Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 April 2022
হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি: আইসিটি প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সিদ্ধান্তের কারণে স্মার্টফোন উৎপাদনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে ডিজিটাল মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর ২০২৫ সাল নাগাদ প্রযুক্তি শিল্প থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি’র মতো সফল গ্লোবাল ব্র্যাণ্ডে পরিণত হবে।

শনিবার (১৬ এপ্রিল) পড়ন্ত দুপুরে সাভারের আশুলিয়ায় দেশের অন্যতম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফোনির কারখানা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এমন আশাবাদের কথা ব্যক্ত করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সিম্ফনির নতুন স্মার্টফোন জেড৪২ মডেলের হ্যান্ডসেট উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। ফোনের সঙ্গে সঙ্গে নিজস্ব মোবাইল গেম ও নিজস্ব অ্যাপ থাকায় প্রশংসা করে এই উদ্যোগগুলো উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ দেশ গড়ার প্রত্যয় বাস্তবয়ানকে এগিয়ে নিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন পলক। এসময় সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ এবং সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড এ্যাম্বাসেডর শবনম বুবলি সহ প্রতিষ্ঠান এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এডিসন গ্রুপের পরিচালক ও হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর আবদুল মালেক মিয়াজী, সিম্ফনির শুভেচ্ছাদূত ঢালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী এবং বিজ্ঞাপন এজেন্সি পিংক এর ব্যববস্থাপনা পরিচালক নায়ক রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

সিম্ফনি থেকে জানা যায়, সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত এবং গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর তকমা।

সিম্ফনি জেড৪২ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রোয়েড ১১.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।

১.৮ গিগাহার্জ এর ১২ ন্যানোমিটার এর মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০ এর সাথে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম এবং ৩২জিবি রম যা মেমোরী কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩০০ যার স্পীড ৫৫০ মেগাহার্জ এর ফলে মিড রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৫০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা।
সুন্দর ছবি তোলার জন্য এই স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে এআই এ্যানাবল্ড ট্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা যার এ্যাপারচার ১.৮৫ সাথে ০.৮ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ০.৮ মেগাপিক্সেল এর আল্ট্রা এআই সেন্সর এছাড়াও ব্যাক সাইডে আরো প্রফেশনাল এবং সুন্দর ছবি তোলার জন্য রয়েছে ইউএচডি ফিচার মোড যার মাধ্যমে ৫২ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা দিয়েই পোট্রেইট মোডে ছবি তোলা যাবে জেড৪২ দিয়ে।

ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো এআই, র-মোড, ম্যাক্রো, জিও ট্যাগিং, ওয়াটারমার্ক, ইনসাইট গুগল লেন্স, জিআইএফ, বার্স্ট, প্যানারোমা ইত্যাদি।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম্ফনিসিম্ফনি হাইটেক পার্কহাইটেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ এর নামে ফিশিং সাইট, ক্লিক করলেই বিপদ
ই-কমার্স

দারাজ এর নামে ফিশিং সাইট, ক্লিক করলেই বিপদ

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!

স্টার্টআপদের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়াথন শুরু
প্রযুক্তি বাজার

স্টার্টআপদের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়াথন শুরু

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস

মুজিব বর্ষ উপলক্ষে ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেবে সরকার: পলক
ই-কমার্স

মুজিব বর্ষ উপলক্ষে ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেবে সরকার: পলক

টেলিটকের সাইট উন্নয়ন ব্যয় ৩৩ শ’ কোটি টাকা
টেলিকম

দেশে চলতি বছরেই ৫-জি চালু করা হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 April 2022

হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি: আইসিটি প্রতিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV