়ায় বিষয়টি ঘিরে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। হুয়াওয়ে গত সেপ্টেম্বর থেকেই পি ও মেট স্মার্টফোন ব্র্যান্ড বিক্রির সম্ভাব্যতা যাচাই-বাছাই শুরু করেছিল।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ের পি ও মেট স্মার্টফোন ব্র্যান্ড বৈশ্বিক বাজারে স্যামসাংয়ের হাই-এন্ড এবং অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করে আসছিল। পি ও মেট ব্র্যান্ডের ফোনের ক্যামেরা প্রযুক্তি বৈশ্বিক বাজারে দারুণ সাড়া ফেলেছিল। ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) থেকে গত বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত এক বছরে বৈশ্বিক বাজারে পি ও মেট সিরিজের যত সংখ্যক ইউনিট ডিভাইস সরবরাহ হয়েছিল তার আর্থিক মূল্য ৩ হাজার ৯৭০ কোটি ডলার ছিল।

২০১৯ সালের মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরপর থেকে নিজস্ব ডিভাইস উৎপাদন সংশ্লিষ্ট প্রযুক্তি সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। প্রত্যাশা ছিল, জো বাইডেনের শাসন আমলে হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের বিধিনিষেধ কিছুটা হলেও শিথিল হতে পারে। কিন্তু পি ও মেট ব্র্যান্ড বিক্রির বিষয়টি প্রকাশ্যে আশার পর অনেকটা পরিষ্কার যে নতুন মার্কিন প্রশাসনের আমলেও খুব একটা সুবিধাজনক ব্যবসায় পরিস্থিতিতে থাকবে না হুয়াওয়ে।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়ের প্রবৃদ্ধি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ডিভাইস উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ায় প্রয়োজনীয় চিপ ও প্রযুক্তি সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে অনেকটা নীরবে বিশ্বের কিছু বাজার থেকে ডিভাইস ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে হুয়াওয়ে।

গত নভেম্বরে সাব-ব্র্যান্ড অনার স্মার্টফোন ব্যবসা বিভাগ বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের সাশ্রয়ী স্মার্টফোন ব্যবসা বিভাগ অনার কিনেছে স্থানীয় হ্যান্ডসেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিজিটাল চায়নার নেতৃত্বাধীন ৪০টি কোম্পানির একটি কনসোর্টিয়াম।

Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে ওয়্যারলেস পাওয়ার শেয়ার?

গ্রামে বসে বিদেশের মার্কেটপ্লেসে কাজ করবে তরুণ-তরুণীরা: পলক
টেলিকম

গ্রামে বসে বিদেশের মার্কেটপ্লেসে কাজ করবে তরুণ-তরুণীরা: পলক

দেশের বাজারে আসছে হুয়াওয়ে মেট ৩০
লিড স্টোরি

দেশের বাজারে আসছে হুয়াওয়ে মেট ৩০

সিলেট-এ ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদন করবে র‌্যাংগস
প্রযুক্তি সংবাদ

সিলেট-এ ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদন করবে র‌্যাংগস

নির্বাচনের সময় মোবাইল ইন্টারনেটের দাম বাড়ানো সরকারবিরোধী কাজ: মোস্তাফা জব্বার
টেলিকম

নির্বাচনের সময় মোবাইল ইন্টারনেটের দাম বাড়ানো সরকারবিরোধী কাজ: মোস্তাফা জব্বার

তিন ভাঁজের স্মার্টফোন আনবে হুয়াওয়ে
মোবাইল এরিনা

তিন ভাঁজের স্মার্টফোন আনবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix